Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2025, 06:05 pm
Last modified: 26 October, 2025, 06:11 pm

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ছাড়া পেলেন কুষ্টিয়ার সেই শিক্ষক
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

বিএনপি নেতা বলেন, ‘মসজিদের ভেতরে থাকা অধিকাংশ লোকই অপরিচিত। স্থানীয় কয়েকজন ছাড়া বাকিরা জামায়াতে ইসলামী ঘরানার মানুষ। তবে ঘটনাটির পর মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি।’
টিবিএস রিপোর্ট
26 October, 2025, 06:05 pm
Last modified: 26 October, 2025, 06:11 pm
ছবি: টিবিএস

কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় ইসলামী বক্তা মুফতি আমির হামজার অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও মসজিদের সভাপতি শাজাহান আলী হান্নান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৩ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে মুফতি আমির হামজা মসজিদে ধর্মীয় বক্তব্য দিচ্ছিলেন। সে সময় শাজাহান আলী হান্নান দাঁড়িয়ে বলেন, 'হুজুর, ধর্মীয় আলোচনা যত পারেন করুন, কিন্তু রাজনৈতিক কোনো বক্তব্য দেবেন না।'

এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিদের একটি অংশ উত্তেজিত হয়ে তার দিকে তেড়ে যান। কয়েকজন তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন। যদিও ঘটনাস্থলে থাকা কয়েকজন মুসল্লি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে শাজাহান আলী হান্নান মসজিদ থেকে বেরিয়ে যান।

শাজাহান আলী হান্নান বলেন, 'আমি মসজিদের সভাপতি। মুফতি আমির হামজা মসজিদে আসবেন- এ কথা কেউ আমাকে জানায়নি। নামাজ শেষে তিনি বক্তব্য দিতে শুরু করলে সভাপতির দায়িত্ব থেকে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিতে বলেছিলাম। এতে কিছু লোক ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।'

তিনি আরও দাবি করেন, 'মসজিদের ভেতরে থাকা অধিকাংশ লোকই অপরিচিত। স্থানীয় কয়েকজন ছাড়া বাকিরা জামায়াতে ইসলামী ঘরানার মানুষ। তবে ঘটনাটির পর মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি।'

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আনিসুর রহমান বলেন, 'হান্নান ভাই নিজেই মসজিদের সভাপতি। তার সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য ও প্রতিহিংসামূলক। মসজিদে ইসলামী আলোচনা হবে, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হতে পারে না।'

এ বিষয়ে মুফতি আমির হামজার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন, 'আমি ঘটনাটি সম্পর্কে কিছুই জানি না।'

ঘটনা সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, 'বিষয়টি শুনেছি। মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করাটা কোনো অপরাধ নয়। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে- দল থেকে এখনই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হচ্ছে না।'

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Related Topics

টপ নিউজ

আমির হামজা / কুষ্টিয়া / বিএনপি / ভাইরাল ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ছাড়া পেলেন কুষ্টিয়ার সেই শিক্ষক
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net