Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
১০০ মিটারে বাজিমাত করার পর ট্রেবলে চোখ লাইলসের

খেলা

টিবিএস ডেস্ক
06 August, 2024, 12:25 am
Last modified: 21 August, 2024, 05:08 pm

Related News

  • উঠে যাচ্ছে রং, ধরছে জং; প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে বিতর্ক
  • বিশ্বের দ্বিতীয় লম্বা খেলোয়াড়কে ঘুমোতে হয়েছে মেঝেতে, অবশেষে তার জন্য মিলল বিছানা
  • প্যারিসে কোকেন কিনতে গিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ান অ্যাথলেট
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন

১০০ মিটারে বাজিমাত করার পর ট্রেবলে চোখ লাইলসের

ট্রেবল জয়ের রেকর্ডটি জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের দখলে। ২০১২ সালে লন্ডন ও ২০১৬ সালে রিও অলিম্পিক; দুটিতেই ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়েন তিনি। বোল্টের সেই কীর্তির পাশে নিজের নামটি বসাতে চান লাইলস।
টিবিএস ডেস্ক
06 August, 2024, 12:25 am
Last modified: 21 August, 2024, 05:08 pm

প্যারিস অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে অসাধারণ ফটো ফিনিশিং দেখা গেল। ভগ্নাংশের হিসেবে মাত্র ০.০০৫ সেকেন্ডে এগিয়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার নোয়াহ লাইলস। ১০০ মিটারে যুক্তরাষ্ট্রের ২০ বছরের অপেক্ষায় ইতি টেনে লাইলস এবার দৃষ্টি দিচ্ছেন ট্রেবল জয়ে। ২০০ মিটার ও ৪X১০০ মিটার রিলেতেও জিততে চান স্বর্ণ। 

ট্রেবল জয়ের রেকর্ডটি জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের দখলে। ২০১২ সালে লন্ডন ও ২০১৬ সালে রিও অলিম্পিক; দুটি আসরেই ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়েন তিনি। বোল্টের সেই কীর্তির পাশে নিজের নামটি বসাতে চান লাইলস। সর্বশেষ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ জেতা এই স্প্রিন্টার প্যারিস অলিম্পিকেও তা করে দেখাতে চান। অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের পর তিনি বলেছেন, 'মিথ্যা বলব না, বেশ আত্মবিশ্বাসী আমি।'

আত্মবিশ্বাসী হওয়ার কারণও আছে লাইলসের, ১০০ মিটারে রোমাঞ্চকর লড়াই জিতে গলায় তুলেছেন স্বর্ণ পদক। এ ছাড়া ২০০ মিটারে গত কয়েক বছর ধরে বিশ্ব শাসন করে আসছেন তিনি। এই ইভেন্টে টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন লাইলস। এ কারণেই অলিম্পিকে এই ইভেন্টের আগে প্রত্যয়ী তিনি, 'আমি জিততেই থাকব। অন্য কেউ-ই জিতছে না, আমি যখন মোড়টা ঘুরব, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বে।' এরপর জিততে চান ৪X১০০ মিটার রিলেও।

সোমবার স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত লড়াই হয়। লাইলস ও কিশানে টম্পসন একই সময়ে লাইন পার হন, পরে ফটো ফিনিশিংয়ে জয়ী হন লাইলস। দুজনেই দৌড় শেষ করেন ৯.৭৯ সেকেন্ডে। ফটো ফিনিশিংয়ে দেখা যায় লাইলস লাইনে পা রাখেন ০.৭৮৪-এ, আর টম্পসন রাখেন ০. ৭৮৯-এ। একটুর জন্য রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে জ্যামাইকান এই স্প্রিন্টারকে। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন আরেক যুক্তরাষ্ট্রের আরেক স্প্রিন্টার ফ্রেড কার্লি। 

প্যারিস অলিম্পিকে ট্র্যাকে নামার আগে নিজেই নিজেকে একপ্রকার ফেভারিট ঘোষণা করেছিলেন লাইলস, বলেছিলেন, 'আপনাকে ভাবতে হবে আপনিই ঈশ্বর। যতোবার দৌড়াতে নামবেন, ততোবার নিজেকে সেরা ভাবতে হবে। আমি কাউকে নিজের আদর্শ মনে করি না। নিজের উপর বিশ্বাস আছে, আমি মানসিক ভাবে শক্তিশালী। সেভাবেই নিজেকে তৈরি করেছি।' ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নজর কাড়লেও এর আগে অলিম্পিকে আহামরি সাফল্য ছিল না ২৭ বছর বয়সী থম্পসনের। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ২০০ মিটারে ব্রোঞ্জ জেতে তিনি। 

Related Topics

নোয়াহ লাইলস / স্প্রিন্টার / প্যারিস অলিম্পিক / ১০০ মিটার স্প্রিন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • উঠে যাচ্ছে রং, ধরছে জং; প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে বিতর্ক
  • বিশ্বের দ্বিতীয় লম্বা খেলোয়াড়কে ঘুমোতে হয়েছে মেঝেতে, অবশেষে তার জন্য মিলল বিছানা
  • প্যারিসে কোকেন কিনতে গিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ান অ্যাথলেট
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net