Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বাংলাদেশের মতো এমন উইকেটে কখনও খেলেননি নিকোলস

খেলা

টিবিএস রিপোর্ট
06 September, 2021, 07:55 pm
Last modified: 06 September, 2021, 07:57 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

বাংলাদেশের মতো এমন উইকেটে কখনও খেলেননি নিকোলস

তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়ে বড় অবদান ছিল হেনরি নিকোলসের। টম ব্লান্ডেলের সঙ্গে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ১২৮ রানের পূঁজি এনে দেন তিনি। তার ব্যাট থেকে আসে অপরাজিত ও ইনিংস সেরা ৩৬ রান।
টিবিএস রিপোর্ট
06 September, 2021, 07:55 pm
Last modified: 06 September, 2021, 07:57 pm

বাংলাদেশের উইকেট মানেই প্রতিপক্ষের জন্য মৃত্যুকূপ। বিশেষ করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দলের কাছে এখানকার উইকেট রীতিমতো 'এলিয়েন'। বাংলাদেশের মন্থর ও টার্নিং উইকেটে নাভিশ্বাস অবস্থা হয়ে যায় এই দলগুলোর। গত মাসে অস্ট্রেলিয়ার মতো দল নাকানি-চোবানি খেয়ে গেছে। কঠিন পরীক্ষা দিয়ে যাচ্ছে নিউজিল্যান্ডও। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কতোটা কঠিন? যার ব্যাখ্যা যেমনই হোক, নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান হেনরি নিকোলসের কাছে এই উইকেটই সবচেয়ে কঠিন। প্রথম ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে, এমন কঠিন উইকেটে কখনও খেলেননি বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি এই ব্যাটসম্যান।

তিন উইকেটে তিন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উইকেট প্রসঙ্গে নিকোলস বলেন, 'আমার ক্যারিয়ারে যতো উইকেটে খেলেছি, এর মধ্যে সবচেয়ে কঠিন ছিল এই সিরিজের প্রথম ম্যাচের উইকেট। উইকেটে স্পিন ও পরিবর্তনশীল বাউন্স ছিল। এই উইকেটে বাংলাদেশ কতোটা সংগ্রাম করেছে, সেটাও আমরা দেখেছি।'

পরের দুই ম্যাচের উইকেট কিছুটা ভালো ছিল জানিয়ে তিনি বলেন, 'শেষের দুই ম্যাচ তুলনামূলক ভালো উইকেটে খেলা হয়েছে। এরপরও স্কোর ১২০ থেকে ১৪০ এর মধ্যে থেকেছে। স্কোর ছোটই থেকে গেছে। শেষ দুই ম্যাচে আমাদের বুঝতে হবে, উইকেট কেমন হবে। আর এটাও মাথায় রাখতে হবে, দিনের পর সন্ধ্যায় উইকেটের আচরণ বদলে যেতে পারে।'

তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়ে বড় অবদান ছিল নিকোলসের। টম ব্লান্ডেলের সঙ্গে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ১২৮ রানের পূঁজি এনে দেন তিনি। তার ব্যাট থেকে আসে অপরাজিত ও ইনিংস সেরা ৩৬ রান। দলের মতো নিকোলসও যেন বাংলাদেশের উইকেট বুঝতে শুরু করেছেন। 

বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'পরিস্থিতি কেমন, মিডল অর্ডারে ব্যাটিং করতে গিয়ে আমাকে সেটা মূল্যায়ন করতে হবে। দ্বিতীয় ম্যাচে টম ল্যাথাম উইকেটে সেট ছিল। প্রয়োজনীয় রান রেট ছিল ১০ এর মতো, তখন আমাকে মেরে খেলতেই হতো।'

'গতকাল আমরা ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলি, টম ব্লান্ডেল ও আমাকে কিছুটা পথ এগিয়ে নিতে হতো। ৪-৫ ওভারে আমাদের এটা নিশ্চিত করতে হতো যে, আমরা উইকেট বাঁচিয়ে খেলছি। আমাদের এটা বিশ্বাস করতেই হতো যে ডানহাতি-বাঁহাতির সমন্বয়ের সুবিধাটা আমরা কাজে লাগাতে পারব। কিছু বাউন্ডারি হাঁকানোর মতো স্লগে ভালো করার ব্যাপারটি দারুণ ছিল।'

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে যায় নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে সফরকারীরা। চতুর্থ ম্যাচটি আগামী ৮ সেপ্টেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে।    

Related Topics

টপ নিউজ

হেনরি নিকোলস / নিউজিল্যান্ড ক্রিকেট দল / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net