Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
বাংলাদেশের খুদে লেগ স্পিনারে মুগ্ধ শেন ওয়ার্নও

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2021, 04:05 am
Last modified: 20 October, 2021, 04:16 am

Related News

  • বিসিবির বিশেষ ক্যাম্পে ৮০ জন লেগ স্পিনার
  • দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ইতিহাস গড়ল ৮ বছরের বিস্ময় বালক অশ্বথ কৌশিক
  • প্রথম ব্যক্তি হিসেবে ১৩ বছরের বিস্ময়বালকের টেট্রিস জয়
  • শেন ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু', বললেন তার মেয়ে 
  • বাংলাদেশের লেগ স্পিনার শূন্যতা পূরণ করতে চান ১৬ বছর বয়সী শিহাব

বাংলাদেশের খুদে লেগ স্পিনারে মুগ্ধ শেন ওয়ার্নও

স্পিন মায়াজালে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। সেই ওয়ার্নই এবার বিস্ময় প্রকাশ করলেন বাংলাদেশের খুদে লেগ স্পিনার সাদিদের বোলিং দেখে।
টিবিএস রিপোর্ট
20 October, 2021, 04:05 am
Last modified: 20 October, 2021, 04:16 am

তার স্পিন ঘূর্ণিতে দিক হারায়নি এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া মুশকিল। তাকে বলা হয় সর্বকালের সেরা লেগ স্পিনার। স্পিন মায়াজালে বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। সেই ওয়ার্নই এবার বিস্ময় প্রকাশ করলেন বাংলাদেশের খুদে লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদের বোলিং দেখে।

কয়েক দিন আগে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে সাদিদকে লেগ স্পিন করতে দেখা যায়। তার বল খেলতে হিমশিম খাচ্ছিল ব্যাটসম্যানরা। দারুণ টার্নে লেগ স্পিন, গুগলি সবই করে যাচ্ছিল সে। ভাইরাল হওয়া এই ভিডিও পৌঁছে যায় শচিন টেন্ডুলকার পর্যন্ত। ভিডিওটি শেয়ার করে বিস্ময় প্রকাশ করেন ভারতের ব্যাটিং ঈশ্বর। এবার ওয়ার্নও সাদিদের বোলিংয়ের ভিডিও শেয়ার করে জানালেন মুগ্ধতার কথা। 

সাদিদের বোলিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বিস্মিত ওয়ার্ন লিখেছেন, 'কী দারুণ! এটা আমাকে কিছুক্ষণ আগেই পাঠানো হয়েছে। এটা কী অসাধারণ! এই ছেলেটা কে? তুলনাহীন, দারুণ এই কাজ চালিয়ে যেতে থাকো, বোলিং…।'

Wow !!! This just got sent to me. How good is this. Who is this ? Just awesome. Keep up the great work. Bowling….. pic.twitter.com/pICQZ6zvFY— Shane Warne (@ShaneWarne) October 19, 2021

কদিন আগে সাদিদের বোলিংয়ের এই ভিডিও ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশের সাবেক বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। সেখান থেকেই ভিডিওটি চড়িয়ে পড়ে। যা ভারত হয়ে পৌঁছে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াতেও। 

খুদে লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদের বাড়ি বরিশালের মহাবাজে। এখনও স্কুলেই যাওয়া শুরু করেনি সে। কিন্তু এরই মধ্যে তার বোলিং প্রতিভা সম্পর্কে তার এলাকার সবাই জানে। যেটা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে, তাকে ভাসানো হচ্ছে প্রশংসার বন্যায়। 

সাদিদ তিন বছর বয়স থেকে বোলিং শুরু করে। গত ছয়-সাত মাস ধরে নিয়মিত লেগ স্পিন বোলিং করে আসছে সে। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে আদর্শ মানে সে। রশিদ খানের কোনো খেলাই মিস করে না খুদে এই ক্রিকেটার। লেগ স্পিনার হলেও সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হতে চায় সে।

Related Topics

টপ নিউজ

শেন ওয়ার্ন / আসাদুজ্জামান সাদিদ / লেগ স্পিনার / বিস্ময় বালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • বিসিবির বিশেষ ক্যাম্পে ৮০ জন লেগ স্পিনার
  • দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ইতিহাস গড়ল ৮ বছরের বিস্ময় বালক অশ্বথ কৌশিক
  • প্রথম ব্যক্তি হিসেবে ১৩ বছরের বিস্ময়বালকের টেট্রিস জয়
  • শেন ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু', বললেন তার মেয়ে 
  • বাংলাদেশের লেগ স্পিনার শূন্যতা পূরণ করতে চান ১৬ বছর বয়সী শিহাব

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net