Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
গোল মিসের ভাইরাল ভিডিওর কারণে ফুটবল ছাড়তে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক! 

টিবিএস ডেস্ক
29 November, 2022, 03:50 pm
Last modified: 29 November, 2022, 04:02 pm

Related News

  • ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত
  • ‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?
  • সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামে গেস্টহাউসে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

গোল মিসের ভাইরাল ভিডিওর কারণে ফুটবল ছাড়তে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক! 

২০১৩ সালে ফেয়ারফিল্ড বনাম আইওনা মেন'স সকারের ম্যাচের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়, যেখানে খুবই 'অদ্ভুত' এবং 'লজ্জাজনক' গোল মিস করেছিলেন ম্যাট টার্নার! 
টিবিএস ডেস্ক
29 November, 2022, 03:50 pm
Last modified: 29 November, 2022, 04:02 pm
যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে বুধবার রাতে ইরানের বিপক্ষে মাঠে নামবেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার। কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার আগে টার্নারের একটি গোল মিস তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল! ২০১৩ সালে ফেয়ারফিল্ড বনাম আইওনা মেন'স সকারের ম্যাচের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়, যেখানে খুবই 'অদ্ভুত' এবং 'লজ্জাজনক' গোল মিস করেছিলেন ম্যাট টার্নার! 

ফেয়ারফিল্ডের একজন ব্যাকআপ গোলরক্ষক হয়ে দুই বছর খেলেছিলেন ম্যাট টার্নার। ২০১৩ সালে ফেয়ারফিল্ড বনাম আইওনা মেন'স সকার দলের একটি ম্যাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, আইওনার একজন খেলোয়াড় গোলপোস্ট লক্ষ্য করে একটি শট নেন যা গোলবারের উপর দিয়ে চলে যায়। ফিরতি বলটি ধরার জন্য গোলপোস্টে হাত পেতে দাঁড়িয়ে ছিলেন টার্নার, কিন্তু তিনি বল ধরতে ব্যর্থ হওয়ায় সেই বলই আবার জালে ঢুকে যায়! 

টার্নারের এই 'হাস্যকর ও লজ্জাজনক' ভুলের ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে নিয়ে লোকে হাসাহাসি করতে থাকে। সবাই যখন তার এই ভিডিও বারবার দেখছে, তখন এই ভুলের খেসারত হিসেবে টার্নারকে বাকি মৌসুম কাটাতে হয়েছে বেঞ্চে বসে।

ইউএস মেন'স ন্যাশনাল সকার টিমের মিডিয়া টিমকে ম্যাট টার্নার এও জানিয়েছিলেন যে ঐ ঘটনায় মানুষের নানা বাজে মন্তব্যে তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন!  

কিন্তু সেই দুঃসময়ের সাথে লড়াই করে জয়ী হয়ে বহুদূর এগিয়ে গিয়েছেন টার্নার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ফুটবল দলের গোলকিপার এবং খেলছেন আর্সেনালের মতো ক্লাবের হয়ে।

তবে বুধবার রাতটা টার্নারের জন্য এক অগ্নিপরীক্ষার মতো। ইরানের বিপক্ষে দলকে জয়ী হতে সাহায্য করলেই আমেরিকা পৌছে যাবে শেষ ষোলতে। তাই বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে ম্যাট টার্নারের সামনে!

সূত্র: ইএসপিএন, স্পোর্টবাইবেল

Related Topics

টপ নিউজ

গোল মিস / যুক্তরাষ্ট্র ফুটবল দল / ম্যাট টার্নার / ভাইরাল ভিডিও / কাতার বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত
  • ‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?
  • সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামে গেস্টহাউসে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net