Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মেসির স্বপ্নপূরণ নাকি ফ্রান্সের ইতিহাস?

টিবিএস রিপোর্ট
18 December, 2022, 12:25 pm
Last modified: 18 December, 2022, 12:32 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

মেসির স্বপ্নপূরণ নাকি ফ্রান্সের ইতিহাস?

৩৬ বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া আর্জেন্টিনা, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্যাচটির উপলক্ষ্যটা এরচেয়ে বড় হতে পারতো না। অপরদিকে ইতিহাস গড়ার হাতছানি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে। ইতালি ও ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জেতা দল হতে পারে ফ্রান্স।
টিবিএস রিপোর্ট
18 December, 2022, 12:25 pm
Last modified: 18 December, 2022, 12:32 pm
চ্যাম্পিয়ন হয়ে ২০১৮ বিশ্বকাপে হারের বদলা নিতে পারবে আর্জেন্টিনা? ছবিঃ এএফপি।

আর মাত্র কিছুক্ষণ, কাতার বিশ্বকাপের ফাইনালের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। যারাই জিতুক, এটি হবে তাদের তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। 

৩৬ বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া আর্জেন্টিনা, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্যাচটির উপলক্ষ্যটা এরচেয়ে বড় হতে পারতো না। অপরদিকে ইতিহাস গড়ার হাতছানি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে। ইতালি ও ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জেতা দল হতে পারে ফ্রান্স।

কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে জেনে নেওয়া যাক দুই দলের এবারের পারফম্যান্স, ফাইনালের রেকর্ড এবং শক্তিমত্তা সম্পর্কে। 

আর্জেন্টিনা

ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা। ছবিঃ এএফপি।

ব্রাজিল কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে গেলেও লাতিন আমেরিকার আরেক দল, ট্যাঙ্গো ফুটবলের অনুসারী লিওনেল মেসির আর্জেন্টিনা ঠিকই উঠে গেছে ফাইনালে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউট পর্বে উঠে আলবিসেলেস্তেরা। 

গ্রুপ পর্বে আর্জেন্টিনার ফলাফল

সৌদি আরব ২-১ আর্জেন্টিনা 

আর্জেন্টিনা ২-০ মেক্সিকো 

আর্জেন্টিনা ২-০ পোল্যান্ড 

শেষ ষোলো

আর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া 

কোয়ার্টার-ফাইনাল

আর্জেন্টিনা ২-২ নেদারল্যান্ডস (টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী আর্জেন্টিনা)

সেমি-ফাইনাল 

আর্জেন্টিনা ৩-০ ক্রোয়েশিয়া

বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল রেকর্ড

এর আগে পাঁচবার বিশ্বকাপ ফাইনাল খেলে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, তিনবার হারের যন্ত্রণা সইতে হয়েছে আলবিসেলেস্তেদের/ 

আর্জেন্টিনার শক্তি

সৌদি আরবের বিপক্ষে হারের পর লিওনেল স্কালোনির দলের রসায়ন নিয়ে কিছুটা প্রশ্ন জেগেছিল। খেলোয়াড়রা সৌদি আরবকে হালকাভাবে নিয়েছেন কিনা সেই ব্যাপারেও কথা শোনা যাচ্ছিল। 

কিন্তু পরের দুই ম্যাচে নিজেদের আসল রূপে ফেরে আলবিসেলেস্তেরা। বিশেষ করে পোল্যান্ডের বিপক্ষে নিজেদের ছন্দময় ফুটবল দেখায় আর্জেন্টিনা।  অস্ট্রেলিয়ার বিপক্ষেও শেষের কিছু সময় ব্যতিত বেশ চোখ জুড়ানো ফুটবলই দেখা গেছে মেসিদের পা থেকে।  সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে তো পাত্তাই দেয়নি স্কালোনির দল। 

লিওনেল মেসি জ্বলে উঠলে প্রতিপক্ষের যে কিছু করার থাকে না সেটি প্রমাণিত। কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে তার জাদুর ঝলকানি দেখা গেছে, তাই তার পায়ের দিকেই আজো তাকিয়ে থাকবেন স্কালোনি এবং আর্জেন্টিনার ভক্তরা। 

ফ্রান্স

ফাইনালের আগে অনুশীলনে ফ্রান্স। ছবিঃ এএফপি।

১৯৫৮ এবং ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। ফ্রান্সের সামনে এবার সুবর্ণ সুযোগ সেটি অর্জন করার। 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ফাইনালে উঠেছে বেশ হেসেখেলেই। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলার পর বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে হারলেও সেটি মোটেও প্রভাব ফেলতে পারেনি। 

গ্রুপ পর্বে ফ্রান্সের ফলাফল

ফ্রান্স ৪-১ অস্ট্রেলিয়া 

ফ্রান্স ২-১ ডেনমার্ক 

ফ্রান্স ০-১ তিউনিশিয়া 

শেষ ষোলো

ফ্রান্স ৩-১ পোল্যান্ড 

কোয়ার্টার-ফাইনাল

ফ্রান্স ২-১ ইংল্যান্ড

সেমি-ফাইনাল

ফ্রান্স ২-০ মরক্কো

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের রেকর্ড 

বিশ্বকাপে এবারের আগে তিনবার ফাইনালে উঠেছে ফ্রান্স, যার মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয় তারা। 

ফ্রান্সের শক্তি

শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে লে ব্লুজরা। সেখানে শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পেরা। সেমি-ফাইনালে কাতার বিশ্বকাপের চমক মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে লে ব্লুজরা। 

ফ্রান্সের প্রতিটি জায়গাতেই যথেষ্ট গোলাবারুদ মজুদ রয়েছে। আছেন একজন কিলিয়ান এমবাপ্পে, কাতার বিশ্বকাপের আলো এখন পর্যন্ত নিজের দিকে টেনে নিয়েছেন ২৩ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ৫ গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়েও আছেন এমবাপ্পে। আর্জেন্টিনার বিপক্ষেও তিনি জ্বলে উঠলে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা অনেকটাই সহজ হবে।  

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ফাইনাল / লিওনেল মেসি / কিলিয়ান এমবাপ্পে / ফ্রান্স বনাম আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net