Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
বিসিবিতে নির্বাচনী উত্তাপ, চলছে ভোট গ্রহণ

খেলা

টিবিএস রিপোর্ট
06 October, 2021, 01:25 pm
Last modified: 06 October, 2021, 01:32 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

বিসিবিতে নির্বাচনী উত্তাপ, চলছে ভোট গ্রহণ

বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ জন পরিচালক। ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন তিনটি ক্যাটাগরি থেকে। এ ছাড়া দুজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনিত।
টিবিএস রিপোর্ট
06 October, 2021, 01:25 pm
Last modified: 06 October, 2021, 01:32 pm

বুধবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ১০টা থেকে বিসিবি কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। ২৫ জন পরিচালক নিয়ে বিসিবির কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হলেও এবার ১৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ ছাড়া দুজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনিত।

বুধবার সকাল থেকে প্রার্থীদের ভক্ত-সমর্থকরা বিসিবিতে এসে ভিড় জমায়। বিসিবির নির্বাচনকে ঘিরে মিরপুর স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বেশ কয়েকজন প্রার্থীদের হয়ে স্লোগান-মিছিল করতে দেখা গেছে তাদের সমর্থকদের। টানা দুই মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপনসহ নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিকসহ বেশ কয়েকজনের পরিচালকের পক্ষে মিছিল হয়। 

বিসিবি নির্বাচনে ভোটার সংখ্যা ১৭৩ জন হলেও ভোট দেবেন ১২৭ জন। বিভিন্ন জেলা ও বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়াতে সেখান কাউন্সিলদের ভোট দিতে হবে না। ১২৭ কাউন্সিলরের মধ্যে ৭০ জন স্বশরীরে এসে ভোট দেবেন। বাকিরা ই-ভোট ও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। নির্বাচিতরা চার বছরের মেয়াদে দায়িত্ব নেবেন। ভোট গণনা শেষে রাতেই আজ রাতেই প্রাথমিক ফল জানানো হবে। ৭ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনিত দুটি পরিচালকের পদ ছাড়া ২৩টি পদের জন্য ৩২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে একজন নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার না করায় তার নাম ব্যালটে রয়ে গেছে। নির্বাচনের আগের দিন মঙ্গলবার আরেক জন প্রার্থী নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। তবে ব্যালটে প্রার্থীর সংখ্যাটা ৩১ জনই।

বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ জন পরিচালক। ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন তিনটি ক্যাটাগরি থেকে। আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আবারও বোর্ড পরিচালক হতে যাচ্ছেন।

সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তারা হচ্ছেন -আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)। 

সবচেয়ে বেশি ১২ পরিচালক নির্বাচিত হবেন ক্লাব ক্যাটাগরি থেকে। ১২ পদে লড়ছেন ১৬ প্রার্থী। ১৭ প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিলেও শেষ দিনে শওকত আজিজ রাসেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরপর নির্বাচনের আগের রাতে মাসুদুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যদিও নির্বাচনি ব্যালটে তার নাম থাকবে।

ঢাকা বিভাগের দুটি পদের জন্য লড়াই হতো মূলত চারজনের। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার কয়েকদিন পর নির্বাচন থেকে সরে দাঁড়ান খালিদ হোসেন। ভোটের আগের দিন মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়নপত্র কেনা সৈয়দ আশফাকুল ইসলামও মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

বিসিবি / বিসিবি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net