Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
মরক্কোর কোচের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সবচাইতে বাজে!

টিবিএস রিপোর্ট
16 December, 2022, 09:45 pm
Last modified: 16 December, 2022, 09:54 pm

Related News

  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় উরুগুয়ে
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের

মরক্কোর কোচের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সবচাইতে বাজে!

ফাইনালে উঠা ছিল যাদের লক্ষ্য, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে কী আর তারা তৃপ্ত হয়! সেরকমটিই মনে হতে পারে মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের কথায়। এই ম্যাচ নিয়ে মোটেও আগ্রহী নন তিনি। এই ম্যাচকে সবচেয়ে বাজে ম্যাচ বলে আখ্যায়িত করেছেন রেগরাগুই!
টিবিএস রিপোর্ট
16 December, 2022, 09:45 pm
Last modified: 16 December, 2022, 09:54 pm
মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। ছবিঃ এএফপি।

প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠার স্বপ্ন পূরণ হলেও ফাইনালে উঠতে পারেনি মরক্কো। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিয়েছে অ্যাটলাসের সিংহরা। তবে এখনও একটি ম্যাচ খেলা বাকি মরক্কোর, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেমি-ফাইনালে হারা আরেক দল ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। 

ফাইনালে উঠা ছিল যাদের লক্ষ্য, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে কী আর তারা তৃপ্ত হয়! সেরকমটিই মনে হতে পারে মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের কথায়। এই ম্যাচ নিয়ে মোটেও আগ্রহী নন তিনি। এই ম্যাচকে সবচেয়ে বাজে ম্যাচ বলে আখ্যায়িত করেছেন রেগরাগুই!

রেগরাগুইর মতে, বিশ্বকাপ ফাইনাল খেলা স্বপ্ন ছিল মরক্কোর। সেখানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অর্জনের থেকে হেরে যাওয়ার কথাই মনে করিয়ে দিবে বেশি। এত কাছে এসেও স্বপ্ন ছুঁতে না পারার হতাশাটাই বেশি রেগরাগুই ও তার দলের। 

যদিও তৃতীয় স্থান অর্জনকেও কম সাফল্য মনে করছেন না রেগরাগুই, তবুও তার মতে রবিবারের ফাইনাল খেলতে পারলেই বেশি খুশি হতেন তিনি, 'তৃতীয় স্থান অর্জন করাও আমাদের জন্য সাফল্যের হবে। কিন্তু আমি অবশ্যই তৃতীয় হওয়ার থেকে ফাইনালে খেলতে পারলে বেশি খুশি হতাম। আমার দলও সেটিই করতে চেয়েছিল। সেই হিসেবে এটি আমাদের খেলা সবচেয়ে বাজে ম্যাচ।' 

মরক্কোর মানুষের প্রত্যাশা ছাপিয়ে এতদূর আসাটাকেও বড় পাওয়া মনে করেন রেগরাগুই, 'মরক্কোর মানুষকে যদি বলা হতো, ১৬ ডিসেম্বর পর্যন্ত তাদের দল বিশ্বকাপে টিকে থাকবে এবং ১৭ তারিখে ম্যাচ খেলবে, আমার মনে হয় সবাই সেটি লুফে নিতো।'

উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসের এর আগে আফ্রিকান কোনো দল সেমি-ফাইনালে উঠেনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ফলাফলে তাই তেমন কোনো পরিবর্তন আসবে না মরক্কোর সাফল্যের ক্ষেত্রে। 

জিতলে আফ্রিকান দলগুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য হিসেবে তৃতীয় স্থান অর্জন করবে মরক্কো, হারলে তিনের জায়গায় তাদের সাফল্য হবে চতুর্থ হওয়া। মুখে যতোই বলুন না কেন, রেগরাগুই নিশ্চয়ই মঞ্চে উঠে ৩য় হওয়ার মেডেলটি পেতে চাইবেন। 

Related Topics

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ওয়ালিদ রেগ্রাগুই / মরক্কো ফুটবল দল / তৃতীয় স্থান নির্ধারণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় উরুগুয়ে
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net