Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
প্রয়াত কোচকে সেঞ্চুরি উৎসর্গ করলেন তামিম-আল আমিন

খেলা

টিবিএস রিপোর্ট, বিকেএসপি থেকে
19 February, 2020, 05:20 pm
Last modified: 19 February, 2020, 05:29 pm

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

প্রয়াত কোচকে সেঞ্চুরি উৎসর্গ করলেন তামিম-আল আমিন

জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন বিসিবি একাদশের অধিনায়ক আল আমিন জুনিয়র ও বিশ্বজয়ী যুব দলের ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম।
টিবিএস রিপোর্ট, বিকেএসপি থেকে
19 February, 2020, 05:20 pm
Last modified: 19 February, 2020, 05:29 pm

বিকেএসপির তিন নম্বর মাঠের পাটা উইকেটে জিম্বাবুয়ের ব্যাটিং অনুশীলনটা মন্দ হয়নি। বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬৮ রানেই ৪ উইকেট হারায় বিসিবি একাদশ।

খাদের কিনারে চলে যাওয়া দলকেও অবশ্য বিপদে পড়তে দেননি অধিনায়ক আল আমিন জুনিয়র ও বিশ্বজয়ী যুব দলের ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। দুজনই তুলে নেন সেঞ্চুরি। দলকে বিপদ থেকে উদ্ধার করা এই দুই সেঞ্চুরি প্রয়াত কোচদের উৎসর্গ করেছেন আল আমিন জুনিয়র ও তামিম।  

এই দুই ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৮৮ রান তুলে ফেলে বিসিবি একাদশ। তখনও দিনের বেশ অনেকটা বাকি। কিন্তু দুই দলের সম্মতিতে ম্যাচ শেষ করার ঘোষণা দেন আম্পায়াররা।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন তামিম। যদিও এটা অফিসিয়াল কোনো ম্যাচ ছিল না। এর আগে প্রিমিয়ার লিগে একমাত্র সেঞ্চুরিটি করা তামিম প্রয়াত কোচকে সেঞ্চুরি উৎসর্গ করা নিয়ে বলেন, ‘জেলা কোচ মুসলিম উদ্দিন স্যার ছিলেন, উনি কিছুদিন আগে মারা গেছেন। আমার সেঞ্চুরিটা আমি উনাকে উৎসর্গ করতে চাই।’

এরপর বিসিবি একাদশের অধিনায়ক আল আমিন জুনিয়রও তার প্রয়াত কোচকে সেঞ্চুরি উৎসর্গ করেন। তিনি বলেন, ‘আমি যার কাছ থেকে ছোট বেলা থেকে ক্রিকেট শিখেছি, উনি চার বছর আগে মারা গেছেন। আল্লাহর রহমতে শেষ চার বছরে আমি চারটা সেঞ্চুরি পেয়েছি। আরও ভালো ইনিংসগুলো খেলছি। আমি আবদুল হাদী রতন স্যারকে অনেক মিস করি। আমার সেঞ্চুরিটি স্যারকে উৎসর্গ করছি।’

যুবাদের ক্রিকেটে আলো ছড়ানো তানজিদ হাসান তামিম বুধবার বিকেএসপিতে নিজের সামর্থ্যের প্রমাণই দিয়েছেন। বুঝিয়েছেন পরিণত হতে খুব একটা বাকি নেই তার। যুব দলগুলোর বিপক্ষে খেলে আসা তামিম এদিন জিম্বাবুয়ে জাতীয় দলের বোলারদেরও শাসন করেছেন।

টেস্ট খেলুড়ে একটি দলের বোলিং লাইনের বিপক্ষেও বেশ পরিণত দেখিয়েছে তামিমকে। দুই দিনের ম্যাচ হলেও তামিম খেলেছেন পুরো ওয়ানডে স্টাইলে। মাত্র ৮৭ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষপর্যন্ত ৯৯ বলে ১৪টি চার ও ৫টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। আল আমিন জুনিয়র খেলেন ১০০ রানের হার না মানা ইনিংস।  

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / বিকেএসপি / বিসিবি একাদশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net