Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
বিশ্বজয়ীদের অপেক্ষায় দেশ

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2020, 11:10 am
Last modified: 12 February, 2020, 03:23 pm

Related News

  • শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা
  • তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত
  • ২৫ তারিখে দেশে ফিরব, বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

বিশ্বজয়ীদের অপেক্ষায় দেশ

প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া যুবাদের বরণ করে নিতে জমকালো আয়োজনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই শুরু হবে উৎসব।
টিবিএস রিপোর্ট
12 February, 2020, 11:10 am
Last modified: 12 February, 2020, 03:23 pm
যুব বিশ্বকাপ জয় করা বাংলাদেশ দলকে বরণ করতে তৈরি করা হয়েছে বিশেষ বাস। এ বাসে করেই তাদের বুধবার বিকেলে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ছবি: সংগৃহীত

শ্রেষ্ঠত্বের ‍মুকুট মাথায় উঠেছে ৯ ফেব্রুয়ারি। ফাইনালে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। তখন থেকেই সোনালি শিরোপা নিয়ে যুবাদের বাড়ি ফেরার অপেক্ষায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাড়ি ফিরতে উন্মুখ যুবারাও একই অপেক্ষায়। সে অপেক্ষা শেষ হচ্ছে; আজ বিকেল ৫টার দিকে দেশে ফিরছে আকবর আলীর দল।

প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া যুবাদের বরণ করে নিতে জমকালো আয়োজনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই শুরু হবে উৎসব; থামবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে।

আকবর আলী, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান, শরিফুল ইসলামদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি রানওয়ে ছুঁতেই শুরু হয়ে যাবে সংবর্ধনা পর্ব। শুরুতে দমকল বাহিনী জলকামানের রংধনু বানিয়ে গার্ড অব অনার দেবে জুনিয়র চ্যাম্পিয়নদের। বাংলাদেশের কোনো দল প্রথমবারের মতো পেতে যাচ্ছে এমন সম্মান।

এরপর ওয়াটার স্যালুটের মাধ্যমে যুব দলকে দেওয়া হবে অভ্যর্থনা। এই পর্ব শেষ হলে বিমান থেকে বাংলাদেশ যুবাদের নামিয়ে আনবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও; থাকবেন বিসিবির সব পরিচালকরাও।

বাইরের উদযাপন শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নিয়ে আসা হবে যুব দলকে। সেখানে কাটা হবে বিশালাকৃতির এক কেক। মিষ্টিমুখ করিয়ে ভিআইপি প্রটোকলে বাংলাদেশের তরুণ তুর্কিদের নিয়ে যাওয়া হবে বিসিবিতে।

বিমানবন্দর থেকে বিসিবিতে যাওয়ার পথেও বিশেষ পরিকল্পনা ছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। বাংলাদেশ যুবাদের খোলা ট্রাকে করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেওয়ার ব্যবস্থা করে রেখেছিল বিসিবি। কিন্তু দিনের আলো থাকবে না বলে এই পরিকল্পনা থেকে সরে এসেছে তারা।

দল বিসিবিতে পৌঁছালে ছোট্ট একটি বৈঠক হবে। যেখানে বাংলাদেশ যুবাদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এরপর সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে অংশ নেবেন ফাইনালের ব্যাটিংয়ে ‘ক্যাপ্টেন কুল’ খেতাব জিতে নেওয়া অধিনায়ক আকবর, কোচ নাভিদ নাওয়াজ ও বিসিবি সভাপতি।

সংবাদ সম্মেলনের পর হাতে-মুখে পানি দেওয়ার জন্য কিছুটা সময় পাবে যুবারা। এরপর বোর্ডের সবার সঙ্গে বিসিবিতেই রাতের খাবার খাবেন আকবর আলীরা। ডিনার শেষে দ্রুত ছেড়ে দেওয়া হবে ক্রিকেটারদের। যাদের বাসা ঢাকায়, তারা রাতেই চলে যাবেন। আর যারা ঢাকার বাইরে যাবেন, তারা রাতে একাডেমি ভবনে থেকে পরদিন সকালে রওনা দেবেন।

বীর যুবাদের বরণ করে নিতে মঙ্গলবার রাতেই সেজে উঠেছে হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা। বিভিন্ন রঙের আলোকসজ্জায় ঝলমল করছে পুরো স্টেডিয়াম।

এর আগেই ফটকের সামনে ঝোলানো হয়েছে বড় এক ব্যানার, যেখানে আকবর, শরীফুল, রকিবুলদের ছবির পাশে বিরাট অক্ষরে লেখা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন’।
 

Related Topics

টপ নিউজ

যুব বিশ্বকাপ / দেশে ফেরা / অপেক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা
  • তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত
  • ২৫ তারিখে দেশে ফিরব, বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net