Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
তৃতীয় হতে লড়বে বড়দের হারিয়ে উত্থানের গল্প লেখা ক্রোয়েশিয়া ও মরক্কো

টিবিএস রিপোর্ট
15 December, 2022, 05:45 pm
Last modified: 15 December, 2022, 05:59 pm

Related News

  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের
  • এবার ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

তৃতীয় হতে লড়বে বড়দের হারিয়ে উত্থানের গল্প লেখা ক্রোয়েশিয়া ও মরক্কো

যদিও ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের রানার্স-আপ, তাই কাতারে তাদের সেমি-ফাইনাল খেলাটা অতোটাও অবাক করার মতো নয়। কিন্তু ব্রাজিলকে হারিয়ে তারা সেমি-ফাইনালে উঠবে, সেটিও হয়তো ভাবেননি কেউ। আর মরক্কো তো গড়ে বসেছে ইতিহাস।
টিবিএস রিপোর্ট
15 December, 2022, 05:45 pm
Last modified: 15 December, 2022, 05:59 pm
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয় ক্রোয়েশিয়া এবং মরক্কো। ছবিঃ এএফপি।

বিশ্বকাপ শুরুর আগে যদি কেউ বলতো, ক্রোয়েশিয়া এবং মরক্কো সেমি-ফাইনাল খেলবে, তাকে নিশ্চয়ই পাগল বলে আখ্যায়িত করা হত। কিন্তু সেই পাগলাটে ঘটনাই ঘটেছে কাতার বিশ্বকাপে। ব্রাজিল, স্পেন, পর্তুগালের মতো দলকে পেছনে ফেলে সেমি-ফাইনাল খেলেছে আফ্রিকান দেশ মরক্কো এবং গত বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। 

যদিও ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের রানার্স-আপ, তাই কাতারে তাদের সেমি-ফাইনাল খেলাটা অতোটাও অবাক করার মতো নয়। কিন্তু ব্রাজিলকে হারিয়ে তারা সেমি-ফাইনালে উঠবে, সেটিও হয়তো ভাবেননি কেউ। আর মরক্কো তো গড়ে বসেছে ইতিহাস।

নিজেদের খেলা ৬ষ্ঠ বিশ্বকাপে তৃতীয়বারের মতো সেমি-ফাইনালে পৌঁছেছে ক্রোয়েশিয়া। পরপর দুই বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা অনেক বড় দলের জন্যই গৌরবের ব্যাপার, সেখানে মাত্র ৩৮ লক্ষ জনসংখ্যার দেশ ক্রোয়েশিয়ার জন্য যা অসামান্য অর্জনই বটে। টুর্নামেন্ট শুরুর আগে যাদেরকে সবথেকে ফেভারিট ধরা হচ্ছিল, সেই ব্রাজিলকে বিদায় করে দেওয়ায় অর্জনের মাত্রা বেড়েছে আরো। 

তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে চায় ক্রোয়েশিয়া। ছবিঃ এএফপি।

মরক্কোর বেলায় তাদের অর্জনটা ক্রোয়েশিয়ার থেকেও বেশি। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠার মাইলফলক যে শুধুই তাদের। বিশ্ব ফুটবলের অনেক বড় বড় তারকা উঠে এসেছেন আফ্রিকা মহাদেশ থেকে, কিন্তু কখনোই নিজেদের দেশকে কোয়ার্টার-ফাইনালের গন্ডি পার করে নিয়ে যেতে পারেননি তারা। মরক্কো সেটিই করে দেখিয়েছে। 

হাকিম জিয়েশ-আশরাফ হাকিমিরা মরক্কো এবং আফ্রিকার পরবর্তী প্রজন্মের দলগুলোর জন্য নতুন এক দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন। যা থেকে এখন শুধু গ্রহণের পালা তাদের। 

সেমি-ফাইনালে হেরে গেলেও এখনই বাড়ি ফিরে যাচ্ছে না ক্রোয়েশিয়া এবং মরক্কো। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা বাকি এখনও। যেখানে দুই দল মুখোমুখি হবে অন্তত একটি মেডেল হলেও নিয়ে যেতে। 

তৃতীয় হয়ে ইতিহাস লিখেই বাড়ি ফিরতে চায় মরক্কো। ছবিঃ এএফপি।

গত বিশ্বকাপেই রানার্স-আপ হওয়া ক্রোয়েশিয়া জিতলে এটি হবে তাদের দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান অর্জন। ইতোমধ্যে ইতিহাস গড়া মরক্কো চাইবে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপের পরের স্থানেই যেন তাদের নাম খোদাই হয়। 

যারাই জিতুক না কেন, দুই দলের উত্থানের গল্পটা হয়ে থাকবে দারুণ অনুপ্রেরণার উৎস। 

Related Topics

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ক্রোয়েশিয়া ফুটবল / মরক্কো ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের
  • এবার ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net