Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
পরিচ্ছন্নতাকর্মীকে পেটালেন ক্রিকেটার সাব্বির

খেলা

রাজশাহী প্রতিনিধি
31 May, 2020, 10:45 pm
Last modified: 31 May, 2020, 10:50 pm

Related News

  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
  • রোগীর স্বজনকে লাথি, অভিযুক্ত সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসক প্রত্যাহার
  • নারায়ণগঞ্জে আদালতে আনিসুল হককে চড়-থাপ্পড় মারলেন আইনজীবীরা
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের

পরিচ্ছন্নতাকর্মীকে পেটালেন ক্রিকেটার সাব্বির

বিতর্ক আর সাব্বির রহমান যেন একই সুতোয় গাঁথা। এরআগে অনেক বিতর্কেই নাম জড়িয়েছে জাতীয় দলের এই ক্রিকেটারের। এবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক পরিচ্ছন্নতাকর্মীকে পেটালেন তিনি।
রাজশাহী প্রতিনিধি
31 May, 2020, 10:45 pm
Last modified: 31 May, 2020, 10:50 pm

বিতর্ক আর সাব্বির রহমান যেন একই সুতোয় গাঁথা। এরআগে অনেক বিতর্কেই নাম জড়িয়েছে জাতীয় দলের এই ক্রিকেটারের। এবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক পরিচ্ছন্নতাকর্মীকে পেটালেন তিনি। রোববার বিকেলে পৌনে ৫টার দিকে নগরের বেলদারপাড়া নিজের বাড়ির সামনে তিনি এক পরিচ্ছন্নতাকর্মীকে চড়-থাপ্পড় মারেন সাব্বির। 

এ খবর শোনার পর বেশ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী তার বাড়ির সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের কাজে পাঠায়।

স্থানীয়রা জানান, বিকেলে ক্রিকেটার সাব্বির রহমান প্রাইভেটকারে করে বাড়িতে পৌঁছান। এ সময় বাড়ির গেটে ভ্যান দাঁড় করিয়ে ময়লা তুলছিলেন বাদশা নামের এক পরিচ্ছন্নতাকর্মী। ওই ভবনেও ছয় তলায় থাকেন সাব্বির। ময়লার ভ্যানের কারণে গাড়ি ভেতরে নিতে পারছিলেন না তিনি। এ কারণে পরিচ্ছন্নতাকর্মীকে ভ্যানটি সরাতে বলেন সাব্বির।

স্থানীয়রা জানান, ওই পরিচ্ছন্নতাকর্মী সাব্বিরের কথায় কোনো সাড়া দিচ্ছিলেন না। এ সময় সাব্বির রেগে গেলে ওই পরিচ্ছন্নতাকর্মী বলেন, 'আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাব।' এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বির পরিচ্ছন্নতাকর্মী বাদশাকে চড়-থাপড় মারেন। 

অন্য পরিচ্ছন্নতাকর্মীরা খবর পেয়ে সেখানে এলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ বিষয়টি মিমাংসা করে দেন। রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম বলেন, 'দুইজনই যুবক। ভুল বোঝাবুঝি থেকে এ ধরনের ঘটনা ঘটেছে।' সাব্বির পরে সরি বলেছে বলে জানান তিনি।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, 'ময়লা সংগ্রহের ভ্যান রাখা নিয়ে ক্রিকেটার সাব্বিরের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় বলে শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় কাউন্সিলর বিষয়টি সমাধান করে ফেলেন।'

এ বিষয়ে বক্তব্য নিতে বাদশাকে ফোন দেওয়া হলে তার পরিবার থেকে জানানো হয়, তিনি কথা বলবেন না। কমিশনার সব ঠিক করে দিয়েছেন। বিষয়টি জানতে ফোন দিয়েও সাব্বির রহমানকে পাওয়া যায়নি। এরআগে দর্শক পিটিয়ে নিষিদ্ধ হয়েছিলেন জাতীয় দলের ডানহাতি এই ব্যাটসম্যান।  

Related Topics

টপ নিউজ

সাব্বির রহমান / চড়-থাপ্পড় / পরিচ্ছন্নতাকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
  • রোগীর স্বজনকে লাথি, অভিযুক্ত সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসক প্রত্যাহার
  • নারায়ণগঞ্জে আদালতে আনিসুল হককে চড়-থাপ্পড় মারলেন আইনজীবীরা
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net