Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
মেসির পিঠে চাপড় মেরে চিৎকার সৌদি ডিফেন্ডারের ‘তোমরা জিতবে না’: স্কোরলাইন তখন ২-১

টিবিএস ডেস্ক
23 November, 2022, 12:20 pm
Last modified: 23 November, 2022, 01:01 pm

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি

মেসির পিঠে চাপড় মেরে চিৎকার সৌদি ডিফেন্ডারের ‘তোমরা জিতবে না’: স্কোরলাইন তখন ২-১

দাওসারির গোলের পরেই সৌদি আরবের ডিফেন্ডার আলী আল-বুলাইহিকে দেখা যায় মেসির কাছে ছুটে এসে তার পিঠ চাপড়ে দিয়ে উদ্ধত ভঙ্গিতে কিছু একটা বলছেন। বোঝাই যাচ্ছিল তার কথা শুনে মেসি হতবাক, চোখেমুখে অবিশ্বাসের ছাপ!
টিবিএস ডেস্ক
23 November, 2022, 12:20 pm
Last modified: 23 November, 2022, 01:01 pm

ম্যাচের আগেই সবাইকে চমকে দিতে চান বলে মন্তব্য করেছিলেন সৌদি আরব কোচ হারভে রেনার্ড। তার দল যে আসলেই সবাইকে এভাবে চমকে দিবে এই প্রত্যাশা করেনি কেউই। কিন্তু বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়ে ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ঈগলরা।আর্জেন্টিনার ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে সৌদি আরব।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন লিওনেল মেসি।

কিন্তু এরপরেই পাশার দান উল্টে যায়! দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সৌদি আরবের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আর্জেন্টিনার রক্ষণ। ৪৮ মিনিটে অসাধারণ ফিনিশে ম্যাচে সমতা ফেরান আল শেহরি। এরপর ৫৩ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন সৌদি অধিনায়ক সালেম আল দাওসারি। 

দাওসারির গোলের পরেই সৌদি আরবের ডিফেন্ডার আলী আল-বুলাইহিকে দেখা যায় মেসির কাছে ছুটে এসে তার পিঠ চাপড়ে দিয়ে উদ্ধত ভঙ্গিতে কিছু একটা বলছেন। বোঝাই যাচ্ছিল তার কথা শুনে মেসি হতবাক, চোখেমুখে অবিশ্বাসের ছাপ! এরপরেই আর্জেন্টিনার অন্য খেলোয়াড়রা ছুটে আসেন এই দুজনের দিকে।

কিন্তু ওই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার মেসিকে কী বার্তা দিতে চেয়েছিলেন আল-বুলাইহি?

KKKKKKKKKKKKKKKKKKKKKKKK ISSO AQUI pic.twitter.com/j3Sonbv65u— TWITTEIRO ARARENSE (@leonardomed) November 22, 2022

অঘটনের ম্যাচে সারা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেওয়ার পর ম্যাচ শেষে আলী আল-বুলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, কী বলেছিলেন তিনি লিওনেল মেসিকে?

তখন আল-বুলাইহি উত্তর দেন, "আমি মেসিকে বলেছিলাম: তোমরা আজকে জিতবে না, জিতবে না!"

কিন্তু ম্যাচের তখনো ৩৫ মিনিট বাকি ছিল- আর প্রায় ১৪ মিনিটের ইনজুরি টাইম মিলিয়ে মেসিদের হাতে সুযোগ ছিল ম্যাচে ফিরে আসার। কিন্তু তার আগেই আল-বুলাইহির সেই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর অবাক করেছে ফুটবল বিশ্বকে! আর দিনশেষে বিজয়ীর হাসিও হেসেছে সৌদি আরবই!

সূত্র: এমএসএন  
 
Related Topics

ফুটবল বিশ্বকাপ ২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / মেসি / সৌদি আরব ফুটবল দল / সৌদি আরব বনাম আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net