Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
আর্জেন্টিনার ষষ্ঠ নাকি ক্রোয়েশিয়ার টানা দ্বিতীয়?

টিবিএস রিপোর্ট
13 December, 2022, 06:10 pm
Last modified: 13 December, 2022, 06:52 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

আর্জেন্টিনার ষষ্ঠ নাকি ক্রোয়েশিয়ার টানা দ্বিতীয়?

এর আগে পাঁচবার সেমি-ফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অপরদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করতে চাইবে ক্রোয়েশিয়াও। ম্যাচের আগে দুই দলের এবারের বিশ্বকাপের পারফরম্যান্স, সেমি-ফাইনালের ইতিহাস এবং শক্তি-সামর্থ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। 
টিবিএস রিপোর্ট
13 December, 2022, 06:10 pm
Last modified: 13 December, 2022, 06:52 pm
২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের দৃশ্য। ছবিঃ এএফপি।

কাতার বিশ্বকাপে প্রথম সেমি-ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা জিতলে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের মিশনে আরেক ধাপ এগিয়ে যাবে তারা, টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার জন্য জিততে হবে ক্রোয়েশিয়াকে। 

এর আগে পাঁচবার সেমি-ফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অপরদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করতে চাইবে ক্রোয়েশিয়াও। ম্যাচের আগে দুই দলের এবারের বিশ্বকাপের পারফরম্যান্স, সেমি-ফাইনালের ইতিহাস এবং শক্তি-সামর্থ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। 

আর্জেন্টিনা

অনুশীলনে মেসি-দি মারিয়ারা। ছবিঃ এএফপি।

ব্রাজিল কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে গেলেও লাতিন আমেরিকার আরেক দল, ট্যাঙ্গো ফুটবলের অনুসারী লিওনেল মেসির আর্জেন্টিনা ঠিকই উঠে গেছে সেমি-ফাইনালে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউট পর্বে উঠে আলবিসেলেস্তেরা। 

গ্রুপ পর্বে আর্জেন্টিনার ফলাফল

সৌদি আরব ২-১ আর্জেন্টিনা 

আর্জেন্টিনা ২-০ মেক্সিকো 

আর্জেন্টিনা ২-০ পোল্যান্ড 

শেষ ষোলো

আর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া 

কোয়ার্টার-ফাইনাল

আর্জেন্টিনা ২-২ নেদারল্যান্ডস (টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী আর্জেন্টিনা)

বিশ্বকাপে আর্জেন্টিনার সেমি-ফাইনাল রেকর্ড

বিশ্বকাপে ৫ বার সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যার মধ্যে ৫ বারই ফাইনালে উত্তীর্ণ হয় আকাশি-নীলের দল।  ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ চারের ম্যাচে নামার আগে তাই আত্মবিশ্বাসী লিওনেল মেসির দল। 

আর্জেন্টিনার শক্তি

সৌদি আরবের বিপক্ষে হারের পর লিওনেল স্কালোনির দলের রসায়ন নিয়ে কিছুটা প্রশ্ন জেগেছিল। খেলোয়াড়রা সৌদি আরবকে হালকাভাবে নিয়েছেন কিনা সেই ব্যাপারেও কথা শোনা যাচ্ছিল। 

কিন্তু পরের দুই ম্যাচে নিজেদের আসল রূপে ফেরে আলবিসেলেস্তেরা। বিশেষ করে পোল্যান্ডের বিপক্ষে নিজেদের ছন্দময় ফুটবল দেখায় আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও শেষের কিছু সময় ব্যতিত বেশ চোখ জুড়ানো ফুটবলই দেখা গেছে মেসিদের পা থেকে। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য নিয়েই খেলেছে স্কালোনির দল। 

লিওনেল মেসি জ্বলে উঠলে প্রতিপক্ষের যে কিছু করার থাকে না সেটি প্রমাণিত। কোয়ার্টার-ফাইনালে তার জাদুর ঝলকানি দেখা গেছে, তাই তার পায়ের দিকেই আজো তাকিয়ে থাকবেন স্কালোনি এবং আর্জেন্টিনার ভক্তরা। 

ক্রোয়েশিয়া 

অনুশীলনে ক্রোয়েশিয়া দল। ছবিঃ এএফপি।

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত গত বিশ্বকাপের রানার্স-আপরা। নিজেদের ইতিহাসে এবারই প্রথম পরপর দুই বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ক্রোয়াটরা। গ্রুপ পর্বে এক জয় দুই ড্র নিয়ে অপরাজিত থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোয় উঠে লুকা মদ্রিচের দল। 

সেখানে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে তারা। কোয়ার্টার-ফাইনালেও টাইব্রেকারেই ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেম-ফাইনালে উঠে বলকান দেশটি। 

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার ফলাফল 

ক্রোয়েশিয়া ০-০ মরক্কো 

ক্রোয়েশিয়া ৪-১ কানাডা 

ক্রোয়েশিয়া ০-০ বেলজিয়াম 

শেষ ষোলো

ক্রোয়েশিয়া ০-০ জাপান (টাইব্রেকারে ৩-১ গোলে জয়ী ক্রোয়েশিয়া) 

কোয়ার্টার-ফাইনাল 

ক্রোয়েশিয়া ১-১ ব্রাজিল (টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী ক্রোয়েশিয়া)

বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার রেকর্ড

এই নিয়ে তৃতীয় বারের মতো সেমি-ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। যার মধ্যে গত বিশ্বকাপে ফাইনাল খেলেছে তারা। তবে এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা, আলবিসেলেস্তেদের টপকে ফাইনালে যাওয়াটা বেশ কঠিনই হবে ক্রোয়াটদের জন্য। 

ক্রোয়েশিয়ার শক্তি 

ক্রোয়াটদের মূল শক্তি তাদের হার না মানা মানসিকতা। রাশিয়া বিশ্বকাপেও এই মানসিকতার উপর ভর করেই ফাইনালে উঠেছিল তারা। কাতারেও সেটির প্রমাণ দেখিয়েছে দলটি। দলের অধিনায়ক লুকা মদ্রিচ খেলছেন নিজের শেষ বিশ্বকাপ, ৩৭ বছর বয়সে এসেও দলের মাঝমাঠের প্রাণ তিনি। 

ক্রোয়েশিয়ার রক্ষণভাগও ভালো করেছে এই পর্যন্ত, ৫ ম্যাচে মাত্র ২ টি গোল খেয়েছে ক্রোয়াটরা। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে টাইব্রেকারে ৩ টি শট এবং শেষ আটে ব্রাজিলের বিপক্ষে ১১ টি সেইভ করা গোলরক্ষক লিভাকোভিচও বেশ উদ্বুদ্ধই থাকবেন আর্জেন্টিনার বিপক্ষে। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / ক্রোয়েশিয়া ফুটবল দল / লিওনেল মেসি / লুকা মদ্রিচ / সেমি-ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net