Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
দুই বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন মেসি

খেলা

টিবিএস ডেস্ক
10 August, 2021, 07:15 pm
Last modified: 10 August, 2021, 08:05 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি

দুই বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন মেসি

বার্সেলোনা বিমানবন্দরে মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি তার ছেলের পিএসজিতে যোগ দেয়ার খবরটি নিশ্চিত করেছেন।
টিবিএস ডেস্ক
10 August, 2021, 07:15 pm
Last modified: 10 August, 2021, 08:05 pm

গত বছরের আগস্টে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন, তাকে দলে নেওয়ার দৌড়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে নাম এসেছিল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। এবার বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পরও এই দুই ক্লাবের নাম সামনে আসে। তবে ম্যান সিটির নাম বেশিক্ষণ টেকেনি। মেসির পিএসজিতে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল।

অবশেষে সেটাই হতে যাচ্ছে। বার্সেলোনা বিমানবন্দরে মেসির বাবা, হোর্হে মেসি তার ছেলের পিএসজিতে যোগ দেয়ার খবরটি নিশ্চিত করেছেন। পিএসজির হয়ে বার্ষিক ২৯৩ কোটি টাকা বেতনে দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন ছয়বারের ব্যালন ডি'অরজয়ী। স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতাকে হোর্হে মেসি বলেছেন, 'হ্যাঁ, লিও আজই পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবে।'

মেসির প্রতিনিধিরা সরাসরি পিএসজির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক মতো এগোলে আগামী বুধবারই পিএসজিতে যোগ দেবেন মেসি। এর কিছুক্ষণ আগেই ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানায়, প্যারিসের দলটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে আর্জেন্টাইন তারকা প্যারিসে পৌঁছাবেন বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়। সেটার সত্যতা মিলেছে স্কাই ইতালিয়ার সাংবাদিক ফাবরিজিও রোমানোর ফেসবুক পোস্টে। বিখ্যাত এই সংবাদিক মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর বিমানে বসা একটি ছবি পোস্ট করেছেন।

ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, 'লিও মেসি প্যারিসে যাচ্ছেন। স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত বিমানে প্যারিসে যাচ্ছেন তিনি। আজই মেডিকেল পরীক্ষা হবে তার। ২০২৩ সালের জুন পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি হবে মেসির। ২০২৪ সাল পর্যন্ত করার সুযোগও আছে। বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে।' তার এই পোস্টের কিছুক্ষণ পর প্যারিসে গিয়ে পৌঁছান মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

বার্সেলোনার আরেক নাম মেসি, কিংবা মেসি বলতেই বার্সেলোনা। মেসি ও বার্সা মিলেমিশে একাকার, রসায়ণটা বহুদিনের। অনেকেরই ধারণা ছিল, বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি। কৃতজ্ঞ মেসিও বিভিন্ন সময়ে বার্সাতেই ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছেন। 

যদিও গত বছরের আগস্টে হঠাৎই সব উত্তাল হয়ে পড়ে। বুরোফ্যাক্স করে দল ছাড়ার কথা বার্সাকে জানিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেবার চুক্তির মারপ্যাঁচে বাধ্য হয়ে আরও একটি মৌসুম কাতালান ক্লাবটিতে থাকতে হয় মেসিকে। আর এবার ইচ্ছা থাকার পরও প্রিয় ক্লাবের হয়ে আর খেলার সুযোগ হয়নি তার।

Related Topics

টপ নিউজ

মেসি / পিএসজি / প্যারিস সেন্ট জার্মেই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net