Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে সুমন খান

খেলা

টিবিএস রিপোর্ট
16 November, 2020, 05:55 pm
Last modified: 16 November, 2020, 05:59 pm

Related News

  • হ্যাটট্রিকসহ সুমনের ৭ উইকেট, সর্বনিম্ন রানে অলআউট রাজশাহী
  • প্রত্যাশার চাপ বুঝতে পারছেন শামীম 
  • টেনিস, ফুটবল বা ক্রিকেট: আগামী দিনে ক্রীড়াঙ্গনে রাজত্ব করবেন কারা?
  • প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন যে আট ক্রিকেটার
  • উচ্ছ্বাসে-আনন্দে অভিষেকের অপেক্ষায় তিন তরুণ তুর্কি

নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে সুমন খান

বিসিবির কোনো টুর্নামেন্টে বরিশাল অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি দল গঠন করায় রোমাঞ্চিত সুমন খান। মানিকগঞ্জের ছেলে হলেও দলটিতে খেলতে মুখিয়ে আছেন ডানহাতি তরুণ এই পেসার।
টিবিএস রিপোর্ট
16 November, 2020, 05:55 pm
Last modified: 16 November, 2020, 05:59 pm

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি। ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো এখনও অনুশীলন শুরু করেনি। কিন্তু এখনই শিরোপায় চোখ দিয়ে রাখছেন সুমন খান। বিসিবি প্রেসিডেন্টস কাপে বল হাতে আলো ছড়িয়ে আলোচনায় আসা ডানহাতি এই পেসারের ইচ্ছা টুর্নামেন্টের ফাইনাল খেলা। ছাড়িয়ে যেতে চান নিজেকেই।

বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা জেতা মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলেছেন ২০ বছর বয়সী সুমন। তিন ম্যাচে ৯ উইকেট নেওয়া তরুণ এই পেসার ফাইনালে আগুনে বোলিং করেন। ৩৮ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। তিন দলের এই টুর্নামেন্টে দারুণ বোলিং করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও জায়গা করে নিয়েছেন সুমন, খেলবেন তামিম ইকবালের দল ফরচুন বরিশালে। 

এই আসরেও নিজের সেরাটা উজাড় করে দিতে চান সুমন। সোমবার এক ভিডিও বার্তায় উদীয়মান এই ক্রিকেটার বলেন, 'বিসিবি প্রেসিডেন্টস কাপটা অনেক ভালো গেছে। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেকে আরও উজার করে দেওয়ার ব্যাপারে আমি আশাবাদী। পারফরম্যান্স করার দিক থেকে আরও বেশি চেষ্টা করব, যেন দল উপকৃত হয়।'

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিকের কয়েকটি আসরে দল থাকতো বরিশাল ফ্র্যাঞ্চাইজির। কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে ২০১৭ সালে বরিশাল বুলসকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়। পরের দুটি আসর বরিশালের ফ্র্যাঞ্চাইজি ছাড়াই অনুষ্ঠিত হয়। বিসিবির কোনো টুর্নামেন্টে বরিশাল অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি দল গঠন করায় রোমাঞ্চিত সুমন। 

মানিকগঞ্জের ছেলে হলেও দলটিতে খেলতে মুখিয়ে তিনি, 'যেহেতু বরিশাল দুই-তিন বছর পর একটা ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে এসেছে, তো আমি অনেক রোমাঞ্চিত এখানে খেলার জন্য। বরিশালের সাথে নতুনভাবে যুক্ত হয়েছি। আমার সেরা যা আছে, আমি চেষ্টা করব উজাড় করে দেওয়ার জন্য।'

অন্যান্য ক্রিকেটারদের মতো সুমন খানেরও লক্ষ্য দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখা। দলকে ফাইনালে তুলতে নিজের জায়গা থেকে শেষ চেষ্টা করার কথা জানান তিনি, 'দল যেন জিতে ফাইনালে যেতে পারে, নিজের পারফরম্যান্স দিয়ে সেই চেষ্টা করব। ফাইনাল খেলার ইচ্ছা আছে। নিজের সেরাটা দিয়ে যেন দলকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি।'

পাঁচটি দল নিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আসরটির পর্দা নামবে আগামী ১৮ ডিসেম্বর। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

সুমন খান / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ / তরুণ ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • হ্যাটট্রিকসহ সুমনের ৭ উইকেট, সর্বনিম্ন রানে অলআউট রাজশাহী
  • প্রত্যাশার চাপ বুঝতে পারছেন শামীম 
  • টেনিস, ফুটবল বা ক্রিকেট: আগামী দিনে ক্রীড়াঙ্গনে রাজত্ব করবেন কারা?
  • প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন যে আট ক্রিকেটার
  • উচ্ছ্বাসে-আনন্দে অভিষেকের অপেক্ষায় তিন তরুণ তুর্কি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net