Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
এমন ইতিহাস গড়ো যেন সবাই আজীবন মনে রাখে: সৌদি খেলোয়াড়দের উদ্দেশে রেনার্ড  

টিবিএস ডেস্ক
30 November, 2022, 04:05 pm
Last modified: 30 November, 2022, 06:50 pm

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব

এমন ইতিহাস গড়ো যেন সবাই আজীবন মনে রাখে: সৌদি খেলোয়াড়দের উদ্দেশে রেনার্ড  

সৌদি কোচ বলেন, "আমাদের খেলোয়াড়রা যদি চান ভক্তরা তাদের আজীবন মনে রাখুক, তাহলে তাদের ইতিহাস গড়তে হবে; তা নাহলে আগামী ২০-৩০ বছরের মধ্যেই সবাই তাদের ভুলে যাবে।"
টিবিএস ডেস্ক
30 November, 2022, 04:05 pm
Last modified: 30 November, 2022, 06:50 pm
হার্ভে রেনার্ড। ছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব। সেই সঙ্গে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ড। দলের খেলোয়াড়দের জয়ের অন্য অনুপ্রাণিত করতে তার জুড়ি নেই, ড্রেসিংরুমের ভাইরাল হওয়া এক ভিডিও দিয়েও সাড়া ফেলে দিয়েছেন এই কোচ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি সৌদি আরবের। বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। এই ম্যাচে জিতলে এবং অন্যদিকে পোল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনা না জিতলে সৌদি আরবের পথ পরিষ্কার। তবে এই গ্রুপের সমীকরণ আরও অনেক দিক থেকেই সবচেয়ে জটিল!

মেক্সিকোর সাথে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন সৌদি কোচ রেনার্ড। আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার বিরতির সময় ড্রেসিং রুমে তার বক্তব্যের কথা স্বীকার করেই রেনার্ড জানান, সবসময়ই তার ঝাঝালো অনুপ্রেরণায় যে দল জিতে ফেরে তা নয়।

"হাফ টাইমে দলের যোগাযোগ বিভাগের করা এক মিনিটের রেকর্ডটি মেনে নিয়েই বলছি, আমি সৌভাগ্যবান যে ওইদিন আমার কৌশল কাজে দিয়েছিল। কিন্তু আমি ২০ বছরেরও বেশি সময় ধরে কোচিং করছি এবং বিনয়ের সাথেই জানাচ্ছি, দুর্ভাগ্যবশত সবসময় এটা কাজে দেয় না।"

তবে মেসির মতো সর্বকালের সেরা একজন খেলোয়াড় যে দলে আছেন, সেই দলকে হারিয়ে দেওয়াটা অবশ্যই বড় প্রভাব ফেলেছে জানিয়ে রেনার্ড বলেন, "এর প্রভাবটা এত বেশি যে এটা সারা জীবন থেকে যাবে। অন্তত কিছু মানুষ আমায় মনে রাখবে।"

সৌদি কোচ আরও বলেন, "আমাদের খেলোয়াড়দের কথা যদি ধরি, এই প্রজন্মের খেলোয়াড়রা দারুণ। কিন্তু তারা যদি চান ভক্তরা তাদের আজীবন মনে রাখুক, তাহলে তাদের ইতিহাস গড়তে হবে; তা নাহলে আগামী ২০-৩০ বছরের মধ্যেই সবাই তাদের ভুলে যাবে।"

নকআউট পর্বে পৌছাতে পারলে সৌদি আরব মুখোমুখি হতে পারে ফ্রান্সের, যা ফরাসি কোচ রেনার্ডের জন্য বিশেষ কিছু!

তিনি বলেন, "আমি জানি কার মুখোমুখি হতে হবে, সেটা নিয়ে আমি হিসেবনিকেশ করিনি বললে মিথ্যা বলে হবে। তবে আপাতত আমাদের সব শক্তি ও মনোযোগ আরোপ করতে হবে মেক্সিকোর সাথে ম্যাচে।"

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থাকা রেনার্ডকে জিজ্ঞেস করা হয়েছিল মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটাই তার জীবনের সবচেয়ে বড় ম্যাচ হয়ে থাকবে কিনা। কিন্তু জবাবে রেনার্ড বলেন, আফ্রিকা কাপ অব নেশনস এর দুটি ফাইনালে বিজয়ই এখন পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় ম্যাচ।

রেনার্ড বলেন, "এগুলো হচ্ছে এমন ম্যাচ যেখানে কোনো গড়বড় করা যাবে না, তা নাহলে সারা জীবন অনুশোচনা করতে হবে। আর জীবনে অনুশোচনা থাকাই সবচেয়ে ক্ষতিকর ব্যাপার। তাই আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে।"

সূত্র: এমএসএন 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / হার্ভে রেনার্ড / ইতিহাস গড়া / খেলোয়াড় / নকআউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net