Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আনহেল দি মারিয়া: বড় ম্যাচের কালো ঘোড়া

হাসান জামিলুর রহমান সৈকত
19 December, 2022, 03:00 am
Last modified: 19 December, 2022, 03:03 am

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

আনহেল দি মারিয়া: বড় ম্যাচের কালো ঘোড়া

২০১৪ বিশ্বকাপের ফাইনাল না খেলতে পারার কষ্টই যেন কাতার বিশ্বকাপের ফাইনালে এসে মেটালেন। অথচ তার খেলা নিয়ে সংশয় ছিল এবারও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাওয়া চোটের জন্য খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ।
হাসান জামিলুর রহমান সৈকত
19 December, 2022, 03:00 am
Last modified: 19 December, 2022, 03:03 am
পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপার সঙ্গে দি মারিয়া। ছবিঃ এএফপি।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে চোটের জন্য খেলতে পারেননি। অনেককেই আফসোস করতে দেখা যায়, সেদিন তিনি থাকলে হয়তো আর্জেন্টিনা আর লিওনেল মেসির অপেক্ষাটা এত দীর্ঘ হতো না। থাক সেসব 'যদি' এবং 'কিন্তু'র তর্ক। আনহেল দি মারিয়া যে বড় ম্যাচে খেলোয়াড়, এটি আরেকবার প্রমাণ করে দিলেন। 

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর আর্জেন্টিনার দরকার ছিল একটা মুহূর্তের, যা পারবে তাদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে। সেটি লিওনেল মেসি উপহার দিলেন মেক্সিকোর বিপক্ষে, তার করা গোলের পাসটি দিয়েছিলেন দি মারিয়াই। 

যদিও দি মারিয়ার নিজেই সেই পাসের খুব বেশি গুণগান গাননি, তার মতে, তিনি শুধু বলটা মেসিকে পৌঁছে দিয়েছিলেন। সেই পৌঁছে দেওয়ার কাজটাই মেসির সঙ্গে ২০০৫ সাল থেকে করে আসছেন মারিয়া। কাতার বিশ্বকাপে এই যাত্রা পেল পূর্ণতা। 

হুগো লরিসকে পরাস্ত করে বল জালে জড়ান দি মারিয়া। ছবিঃ এএফপি।

২০১৪ বিশ্বকাপের ফাইনাল না খেলতে পারার কষ্টই যেন কাতার বিশ্বকাপের ফাইনালে এসে মেটালেন। অথচ তার খেলা নিয়ে সংশয় ছিল এবারও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাওয়া চোটের জন্য খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছিলেন বদলি হিসেবে কিছুক্ষণের জন্য। সেমি-ফাইনালেও জয় নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে নামানোর ঝুঁকি নেননি লিওনেল স্কালোনি। কারণ তিনি জানতেন, ফাইনালেই দেখা দিতে হবে সত্যিকারের দি মারিয়াকে। যেই মারিয়া বড় ম্যাচ হলেই বারুদের মতো জ্বলে উঠেন। যেই মারিয়া কখনোই হতাশ করেন না তার দলকে। 

দি মারিয়া হতাশ করেননি এবারও। ম্যাচের ২০ মিনিটে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি তার কল্যাণেই, তার আঁকাবাঁকা দৌড়ের দিশা না পেয়ে দেম্বেলে ফাউল করে বসেন দি মারিয়াকে। সেখান থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিতে ভুল করেননি লিওনেল মেসি। ৩৬ মিনিটে প্রতি-আক্রমণ থেকে যে দুর্দান্ত গোলটি করল আর্জেন্টিনা, সেটির শেষ ছোঁয়াটি ছিল দি মারিয়ারই। গোল করার পর কান্না আটকে রাখতে পারেননি তিনি। আর রাখবেনই বা কেন! এটি যে তারই মুহূর্ত ছিল। 

এরপরেও ফ্রান্সের রক্ষণভাগের সঙ্গে যা করলেন, সেটিকে ছেলেখেলা বললেও ভুল হবে। ৩৫ বছর বয়সী দি মারিয়া যে আর ২৪ বছরের টগবগে যুবক নন, সেটি ভাবতে কষ্টই হচ্ছিল তার দৌড় দেখে। ফিটনেস পুরোপুরি ফেরত আসেনি তা বোঝা গেল যখন স্কালোনি ৬০ মিনিটের মাথায় তাকে তুলে নিলেন। এরপর ম্যাচে একের পর এক নাটকে বাঁক বদল হয়েছে কয়েকবার। কিন্তু শেষ পর্যন্ত জয়ের মালা গলায় ঝুলিয়েছে আলবিসেলেস্তেরাই। 

কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করা দি মারিয়াই ২০২১ কোপা আমেরিকার ফাইনালে করেছিলেন আর্জেন্টিনার একমাত্র গোলটি, সেটিই পরে জয়সূচক হয়ে দাঁড়ায়। স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে করা সেই গোলের মাধ্যমে আর্জেন্টিনার ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা না জেতার ক্ষরা ঘোচান মারিয়া। 

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সঙ্গে সবকিছু জিতেছেন দি মারিয়া। ছবিঃ এএফপি।

এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে 'ফিনালিসিমা'তেও করেন আর্জেন্টিনার হয়ে প্রথম গোল। আলবিসেলেস্তেরা ম্যাচটি জেতে ৩-০ গোলে। ২০০৮ অলিম্পিকের ফুটবলে আর্জেন্টিনার স্বর্ণ জয়ের পেছনেও বড় অবদান ছিল দি মারিয়ার। ফাইনালে গোল করেছিলেন তিনি। লিওনেল মেসি সেখানেও ছিলেন তার সঙ্গী। ২০০৫ যুব বিশ্বকাপের শিরোপাও জেতেন মেসিকে সাথে নিয়েই। মেসি যদি হন পাবলো পিকাসো, দি মারিয়া হলেন তার তুলির রঙ।

আন্তর্জাতিক পর্যায়ে তো বটেই, ক্লাব ফুটবলে অসংখ্য বড় ম্যাচে দলের সেরা পারফর্মার ছিলেন দি মারিয়া। ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হয়েছিলেন ম্যান অব দ্যা ম্যাচও। রিয়াল মাদ্রিদের ১২ বছরের অপেক্ষা ঘোচানো দশম চ্যাম্পিয়ন্স লিগ জিততে অগ্রণী ভূমিকা ছিল মারিয়ার। 

দি মারিয়া যেন জন্মেছেনই তার খেলা দলগুলোর অপেক্ষা ঘোচানোর দায়িত্ব নেওয়ার জন্য। নয়তো আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফি ক্ষরা, ৩৬ বছরের বিশ্বকাপ ক্ষরা কিংবা রিয়াল মাদ্রিদের ১২ বছরের অপেক্ষার সব কেন এক দি মারিয়ারই শেষ করতে হবে! 

দি মারিয়ার নিজের অপেক্ষাও অবশেষে শেষ হল, আট বছর যে যন্ত্রণা পুষে রেখেছিলেন মনের ভেতর, তা কাতারে মরুভূমিতে কবর দিয়েই দিলেন আর্জেন্টিনার সাফল্যের এই নেপথ্য নায়ক।  

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / আনহেল ডি মারিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net