Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
প্রতিটি ডুবের পর অলিম্পিকের ডাইভারদের গোসল ও তোয়ালে ব্যবহারের কারণ কী?

খেলা

টিবিএস ডেস্ক
06 August, 2021, 10:20 pm
Last modified: 07 August, 2021, 07:35 pm

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

প্রতিটি ডুবের পর অলিম্পিকের ডাইভারদের গোসল ও তোয়ালে ব্যবহারের কারণ কী?

গত সপ্তাহে অলিম্পিক সম্পর্কে শীর্ষ গুগল অনুসন্ধানগুলোর মধ্যে একটি ছিলো, “ডাইভাররা কেনো প্রতিবার ডুব দেওয়ার পর গোসল করেন?”
টিবিএস ডেস্ক
06 August, 2021, 10:20 pm
Last modified: 07 August, 2021, 07:35 pm
তিন মিটার সিঙ্ক্রোনাইজড স্প্রিং বোর্ড ইভেন্টে দুটি রাউন্ডের মধ্যবর্তী সময়ে শাওয়ার নিচ্ছেন কানাডিয়ান ডাইভার জেনিফার আবেল।

 টোকিও অলিম্পিকের দর্শকরা ডাইভিং ইভেন্টগুলোতে ক্রীড়াবিদদের আচরণ দেখে স্পষ্টতই কিছুটা বিভ্রান্ত।

ডাইভাররা সাধারণত প্রতিবার ঝাঁপ দেওয়ার পর পানি থেকে উঠে এসেই পুলের পাশে একটি দ্রুত শাওয়ার নেন- যদিও তারা ইতোমধ্যেই ভেজা। এরপর তারা ছোট তোয়ালে দিয়ে নিজেদের শুকিয়ে নেন- যদিও একটু পরের ডাইভেই আবার তাদের আবার ভিজতে হবে। 

গত সপ্তাহে অলিম্পিক সম্পর্কে শীর্ষ গুগল অনুসন্ধানগুলোর মধ্যে একটি ছিলো, "ডাইভাররা কেনো প্রতিবার ডুব দেওয়ার পর গোসল করেন?"

চলতি সপ্তাহে প্ল্যাটফর্ম ডাইভিং ইভেন্টগুলো চলতে থাকায় কিছু প্রশ্নের উত্তরের জন্য জেকব ব্রেমারের সাথে কথা বলেছে সিএনএন। তিনি বর্তমানে ইন্ডিয়ানার বল স্টেট বিশ্ববিদ্যালয়ের ডাইভিং কোচ হিসেবে কাজ করছেন।

ডুবুরিরা কেনো গোসল করেন? 

ব্রেমারের মতে, এ প্রশ্নের উত্তর আসলে একটিই। তিনি বলেন, "ডাইভাররা সাধারণত নিজেদের এবং তাদের পেশীগুলোকে উষ্ণ রাখার জন্য প্রতিবার ঝাঁপ দেয়ার পূর্বে গোসল করেন।" 

তারা মূলত পুলের পানির তাপমাত্রার চেয়ে উষ্ণ পানি দিয়ে গোসল করে থাকেন বলে জানান তিনি। 

ব্রাজিলের ইংগ্রিড অলিভেরা টোকিও অলিম্পিকে ১০ মিটার প্ল্যাটফর্মের প্রাথমিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর শাওয়ার নিচ্ছেন।

আন্তর্জাতিক জল ক্রীড়া প্রতিযোগিতার নিয়ন্ত্রক সংস্থা এফআইএনএ'র মতে, টোকিও অ্যাকুয়াটিক সেন্টারের মত অভ্যন্তরীণ ডাইভিং পুলগুলোকে অবশ্যই কমপক্ষে ২৬ ডিগ্রি সেলসিয়াস (৭৮.৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা বজায় রাখতে হবে।  

ব্রেমার বলেন, "সাধারণত ডাইভারদের একবার ডুব দেওয়ার পর পরবর্তী ডুব দেওয়ার আগে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। পুল ডেকের বাতাসের তাপমাত্রা কিছুটা ঠাণ্ডা হওয়ায় উষ্ণ পানি দিয়ে গোসল তাদের পেশীগুলো উষ্ণ রাখতে সাহায্য করে। ডাইভিং একটি সুনির্দিষ্ট এবং দ্রুতগতির খেলা। ডাইভারদের দেহ ঠাণ্ডা হয়ে গেলে এটি তাদের কর্মক্ষমতায় প্রভাব ফেলে।"

কেনো তারা ছোট তোয়ালে ব্যবহার করেন? 

সাঁতারু এবং ডাইভারদের ছোট তোয়ালে ব্যবহারের পেছনেও দেহকে উষ্ণ রাখা অন্যতম প্রধান কারণ। এসকল তোয়ালে "শ্যামি" নামে পরিচিত।

এ তোয়ালেগুলো বহনযোগ্য এবং অধিক পানি শোষণকারী হওয়ায় ডাইভাররা দ্রুত নিজেদের শুকিয়ে নিতে এবং উষ্ণ হতে পারেন বলে জানান ব্রেমার। শুষ্ক থাকলেই নিরাপদ এবং আরও প্রতিযোগিতামূলক ডাইভ দেওয়ার সম্ভাবনা বাড়ে।

১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং ফাইনালের প্রতিদ্বন্দ্বিতায় চীনের কোয়ান হংচান।

ব্রেমার আরও বলেন, "যখন ডাইভাররা বাতাসের মধ্য দিয়ে উল্টে যাচ্ছে, তখন তারা নিজেদের পা খুব শক্ত করে চেপে ধরে। যদি তাদের পা ভেজা থাকে তাহলে তাদের হাত থেকে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের হাত নিজেদের পা থেকে পিছলে যাবে এবং তারা দ্রুত ডুব থেকে বেরিয়ে আসবে। এর ফলে তাদের আঘাত পাওয়ার সম্ভাবনার পাশাপাশি কম স্কোর করারও আশঙ্কা থাকে।" 

কেনো তারা তাদের শরীরে টেপ মুড়িয়ে রাখেন? 

অলিম্পিক ডাইভাররা গভীর পুলের মধ্যে উচ্চ গতিতে অ্যাক্রোব্যাটিকস সঞ্চালন করে থাকেন। এবং এ কাজে সাফল্যের জন্য তাদের পেশী সুস্থ রাখা বেশ গুরুত্বপূর্ণ। 

পেশী নড়াচড়ার সময় কোনো চাপ পড়লে তার প্রতিফল ভয়াবহ হতে পারে। কিছু ডাইভার তাদের হাঁটু, পিঠ বা কাঁধে টেপ পড়ে থাকার পেছনে এটি আরেকটি কারণ। সৈকতে ভলিবল খেলোয়াড়, টেনিস খেলোয়াড় এবং অন্যান্য ক্রীড়াবিদদের টেপ পরার মতোই বিষয়টি।

"এই টেপ মূলত দেহকে একটু অতিরিক্ত সহায়তা দিয়ে থাকে। পেশী, জয়েন্ট ও লিগামেন্টের ব্যথাও উপশম করতে পারে,"  উল্লেখ করেন ব্রেমার।

ব্রেমার বলেন, "এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক খেলা যেখানে ক্ষুদ্রতম কোনো অসংগতি একটি পদক এবং ষষ্ঠ স্থান অর্জনের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে। তাই অনেক ক্রীড়াবিদ তাদের সুযোগের কিছুই হাতছাড়া করেন না।" 

  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

অলিম্পিক / ডুবুরি / সাঁতারু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net