Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের কেউ আসবেন না বাংলাদেশ সফরে

খেলা

টিবিএস রিপোর্ট
10 August, 2021, 02:00 am
Last modified: 10 August, 2021, 02:12 am

Related News

  • দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড
  • সিরিজ খেলতে বিশ্বকাপের আগে ও পরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড 
  • টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন, নেই মুশফিক-লিটন-সৌম্য
  • বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
  • হাফিজ ছাড়া বিশ্বকাপ দলের সবাইকে নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের কেউ আসবেন না বাংলাদেশ সফরে

বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজ হলেও বাংলাদেশ সফরের দলে রাখা হয়নি নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের কোনো ক্রিকেটারকে। 
টিবিএস রিপোর্ট
10 August, 2021, 02:00 am
Last modified: 10 August, 2021, 02:12 am

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি আগেই চূড়ান্ত হয়েছিল। কদিন আগে সূচিও চূড়ান্ত হয়। বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজ হলেও বাংলাদেশ সফরের দলে রাখা হয়নি নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের কাউকে। 

অনিয়মিত ক্রিকেটারদের বাংলাদেশ সফরে পাঠাবে কিউইরা। অবশ্য কেবল বাংলাদেশ সফরেই নয়, পাকিস্তান সফরেও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের অনেক ক্রিকেটার যাবেন না। পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাবেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা পাঁচজন ক্রিকেটার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ সফর, পাকিস্তান সফর এবং ভারতের বিপক্ষে সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, টিম সাউদিদের মতো তারকাসহ বাকি নিয়মিত ক্রিকেটারদের কেউ-ই বাংলাদেশ সফরে আসবেন না।

জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে দুই ভাগে দল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। উইলিয়ামসনের অনুপস্থিতিতে বিশ্বকাপের আগের দুই সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে টম ল্যাথামকে।

অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও সব ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। তবে এতো কম সময়ে হবে না সিরিজটি। ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ দিনে। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে কিউইরা। বিকেএসপিতে আগামী ২৯ আগস্ট ম্যাচটি হবে। 

সিরিজের সূচি চূড়ান্ত হলেও ম্যাচ শুরুর সময় জানানো হয়নি। প্রথম ম্যাচ আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। বাকি সব সিরিজের মতো এই সিরিজেও থাকবে কঠোর জৈব সুরক্ষা বলয়।

বাংলাদেশ ও পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি (পাকিস্তান সফরে ওয়ানডে), স্কট কুগেলাইন, কোল ম্যাকাঞ্জি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স (টি-টোয়েন্টি), ব্লেয়ার টিকনার, উইল ইয়াং, (পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলতে যাবেন মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টড অ্যাস্টল ও ইশ সোধি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সিরিজে নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে (ইনজুরি কাভার)।

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর / স্কোয়াড ঘোষণা / দ্বিতীয় সারির দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড
  • সিরিজ খেলতে বিশ্বকাপের আগে ও পরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড 
  • টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন, নেই মুশফিক-লিটন-সৌম্য
  • বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
  • হাফিজ ছাড়া বিশ্বকাপ দলের সবাইকে নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net