Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার দৌড়ে মেয়ার্স

খেলা

টিবিএস ডেস্ক
02 March, 2021, 07:00 pm
Last modified: 02 March, 2021, 07:05 pm

Related News

  • আইসিসির মাসসেরার দৌড়ে শারমিন সুপ্তা
  • মেয়ার্স দ্যুতিতে সিলেটকে হারিয়ে প্লে-অফের আরও কাছে বরিশাল
  • আইসিসির মাস সেরার দৌড়ে তাইজুল
  • বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা নাহিদা
  • আইসিসির মাস সেরার লড়াইয়ে শান্ত

বাংলাদেশকে হারিয়ে মাস সেরার দৌড়ে মেয়ার্স

কাইল মেয়ার্স নামটি শুনলে বাংলাদেশের ক্রিকেটারদের মনে দুঃস্বপ্নই ফিরে আসার কথা। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটসম্যান অভিষেক টেস্ট খেলতে নেমেই রেকর্ড বই এলোমেলো করে দেন। ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে একাই বাংলাদেশকে হারিয়ে দেন মেয়ার্স।
টিবিএস ডেস্ক
02 March, 2021, 07:00 pm
Last modified: 02 March, 2021, 07:05 pm

কাইল মেয়ার্স নামটি শুনলে বাংলাদেশের ক্রিকেটারদের মনে দুঃস্বপ্নই ফিরে আসার কথা। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটসম্যান অভিষেক টেস্ট খেলতে নেমেই রেকর্ড বই এলোমেলো করে দেন। ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে একাই বাংলাদেশকে হারিয়ে দেন মেয়ার্স। ২১০ রানের হার না মানা ইনিংসটি তাকে দারুণ স্বীকৃতি এনে দিতে পারে।

গত জানুয়ারি থেকে শুরু হওয়া 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ'- এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে ক্যারিবীয় এই ব্যাটিং অলরাউন্ডারের। ফেব্রুয়ারি মাসে সেরা হওয়ার লড়াইয়ে মেয়ার্সের সঙ্গে আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসটা ঝলমলে ছিল না মেয়ার্সের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংস ৪০ রান করেন মেয়ার্স। কিন্তু দ্বিতীয় ইনিংসে হয়ে ওঠেন জাদুকর। তার ২১০ রানের অপরাজিত ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্য পাড়ি দিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় উইন্ডিজ। 

যদিও পরের টেস্টটি ভালো যায়নি মেয়ার্সের। মিরপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ১১ রান (৫, ৬)। কিন্তু ফেব্রুয়ারি মাসের সেরা হওয়ার দৌড়ে এই দুই ইনিংস কোনোই বাধা হয়নি। ইতিহাসগড়া ইনিংসের কারণে তাকে বিবেচনায় রেখেছে আইসিসি।

এই লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রবিচন্দ্রন অশ্বিন। ফ্রেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা তিন টেস্টেই ভারতকে পথ দেখিয়েছেন তিনি। প্রথম টেস্টে অশ্বিন নেন ম্যাচে ৯ উইকেট, রান করেন ৪০। দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। তৃতীয় টেস্টে আহমেদাবাদে ৭ উইকেট নেন ডানহাতি এই অফ স্পিনার।

জো রুট দারুণ এক ডাবল সেঞ্চুরি করে এই তালিকায় বিবেচিত হয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ছিল ডানহাতি এই ব্যাটসম্যানের শততম টেস্ট। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন তিনি। ইংলিশ টেস্ট অধিনায়ক খেলেন ২১৮ রানের ইনিংস। 

মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারি মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্ট, অলরাউন্ডার নাতালি শিভার ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার ব্রুক হ্যালিডে। 

Related Topics

টপ নিউজ

কাইল মেয়ার্স / ক্যারিবীয় ক্রিকেটার / আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • আইসিসির মাসসেরার দৌড়ে শারমিন সুপ্তা
  • মেয়ার্স দ্যুতিতে সিলেটকে হারিয়ে প্লে-অফের আরও কাছে বরিশাল
  • আইসিসির মাস সেরার দৌড়ে তাইজুল
  • বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা নাহিদা
  • আইসিসির মাস সেরার লড়াইয়ে শান্ত

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net