Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন সৌরভ গাঙ্গুলীর বন্ধু

খেলা

টিবিএস রিপোর্ট
27 September, 2021, 06:45 pm
Last modified: 27 September, 2021, 06:54 pm

Related News

  • বিসিআইসির সফটওয়্যার কেনায় ৫ কোটি টাকার ক্ষতি, বলছে সিএজির অডিট; মানছে না কর্তৃপক্ষ
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন সৌরভ গাঙ্গুলীর বন্ধু

সৌরভ গাঙ্গুলীর কাছের বন্ধুদের একজন তিনি। গাঙ্গুলী তার আত্মজীবনী ‘সেঞ্চুরি ইজ নট এনাফ’- এ বাংলাদেশের এই সংগঠককে উল্লেখ করেছেন নিজ পরিবারের একজন হিসেবে।
টিবিএস রিপোর্ট
27 September, 2021, 06:45 pm
Last modified: 27 September, 2021, 06:54 pm
সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ইফতেখার রহমান। ছবি: সংগৃহীত

পেশাদার ক্রিকেটার হিসেবে খুব বেশিদিন খেলা হয়নি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম বিভাগে কয়েক বছর খেলেছেন ইফতেখার রহমান মিঠু। তবে সংগঠক হিসেবে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তিনি। আশির দশক থেকে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে জড়িত ইফতেখার। সংগঠক হিসেবে কাজ করতে গিয়ে ভারতের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ইফতেখারের। গুঞ্জন আছে, গাঙ্গুলীর সুপারিশেই এবার বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়তে যাচ্ছেন তিনি। 

দ্বিতীয় বিভাগের ক্লাব ফিয়ার ফাইটার্স থেকে কাউন্সিলরশিপ নেওয়া ইফতেখার গত শনিবার মনোনয়নপত্র কেনেন। সোমবার মনোনয়ন জমা দিয়েছেন বিসিবিতে। এই নির্বাচনে অংশ নেওয়ার আগে বন্ধু সৌরভ গাঙ্গুলীর শুভকামনাও পেয়েছেন তিনি। ইফতেখার জানিয়েছেন, পরিচালক নির্বাচিত হলে বন্ধুত্বের খাতিরে বৈশ্বিক ক্রিকেট রাজনীতিতে গাঙ্গুলীকে দিয়ে কিছু কাজও করে নিতে পারবেন তিনি। 

ক্যাটাগরি-২ থেকে বিসিবি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ইফতেখার । এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদে ১৭ জন লড়বেন। সোমবার বিসিবি কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার পর ইফতেখার বলেন, 'আপনারা সাংবাদিকরা অনেকে যেমন আমার বন্ধু, সেও (সৌরভ গাঙ্গুলী) অনেকদিন থেকে আমার বন্ধু। সেও জানে যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি। সে শুভকামনা জানিয়েছে।'

'বন্ধুত্ব থাকলেও একটা আনুষ্ঠানিকতা তো আছে। সে তো চাইলেও অফিসিয়াল ডেকোরাম ভাঙতে পারবে না। তবে বন্ধুত্বের খাতিরে হয়তো কিছু কাজ করে দিতেও পারে। কিন্তু অফিসিয়ালি সে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। আর আমি থাকি আর না থাকি, সৌরভ গাঙ্গুলীর কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অন্যরকম সম্পর্ক। বাংলাদেশ ক্রিকেটকে সে অন্যভাবে দেখে।'

সৌরভ গাঙ্গুলীর কাছের বন্ধুদের একজন তিনি। গাঙ্গুলী তার আত্মজীবনী 'সেঞ্চুরি ইজ নট এনাফ'- এ ইফতেখারকে উল্লেখ করেছেন নিজ পরিবারের একজন হিসেবে। ১৯৮৯ সালে গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলী গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেন। 

তখন স্নেহাশিষ জানান, তার ১৬-১৭ বছরের ছোট ভাই গাঙ্গুলীও ভালো খেলেন। গাঙ্গুলীকেও ঘরোয়া ক্রিকেটে খেলানোর জন্য তার সঙ্গে যোগাযোগ শুরু করেন ইফতেখার। চুক্তি হলেও শেষ পর্যন্ত গাঙ্গুলীর খেলা হয়নি। তবে সে সময় গাঙ্গুলীর সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। যা ধীরে ধীরে আরও গাঢ় হয়ে ওঠে, টিকে আছে এখনও।  

ঘরোয়া ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা পরিচালক হিসেবে কাজে লাগাতে চান ইফতেখার আহমেদ। তিনি বলেন, 'পরিচালক হিসেবে না থাকলেও ৯০ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত। গত পাঁচ বছর হয়তো বোর্ডের সঙ্গে জড়িত না, কিন্তু কোয়াব ও অন্যান্য ক্ষেত্রে কিন্তু ক্রিকেটের সঙ্গে আমি জড়িত। ক্রিকেটের সঙ্গে আমি আছি। সেই ৮০ সাল থেকে যে প্রথম বিভাগ খেলা শুরু করেছি, এরপর থেকে তো আছি। এতো দিন যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা কাজে লাগানোর চেষ্টা করব।'

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল ২৪ ও ২৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর। বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। কারও মনোনয়নপত্র বাতিল হলে সেটার আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। নির্বাচনের পরের দিন ৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Related Topics

টপ নিউজ

সৌরভ গাঙ্গুলী / ইফতেখার রহমান / বিসিবি নির্বাচন / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • বিসিআইসির সফটওয়্যার কেনায় ৫ কোটি টাকার ক্ষতি, বলছে সিএজির অডিট; মানছে না কর্তৃপক্ষ
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net