Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
রোনালদোদের হারিয়ে এবার এশিয়ার বিজয় নিশান ওড়ালো দক্ষিণ কোরিয়া

টিবিএস রিপোর্ট
02 December, 2022, 11:00 pm
Last modified: 02 December, 2022, 11:30 pm

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান

রোনালদোদের হারিয়ে এবার এশিয়ার বিজয় নিশান ওড়ালো দক্ষিণ কোরিয়া

নক-আউটে যেতে হলে দক্ষিণ কোরিয়াকে জিততেই হতো পর্তুগালের বিপক্ষে, যোগ করা সময়ের গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে এশিয়ান দেশটি। ফলে এশিয়া থেকে কাতারে সুযোগ পাওয়া তিনটি দল উঠল নক-আউট পর্বে।  
টিবিএস রিপোর্ট
02 December, 2022, 11:00 pm
Last modified: 02 December, 2022, 11:30 pm
ছবিঃ এএফপি

জাপানের পর এবার এশিয়ার বিজয়গাঁথা লিখল দক্ষিণ কোরিয়া। পর্তুগালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বেশি গোল করার সুবাদে গ্রুপ রানার্স-আপ হয়ে নক-আউটে উঠেছে সন হিউং মিনরা। 

নক-আউটে যেতে হলে দক্ষিণ কোরিয়াকে জিততেই হতো পর্তুগালের বিপক্ষে, যোগ করা সময়ের গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে এশিয়ান দেশটি। ফলে এশিয়া থেকে কাতারে সুযোগ পাওয়া তিনটি দল উঠল নক-আউট পর্বে।  

প্রথম দুই ম্যাচ জিতে আগেই নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলায় এই ম্যাচের তেমন গুরুত্ব ছিল না পর্তুগালের কাছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও নিশ্চিত হতো, হারলেও সুযোগ থাকতো সেটির। 

তাই একাদশে বেশ কয়েকটি অদল-বদল আনেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। ইনজুরি ভীতি কাটিয়ে শুরুর একাদশে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। 

ম্যাচ শুরুর ৫  মিনিটেই কোরিয়ার স্বপ্ন ধূসর করে দেন পর্তুগালের হোয়ার্তা, দিয়োগো দালোতের ক্রস প্রথমবারেই জালে জড়িয়ে পর্তুগালকে এগিয়ে দেন তিনি। গোল খেয়ে মরিয়া হয়ে উঠে কোরিয়া। ২৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান কিম-ইয়ং গুন। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। 

দ্বিতীয়ার্ধ শুরুর আগেই কোরিয়া জেনে যায় তাদের করণীয়, কারণ গ্রুপের অন্য ম্যাচে ঘানার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। ফলে নিজেদের জেতা তো বটেই, উরুগুয়ে যেন আর গোল দিতে না পারে সেই প্রার্থনাও করতে হতো কোরিয়াকে। 

যদি দ্বিতীয়ার্ধে বলার মতো আক্রমণ করতে পারছিল না তারা, পর্তুগালের মাঝেও জয়ের স্পৃহা লক্ষ্য করা যায়নি। ম্যাচ ১-১ সমতায় শেষ হবে হবে মনে হচ্ছিল যখন ঠিক তখনই যোগ করা সময়ে সন হিউং মিনের ৭০ গজ দৌড়ে দেওয়া পাস থেকে বল জালে জড়ান হোয়াং হি চ্যান। 

উল্লাসে ফেটে পড়েন কোরিয়ার খেলোয়াড়-সমর্থক এবং কোচিং স্টাফরা। অন্য ম্যাচে তখনও উরুগুয়ে আর গোল করতে না পারায় লিড ধরে রাখা ছিল কোরিয়ার প্রধান লক্ষ্য। যোগ করা সময় শেষ হলে জয়ের আনন্দ শুরু করতে পারেনি দক্ষিণ কোরিয়া, কারণ তখনও ৫ মিনিট বাকি ছিল উরুগুয়ে-ঘানা ম্যাচের। 

শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি উরুগুয়ে, তাদের ম্যাচ শেষ হওয়া মাত্র নক-আউট পর্ব নিশ্চিত করার আনন্দে মাতে দক্ষিণ কোরিয়া। 

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে ব্রাজিল-ক্যামেরুন এবং সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচের পর। একইভাবে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ কারা সেটি জানতে অপেক্ষা করতে হবে এই দুটি ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।   

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / এশিয়া / দক্ষিণ কোরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net