Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বোল্টের ‘রাজ্যে’ নতুন রাজা ইতালির জেকবস

খেলা

টিবিএস ডেস্ক
01 August, 2021, 07:40 pm
Last modified: 01 August, 2021, 08:11 pm

Related News

  • ১০০ মিটারে বাজিমাত করার পর ট্রেবলে চোখ লাইলসের
  • ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে অংশ নিয়ে নতুন রেকর্ড
  • কোভিড সংক্রান্ত বিধিনিষেধ কি অলিম্পিকে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে?
  • জাপানের দর্শনীয় অলিম্পিক ভেন্যুগুলো
  • পর্দা নামল টোকিও অলিম্পিকের, পদক তালিকায় যুক্তরাষ্ট্রের দাপট

বোল্টের ‘রাজ্যে’ নতুন রাজা ইতালির জেকবস

মার্সেল জেকবসের হাত ধরে অলিম্পিকে ইতিহাস গড়লো ইতালি। দেশটির অলিম্পিক ইতিহাসের প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটারে স্বর্ণ জিতলেন তিনি।
টিবিএস ডেস্ক
01 August, 2021, 07:40 pm
Last modified: 01 August, 2021, 08:11 pm
বিশ্বের দ্রুততম মানবের মুকুট এখন মার্সেল জেকবসের মাথায়। ছবি: রয়টার্স

রাজ্যটা ছিল উসাইন বোল্টের। গত তিন অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে একক আধিপত্য ধরে রেখেছিলেন জ্যামাইকার এই কিংবদন্তি স্প্রিন্টার। দ্রুততম মানবের বিশ্ব রেকর্ডও তার দখলে। রিও অলিম্পিকের পর বোল্টের অবসর নেওয়ায় এবার নতুন দ্রুততম মানব দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। রোববার ফুরালো সেই অপেক্ষা। টোকিও অলিম্পিকে বিশ্বের দ্রুততম মানবের মুকুট জিতেছেন ইতালির স্প্রিন্টার মার্সেল জেকবস। 

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে রোববার টোকিও অলিম্পিক স্টেডিয়ামে ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন জেকবস। তার হাত ধরে অলিম্পিকে ইতিহাস গড়লো ইতালি। দেশটির অলিম্পিক ইতিহাসের প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটারে স্বর্ণ জিতলেন জেকবস।

১০০ মিটারে রৌপ্যপদক জিতেছেন ফ্রেড কারলি। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাস। তিনি সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড। রিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিলেন আন্দ্রে ডি গ্রাস। টোকিও অলিম্পিকে পদক জেতার লড়াইয়ে তিন স্প্রিন্টারই নিজেদের সেরা সময়ে দৌড়েছেন। 

টোকিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে পদকজয়ী তিন স্প্রিন্টার। ছবি: রয়টার্স

১০০ মিটার স্প্রিন্টে দেশকে প্রথম স্বর্ণ এনে দিলেও ফেবারিট ছিলেন না মার্সেল জেকবস। অথচ হিটের সেমি-ফাইনালে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন তিনি। ফাইনালে শুরু দেখেও মনে হয়নি সেরার মুকুট জিততে যাচ্ছেন ইতালিয়ান এই স্প্রিন্টার। শুরুর পর কয়েক সেকেন্ডের জন্য পিছিয়ে ছিলেন তিনি। সবার সামনে ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি। কিন্তু শেষের কয়েক সেকেন্ডে গতির ঝড় তুলে সেরার মুকুট জিতে নেন জেকবস। 

সেমি-ফাইনালে সবাইকে জমকে দিয়েছিলেন বিংতিয়ান সু। ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন দ্বিতীয় এশিয়ান হিসেবে ১০০ মিটারের ফাইনালে ওঠা চীনের এই স্প্রিন্টার। তার সমান সময় নেন যুক্তরাষ্ট্রের রনি বেকার। কিন্তু এই দুজনের কেউ-ই ফাইনালে নিজেদের সেরাটা দিতে পারেননি। কপাল পুড়েছে গ্রেট ব্রিটেনের স্প্রিন্টার ঝারলেন হিউজের। বাঁশি বাজার আগেই দৌড় দিয়ে ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি। ফাইনালের অংশ নেন সাতজন স্প্রিন্টার। 

Related Topics

টপ নিউজ

মার্সেল জেকবস / ১০০ মিটার স্প্রিন্ট / টোকিও অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ১০০ মিটারে বাজিমাত করার পর ট্রেবলে চোখ লাইলসের
  • ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে অংশ নিয়ে নতুন রেকর্ড
  • কোভিড সংক্রান্ত বিধিনিষেধ কি অলিম্পিকে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে?
  • জাপানের দর্শনীয় অলিম্পিক ভেন্যুগুলো
  • পর্দা নামল টোকিও অলিম্পিকের, পদক তালিকায় যুক্তরাষ্ট্রের দাপট

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net