Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
টেনিস, ফুটবল বা ক্রিকেট: আগামী দিনে ক্রীড়াঙ্গনে রাজত্ব করবেন কারা?

খেলা

টিবিএস ডেস্ক
11 September, 2021, 02:55 pm
Last modified: 11 September, 2021, 05:22 pm

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত

টেনিস, ফুটবল বা ক্রিকেট: আগামী দিনে ক্রীড়াঙ্গনে রাজত্ব করবেন কারা?

টেনিস থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট সর্বত্র অভিজ্ঞদের পেছনে ফেলে নজর কেড়েছেন এই ‘টিনএজাররা’। তরুণদের দাপটকে সাদরে গ্রহণ করেছে বিশ্ব। দেখে নেওয়া যাক বছরের আলোচিত এই তরুণ খেলোয়াড়দের।
টিবিএস ডেস্ক
11 September, 2021, 02:55 pm
Last modified: 11 September, 2021, 05:22 pm
টেনিস সার্কিট মাতানো তরুণ খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে ২০২১ সালে আলো ছড়িয়েছেন তরুণ খেলোয়াড়রা। টেনিস থেকে শুরু করে ফুটবল ও ক্রিকেট সর্বত্র অভিজ্ঞদের পেছনে ফেলে নজর কেড়েছেন এই 'টিনএজাররা'। তরুণদের দাপটকে সাদরে গ্রহণ করেছে বিশ্ব। দেখে নেওয়া যাক বছরের আলোচিত এই তরুণ খেলোয়াড়দের।

টেনিস

ইউএস ওপেনের নারী এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুই টিন-এজার ১৮ বছরের এমা রাদুকানু এবং ১৯ বছরের লেইলা ফার্নান্দেজ। চলতি বছর উইম্বলডনে চতুর্থ রাউন্ডে উঠে হইচই ফেলেন এমা রাদুকানু। ইউএস ওপেনে উঠে গেছেন একেবারে ফাইনালে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় লেইলা এর আগে কোনো গ্র্যান্ড স্ল্যামে তৃতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে না পারলেও ইউএস ওপেনে রয়েছেন সেরা ফর্মে।

চোটের কারণে নাদাল এবার ইউএস ওপেনে খেলতে পারেননি। কিন্তু তার সেই অভাব অনেকটাই মিটিয়ে দিয়েছেন 'ভবিষ্যতের নাদাল' খ্যাত কার্লোস আলকারাজ। কোয়ার্টার ফাইনাল জয়ী ফ্রান্সের ফেলিক্স অগার-অ্যালিয়াসিমও এখন পেশাদার সার্কিটের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়।

এমনই আরেক প্রতিভাবান খেলোয়াড় যুক্তরাষ্ট্রের কোকো গফ। ২০১৯ সাল থেকে পেশাদার সার্কিটে খেলছেন তিনি। এবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছিলেন। ডাবলসেও দুবার উঠেন কোয়ার্টার ফাইনালে।

ফুটবল

ফুটবলে তরুণ খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বার্সেলোনা। ক্লাবের আনসু ফাতি এবং পেদ্রি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি থেকে এসেছেন ফাতি। সম্প্রতি তিনি স্পেনের নাগরিকত্ব পেয়েছেন। স্পেনের জাতীয় দলের হয়ে ম্যাচেও অংশ নিয়েছেন। সম্প্রতি মেসির ১০ নম্বর জার্সিরও মালিক হয়েছেন ফাতি।

পেদ্রিকে তুলনা করা হচ্ছে আন্দ্রেজ ইনিয়েস্তার সঙ্গে। বার্সেলোনায় থাকাকালে ইনিয়েস্তা যেভাবে মাঝমাঠের দখল একাই নিয়ে নিতেন, সেই ভূমিকাই পালন করতে দেখা যাচ্ছে পেদ্রিকে।

বার্মিংহ্যাম সিটি থেকে উঠে আসা ফুটবলার জুড বেলিংহ্যামকে নিয়েও হচ্ছে চর্চা। বর্তমানে তিনি বরুসিয়া ডর্টমুন্ডে খেলছেন। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই নিজের জায়গা পোক্ত করেছেন তিনি।

রেনেঁ থেকে সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রান্সের এদুয়ার্দো কামাভিঙ্গাও আরেক প্রতিভাবান ফুটবলার। তরুণ এই ফুটবলারকে নিতে মুখিয়ে ছিল অনেক ক্লাবই।

ক্রিকেট

বছর দুয়েক আগে মাত্র ১৬ বছর বয়সে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক করেন পাকিস্তানি বোলার নাসিম শাহ। সদ্য ১৮ পার করা নাসিমের বলের গতিবেগ অভিজ্ঞ ক্রিকেটারদেরও লজ্জা দিবে। ইতোমধ্যেই পাকিস্তানের হয়ে নটি টেস্ট খেলেছেন নাসিম। নিয়মিত দেড়শো কিলোমিটার বেগে বলা করায় তার জুড়ি নেই।

তরুণ সম্ভাবনাময়ী খেলোয়াড়দের তালিকায় আছে আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরানের নাম। ধরে খেলার পাশাপাশি ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নিয়ে অনায়াসে শট খেলেন। সে কারণেই টেস্ট দলে তার ওপর ভরসা রাখা হয়।

মাত্র ১৪ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে ঢুকেন আরেক আফগান ক্রিকেটার নূর মোহাম্মদ। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়নি। তবে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে এক ম্যাচেই নূর নিয়েছিলেন চার উইকেট।

২০২১ সালের সম্ভাবনাময়ী এই মুখগুলোই বলে দিচ্ছে যে, আগামী দিনে ক্রীড়াঙ্গনের মূল আসন দখল করতে আসছেন এক ঝাঁক তরুণ খেলোয়াড়।

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

টেনিস / ক্রিকেট / ফুটবল / তরুণ ক্রিকেটার / তরুণ খেলোয়াড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net