Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা বিশ্বের প্রথম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

টিবিএস ডেস্ক
20 December, 2022, 02:30 pm
Last modified: 20 December, 2022, 02:39 pm

Related News

  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • আলিয়া থেকে দীপিকা: কেন স্টার্ট আপে বিনিয়োগে ঝুঁকছেন বলিউডের শীর্ষ তারকারা?
  • ৮ বছর পর বাংলাদেশে হিন্দি ছবি, কেমন চলছে পাঠান
  • টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় শাহরুখ
  • দীপিকার লুই ভিতোঁর গাউন, অস্কার আর ঘাড়ে আঁকা নতুন ট্যাটুর রহস্য কী!

বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা বিশ্বের প্রথম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

ইকার ক্যাসিয়াসের সাথে ৬.১৫৭ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি বিশ্বকাপ ট্রফিটি উন্মোচন করেন দীপিকা।
টিবিএস ডেস্ক
20 December, 2022, 02:30 pm
Last modified: 20 December, 2022, 02:39 pm

বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে সম্মানিত করেছে বহুবার। আর তারই ধারাবাহিকতায় কাতার ফুটবল বিশ্বকাপেও ভারতের হয়ে দ্যুতি ছড়িয়েছেন দীপিকা। বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

গত রবিবার কাতারের লুসাই স্টেডিয়ামে রাত ৯ টায় আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। আর এ ফাইনালের আগে ৭.৩০ মিনিটে একঝাঁক তারকা শিল্পীদের নিয়ে আয়োজিত হয় বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। এ সমাপনী অনুষ্ঠানে নাচ ও গানের পারফরম্যান্স ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল বিশ্বকাপের ট্রফি উন্মোচন। ঠিক এই অংশেই সাবেক স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিয়াসের সাথে ৬.১৫৭ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি বিশ্বকাপ ট্রফিটি উন্মোচন করেন দীপিকা।

'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসরটির সমাপনী অনুষ্ঠানে দীপিকার লুক ছিল অনেকটা ভিন্নধর্মী। মাঠে সাদা শার্ট, ট্যান কালারের ওভারকোট, ঢিলে কালো প্যান্ট গায়ে প্রাণবন্ত হাসিতে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। একইসাথে ঠোঁটে লাল লিপস্টিক, স্টেটমেন্ট ব্ল্যাক বেল্ট ও চুলের খোঁপাও করেছিলেন দীপিকা। দুর্দান্ত এই লুকে বিশ্বের কোটি কোটি দর্শক বিমোহিত হলেও ভারতে দর্শকদের একাংশ অবশ্য দীপিকার ভিন্নধর্মী এ লুকের সমালোচনা করেছেন।

যদিও ফিফার পক্ষ থেকে পূর্বে দীপিকার ট্রফি উন্মোচনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু গত শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শীঘ্রই কাতার রওনা হবেন দীপিকা পাড়ুকোন। আর সেই সংবাদকে সত্যি প্রমাণিত করে ফাইনালের একদিন আগে, অর্থাৎ গত শনিবার বিকেলে মুম্বাই এয়ারপোর্ট থেকে কাতারের সমাপনী অনুষ্ঠানে অংশ দিতে রওনা হন দীপিকা। 

তবে এ সমাপনী অনুষ্ঠানে ভারতীয় হিসেবে শুধু দীপিকা পাড়ুকোন নয়; বরং একইসাথে এ অনুষ্ঠানে পারফর্ম করেছেন ভারতের আরেক অভিনেত্রী নোরা ফাতেহি। অনুষ্ঠানে বিশ্বকাপের থিম সং 'লাইট দ্য স্কাই' গানে বালকিস, রহমা রিয়াদ এবং মানালের মত বিখ্যাত সব শিল্পীর সাথে পারফর্ম করেছেন নোরা। ফুটবল বিশ্বকাপের মত বড় মঞ্চে একইসাথে দুই বলিউড অভিনেত্রীর উপস্থিতি ভারতের জন্য যেন বিশেষ এক অর্জন।

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / দীপিকা পাড়ুকোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • আলিয়া থেকে দীপিকা: কেন স্টার্ট আপে বিনিয়োগে ঝুঁকছেন বলিউডের শীর্ষ তারকারা?
  • ৮ বছর পর বাংলাদেশে হিন্দি ছবি, কেমন চলছে পাঠান
  • টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় শাহরুখ
  • দীপিকার লুই ভিতোঁর গাউন, অস্কার আর ঘাড়ে আঁকা নতুন ট্যাটুর রহস্য কী!

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net