Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
বলের আঘাতে মাঠ ছাড়লেন আফিফ

খেলা

টিবিএস রিপোর্ট
30 August, 2021, 07:10 pm
Last modified: 30 August, 2021, 07:15 pm

Related News

  • দুর্বার রাজশাহীর অনুশীলন বাতিলের কারণ নিয়ে ধোঁয়াশা
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • নির্বাচনের পরের দিনই কেন অনুশীলনে, জানালেন সাকিব
  • হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
  • আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

বলের আঘাতে মাঠ ছাড়লেন আফিফ

নেটে ব্যাটিং করছিলেন আফিফ হোসেন, বোলার ছিলেন পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লাফিয়ে ওঠা একটি ডেলিভারি গিয়ে আফিফের ডান হাতে লাগে। 
টিবিএস রিপোর্ট
30 August, 2021, 07:10 pm
Last modified: 30 August, 2021, 07:15 pm

দুদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে গত ২৭ আগস্ট থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩০ আগস্ট অনুশীলন ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের। এদিন অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। 

নিউজিল্যান্ড দলের অনুশীলন ছিল সকাল ১০টা থেকে। বাংলাদেশ অনুশীলন শুরু করে বিকাল ৪টা থেকে। শুরুতে ফিটনেস নিয়ে কাজ করেন ক্রিকেটাররা। এরপর মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাটিং-বোলিং শুরু হয়। এখানেই ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পান আফিফ।

তরুণ এই অলরাউন্ডার নেটে ব্যাটিং করছিলেন, বোলার ছিলেন পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লাফিয়ে ওঠা একটি ডেলিভারি গিয়ে আফিফের ডান হাতে লাগে। 

বলের আঘাতে উইকেটেই শুয়ে পড়েন আফিফ। কিছুক্ষণ সেখানেই শুয়ে থাকেন এই অলরাউন্ডার। পরে তাকে উঠিয়ে আঘাত পাওয়া জায়গায় বরফ দেওয়া হয়। এরপর আর ব্যাটিং করেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। তাকে পাশেই বসিয়ে পর্যবেক্ষণ করছিলেন ট্রেনার নিক লি। 

মাঠ ছাড়লেও আফিফের চোট গুরুতর নয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'আফিফের চোটটা ততোটা গুরুতর নয়। অমন কিছু হলে তো ভেতর থেকে স্ক্যান করতে বলতো। যেহেতু বলেনি, আমার মনে হয় খারাপ কিছু নয়। এ নিয়ে আমাকে কিছু জানাইনি, অমন কিছু হলে আমাকে জানানো হতো।'

তাসকিনের বোলিংয়ের বিপক্ষে চোট পান মুশফিকুর রহিমও। তার চোটও গুরুতর নয় বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী। 

Related Topics

টপ নিউজ

আফিফ হোসেন ধ্রুব / অনুশীলন / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • দুর্বার রাজশাহীর অনুশীলন বাতিলের কারণ নিয়ে ধোঁয়াশা
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • নির্বাচনের পরের দিনই কেন অনুশীলনে, জানালেন সাকিব
  • হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
  • আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net