Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে সেমিতে ডেনমার্ক

খেলা

টিবিএস ডেস্ক
04 July, 2021, 12:10 am
Last modified: 04 July, 2021, 01:00 am

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস, বেঁচে রইল বাংলাদেশের আশা
  • যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ
  • রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে সেমিতে ডেনমার্ক

শেষ আটের বাধাও টপকে গেছে ডেনমার্ক। সেমি-ফাইনালে উঠে গেছে তারা। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এই জয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হলো ডেনিশদের।
টিবিএস ডেস্ক
04 July, 2021, 12:10 am
Last modified: 04 July, 2021, 01:00 am
সেমি-ফাইনালে উঠে ডেনমার্কের খেলোয়াড়দের বুনো উল্লাস। ছবি: রয়টার্স

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলতে নেমে ভয়ঙ্কর অভিজ্ঞতাই হয়েছিলো ডেনমার্কের। জ্ঞান হারিয়ে মাঠেই মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। দলের অন্যতম সেরা ফুটবলার সুস্থ হয়ে উঠলেও আর মাঠে নামা হয়নি। এরিকসেনকে দল থেকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করেই যেন দুর্বার গতিতে এগিয়ে চলেছে ডেনমার্ক। 

শেষ আটের বাধাও টপকে গেছে তারা। সেমি-ফাইনালে উঠে গেছে ডেনমার্ক। শনিবার রাতে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে ডেনিশরা। ডেনমার্কের পক্ষে গোল করেন থমাস ডিলানে ও কাসপার্গ ডলবার্গ। চেক প্রজাতন্ত্রের পক্ষে একমাত্র গোলটি করেন প্যাত্রিক শিক।

এই জয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হলো ডেনমার্কের। ২৯ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠলো তারা। ১৯৯২ সালে শিরোপা জেতার পর থেকে ইউরোতে দাপট দেখানো হচ্ছিল না ডেনমার্কের। সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার-ফাইনাল। এবার সেই বাধা টপকে শেষ চারের টিকেট কাটলো দলটি।

ডেনমার্ক জিতলেও ম্যাচে বল দখল, আক্রমণ সাজানোয় এগিয়ে ছিল চেক প্রজাতন্ত্র। ৫৬ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। গোলমুখে ১৬টি শট নেয় তারা, এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ডেনমার্কের নেওয়া ১১টি শটের ৭টি ছিল লক্ষ্যে। চেক প্রজাতন্ত্র কর্নায় আদায় করে ৯টি, ডেনমার্ক ৭টি। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ডেনমার্ক। কর্নার কিকে দারুণ এক হেডে বল জালে জড়ান ডিলানে। প্রথমার্ধের শেষ দিকে কাসপার ডালবার্গের গোলে ব্যবধান দ্বিগুণ করে ডেনিশরা। বিরতি থেকে ফিরে গোলশোধে মরিয়া হয়ে ওঠে চেক প্রজাতন্ত্র। গোলের দেখা পেতেও সময় লাগেনি। ৪৯তম মিনিটে গোল করে ব্যবধান কমান প্যাত্রিক শিক। এরপর অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। 

Related Topics

টপ নিউজ

ডেনমার্ক ফুটবল দল / চেক প্রজাতন্ত্র ফুটবল দল / ইউরো চ্যাম্পিয়নশিপ / সেমি ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস, বেঁচে রইল বাংলাদেশের আশা
  • যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ
  • রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net