Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সেরা পাঁচ পারফরম্যান্স

টিবিএস রিপোর্ট
16 December, 2022, 05:30 pm
Last modified: 16 December, 2022, 05:52 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সেরা পাঁচ পারফরম্যান্স

ইকুয়েডরের বিপক্ষে সেই বিশ্বকাপ স্বপ্ন বাঁচানো হ্যাটট্রিক, ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে ম্যাচ জেতানো গোল কিংবা ২০১৪ বিশ্বকাপে ইরানের বিপক্ষে সম্মান বাঁচানো গোল, এরকম আরও অনেক অসাধারণ মুহূর্তের জন্ম দিয়েছেন মেসি। সেখান থেকেই তার সেরা পাঁচটি পারফর্ম্যান্স তুলে ধরা হল।
টিবিএস রিপোর্ট
16 December, 2022, 05:30 pm
Last modified: 16 December, 2022, 05:52 pm
আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত অনেক পারফরম্যান্স আছে লিওনেল মেসির। ছবিঃ এএফপি।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৬৭টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি, গোল করেছেন ৯৬টি। এতসব ম্যাচ এবং গোলের মধ্যে তার সেরা পারফরম্যান্স খুঁজে বের করা কিছুটা দুঃসাধ্যই বটে। লিওনেল মেসির কোন ম্যাচে ভালো খেলেছেন সেটি বের করার থেকে তিনি কোন ম্যাচে খারাপ খেলেছেন সেটি বের করাই বরং সহজ।  

ইকুয়েডরের বিপক্ষে সেই বিশ্বকাপ স্বপ্ন বাঁচানো হ্যাটট্রিক, ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে ম্যাচ জেতানো গোল কিংবা ২০১৪ বিশ্বকাপে ইরানের বিপক্ষে সম্মান বাঁচানো গোল, এরকম আরও অনেক অসাধারণ মুহূর্তের জন্ম দিয়েছেন মেসি। সেখান থেকেই তার সেরা পাঁচটি পারফর্ম্যান্স তুলে ধরা হল।

আর্জেন্টিনা ৩-১ ইকুয়েডর, ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব 

ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিয়ে যান মেসি। ছবিঃ এএফপি।

রাশিয়া বিশ্বকাপের টিকেট পেতে হলে বাছাইপর্বের শেষ ম্যাচে জিততেই হতো আর্জেন্টিনাকে। স্বাগতিক ইকুয়েডর বাদ পড়ে গিয়েছিল আগেই। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় ইকুয়েডর, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০০ মিটার উপরে শ্বাস নেওয়াই দায়, সেখানে এমন চাপের মুহূর্তে আর্জেন্টিনার রক্ষাকর্তা হয়ে আসেন মেসি। 

দুর্দান্ত এক হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেন আর্জেন্টাইন জাদুকর। বিশ্বকাপে সুযোগ না পাওয়ার লজ্জা থেকে রক্ষা পায় আলবিসেলেস্তেরা। 

আর্জেন্টিনা ৩-০ ক্রোয়েশিয়া, ২০২২ কাতার বিশ্বকাপ

মেসিকে আটকানোর ব্যর্থ চেষ্টা গাভারদিওলের। ছবিঃ এএফপি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়াটদের কাছে ৩-০ গোলে হারের বদলা নিতে মুখিয়ে ছিলেন মেসি। তবে সেই হার গ্রুপ পর্বে ছিল, আর এবারের উপলক্ষ ছিল আরও বড়। কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে মেসি দেখালেন, ৩৫ বছর বয়সেও তিনি দুর্দম্য। 

পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি হুলিয়ান আলভারেজকে সহায়তা করেন আরেকটিতে। সেই পাসটি দেওয়ার আগে ক্রোয়েশিয়ান রক্ষণভাগের সঙ্গে যেভাবে ছিনিমিনি খেলেছেন মেসি, তাতে বয়স যে তার জাদু দেখানোর পথে বাধা নয়, সেটি প্রমাণ করে দিয়েছেন। নিজের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলাও নিশ্চিত হয়েছে তাতে। 

আর্জেন্টিনা ১-০ ইরান, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ 

ইরানের বিপক্ষে মেসির সেই বিখ্যাত গোল। ছবিঃ এএফপি।

২০১৪ বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিলো আর্জেন্টিনা। লাতিনের মাটিতে বিশ্বকাপ, সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে। ফাইনালে উঠে জার্মানির বিপক্ষে পেরে না উঠলেও ব্যক্তিগতভাবে টুর্নামেন্টটি দুর্দান্ত কেটেছিল মেসির। 

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেসি জন্ম দেন এক জাদুকরি মুহূর্তের। আর্জেন্টিনাকে ৯৩ মিনিট পর্যন্ত গোলশূন্য ঠেকিয়ে রেখেছিল ইরান। যখনই ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষায় সবাই, ইরানের বক্সের বাইরে ৩০ গজ দূরে বল পেলেন মেসি। 

ঠান্ডা মাথায় যে বাঁকানো ধনুকের মতো শটটি নিলেন, সেটির দিকে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিলো না ইরানের খেলোয়াড়দের। ১-০ গোলের ব্যবধানে ম্যাচটি জেতে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা ৪-৩ ব্রাজিল, ২০১২

ব্রাজিলের বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের সেই ম্যাচ। ছবিঃ এএফপি।

নামে প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা যে কখনো সেই পর্যায়ে থাকে না, সেটি সবাই জানেন। ২০১২ তে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। 

যার মধ্যে জয় সূচক গোলটি ছিল অর্ধ মাঠের বেশি দৌড়ে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে। ম্যাচের পর তৎকালীন আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেলা বলেছিলেন, 'আমরা ভাগ্যবান কারণ মেসি আর্জেন্টাইন।' 

আর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া, ২০২২ কাতার বিশ্বকাপ

অজিদের বিপক্ষে মেসির মাস্টারক্লাস। ছবিঃ এএফপি।

শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির পারফরম্যান্স বিশ্বকাপের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের তালিকায় জায়গা পাবে। অজিদের বিপক্ষে অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার সাথেসাথে পুরো ম্যাচেই তাদের রক্ষণভাগের সঙ্গে যা করেছেন মেসি, তাতে তাকে ঘৃণা করলেও করতে পারে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। 

আদতে তা নয় অবশ্যই, ম্যাচ শেষে মেসির সঙ্গে ছবি তুলতে হিড়িক পড়েছিল অজি খেলোয়াড়দের মাঝে। প্রতিপক্ষ হয়েও মেসি কতোটা প্রভাব বিস্তার করেছেন, ভাবা যায়! 

 

 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / লিওনেল মেসি / মেসি জাদু / সেরা পারফরম্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net