Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বিশ্বজয়ী ইমনের ব্যাটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
08 December, 2020, 05:40 pm
Last modified: 08 December, 2020, 06:57 pm

Related News

  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

বিশ্বজয়ী ইমনের ব্যাটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

অদম্য, অসাধারণ কিংবা অবিশ্বাস্য; কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়। চোখ জুড়ানো, ভুবন ভোলানো ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন যেন এটাই মনে করিয়ে দিলেন, তিনি বিশ্বজয়ী যুব দলের অন্যতম সদস্য।
টিবিএস রিপোর্ট
08 December, 2020, 05:40 pm
Last modified: 08 December, 2020, 06:57 pm

অদম্য, অসাধারণ কিংবা অবিশ্বাস্য; কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়। চোখ জুড়ানো, ভুবন ভোলানো ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন যেন এটাই মনে করিয়ে দিলেন, তিনি বিশ্বজয়ী যুব দলের অন্যতম সদস্য। বিশ্ব চ্যাম্পিয়নের মালা পরে গত ফেব্রুয়ারিতে দেশে ফেরা ইমনের ব্যাট হয়ে উঠলো খোলা তরবারি, আর নাম উঠে গেল বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ডের সবার ওপরে। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ১০০ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ফরচুন বরিশালের বাঁহাতি এই ব্যাটসম্যান। তাণ্ডব চালানো এই ইনিংস খেলার পথে ব্যাট হাতে বাংলাদেশের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন ম্যাচ সেরা ইমন। ৪২ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে গেছেন ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। 

এই ইনিংস খেলে নিজের দলের অধিনায়ক তামিম ইকবালকেই পেছনে ফেলেছেন ইমন। এতোদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন তামিম। ২০১৯ বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬১ বলে ১৪১ রানের হার না মানা ইনিংস খেলার পথে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। 

এই তালিকায় পরের দুটি স্থান নাজমুল হোসেন শান্তর। গত বছর বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে দুই নম্বরে নাম বসান তিনি। ইমনের ব্যাটিং শো-এর আগে মঙ্গলবার ৫২ বলে সেঞ্চুরি করে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হন রাজশাহীর অধিনায়ক। কিন্তু পরে ব্যাট হাতে নেমে সব রেকর্ড ওলট-পাল্ট করে দিলেন ইমন। শান্তর সেঞ্চুরি দুটি এখন তৃতীয় ও চতুর্থ দ্রুততম। 

ইমনদের প্রতিপক্ষ হিসেবে আগে ব্যাটিং করে শান্ত চোখ ধাঁধানো ইনিংস খেলেন। ৫৫ বলে ৪টি চার ও ১১টি ছক্কায় ১০৯ রানের অসাধরণ এক ইনিংস খেলেন তিনি। কিন্তু বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা ইমনের ব্যাটে শান্তর কীর্তি ম্লান হয়ে গেল। শান্তর মতো ইমনও যে শট খেলেছেন, সেটাতেই রানের ফোয়ারা বয়ে গেছে। মাত্র ৪২ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০০ রানের মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন এই তরুণ তুর্কি। 

ইমনের খুনে ব্যাটিংয়ের দিনে ফরচুন বরিশাল রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে। ২২১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বরিশাল। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। বিপিএলের সর্বশেষ আসরে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২০৫ রান তাড়া করে জিতেছিল খুলনা টাইগার্স। ওটাই ছিল সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। 

এই ম্যাচে বরিশালের অধিনায়ক তামিম ইকবালও তেড়েফুঁড়ে ব্যাটিং করেছেন। ম্যাচসেরা পারভেজ হোসেন ইমনের সঙ্গে ১১৭ রানের জুটি গড়ার পথে তামিম ৩৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করেন। এরআগে ১৫ বলে ২৭ রান করেন ওপেনার সাইফ হাসান। পরে ইমনের সঙ্গে ব্যাটিং করা আফিফ হোসেন ২৬ রানে অপরাজিত থাকেন। এই জয়ে প্লে অফ খেলার দৌড়ে টিকে রইলো বরিশাল। ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সবার শেষে আছে তামিমের দল।   

Related Topics

টপ নিউজ

পারভেজ হোসেন ইমন / ফরচুন বরিশাল / দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net