Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
পথ হারিয়ে ফেলা এক অলিম্পিয়ানের স্বর্ণজয়ের গল্প

খেলা

টিবিএস ডেস্ক
13 August, 2021, 01:55 pm
Last modified: 13 August, 2021, 02:00 pm

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন

পথ হারিয়ে ফেলা এক অলিম্পিয়ানের স্বর্ণজয়ের গল্প

প্রতিযোগিতার দিন তিনি টোকিও স্টেডিয়ামে না পৌঁছে ভুলবশত কোনো এক বিনোদন কেন্দ্রে চলে গিয়েছিলেন।
টিবিএস ডেস্ক
13 August, 2021, 01:55 pm
Last modified: 13 August, 2021, 02:00 pm
অলিম্পিকে স্বর্ণজয়ের পর হ্যানসেল পার্চমেন্টের প্রতিক্রিয়া। ছবি: অ্যালামি স্টক ফটো

এমন পরিস্থিতিকে হয়তো আমরা সবাই অনুধাবন করতে পারবো- যখন আপনি ভুল গন্তব্যের দিকে চলবেন, সময় ফুরিয়ে আসবে এবং খুব গুরুত্বপূর্ণ কাজটি হারাতে বসবেন; যেমনটি হয়েছে স্বর্ণপদক জয়ী জ্যামাইকান অলিম্পিয়ান হ্যানসেল পার্চমেন্টের বেলায়।

টোকিও অলিম্পিকে ১১০ মিটার দৌড় প্রতিযোগিতার সেমিফাইনালিস্ট ছিলেন পার্চমেন্ট। প্রতিযোগিতার দিন তিনি টোকিও স্টেডিয়ামে না পৌঁছে ভুলবশত কোনো এক বিনোদন কেন্দ্রে চলে গিয়েছিলেন।

তবে সৌভাগ্যবশত একজন সেচ্ছাসেবী তাকে স্টেডিয়াম পৌঁছানোর ট্যাক্সি ভাড়া দিয়ে দেওয়ায় তিনি সময়মতো প্রতিযোগিতায় অংশ নিতে সমর্থ হন এবং নিজের দেশের হয়ে স্বর্ণপদক জিতে নেন।

ট্যাক্সির ভাড়া পরিশোধকারী সেই নারীকে খুঁজে পেয়ে তাকে ঋণ পরিশোধ করেছেন পার্চমেন্ট এবং পদক জয়ের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

View this post on Instagram

A post shared by Hansle Parchment, OLY (@parchment_hansle)

ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় পার্চমেন্ট বলেন, 'আমি এই স্বেচ্ছাসেবীকে দেখলাম এবং তার কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার... এবং তিনি সত্যিই আমাকে কিছু টাকা দিলেন ট্যাক্সি ভাড়া করতে। এভাবেই আমি প্রতিযোগিতা শুরু হওয়ার আগে স্টেডিয়ামে পৌঁছাতে পেরেছি।'

গত ৪ আগস্ট সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রান্ট হলওয়ের পর পার্চমেন্ট দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ফাইনালে হলওয়েকে পরাজিত করে লাভ করেন স্বর্ণপদক।

স্বেচ্ছাসেবকের এই অসামান্য অবদানের প্রশংসা করেছেন জ্যামাইকার প্রধানমন্ত্রী এন্ড্রু হলনেস। টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন, 'প্রত্যেক জ্যামাইকান জানে কৃতজ্ঞতা কতটা আবশ্যক। পার্চমেন্টই তার প্রমাণ।'

অলিম্পিকে হ্যানসেল পার্চমেন্টের [বাঁয়ে] পারফরম্যান্স

দেশটির পর্যটনমন্ত্রী এডমন্ড বার্টলেট সেই নারীকে জ্যামাইকা ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে স্থানীয় সংবাদপত্র দ্য গ্লিনারকে বলেন, 'তিনি যা করেছে তা নিঃস্বার্থ। পার্চমেন্ট সময়মতো পৌঁছতে না পারলে ফলাফল কী হতো, তা কেউ জানে না।'

টোকিও অলিম্পিকে জ্যামাইকার ৪টি স্বর্ণ পদকের একটি এসেছিল পার্চমেন্টের হাত ধরে।


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

হ্যানসেল পার্চমেন্ট / জ্যামাইকা / অ্যাথলেট / অলিম্পিক গেমস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net