Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ড্রয়েও সন্তুষ্ট জিদান

খেলা

টিবিএস ডেস্ক
31 December, 2020, 01:30 pm
Last modified: 31 December, 2020, 01:34 pm

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

ড্রয়েও সন্তুষ্ট জিদান

দারুণ ছন্দে এগোচ্ছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা পাঁচ জয়ের মাঝে চ্যাম্পিয়ন্স লিগেও একটি ম্যাচ জেতে স্প্যানিশ জায়ান্টরা। দারুণ ছন্দে থাকা দলটিই বছরের শেষ দিনে ড্র করে মাঠ ছেড়েছে।
টিবিএস ডেস্ক
31 December, 2020, 01:30 pm
Last modified: 31 December, 2020, 01:34 pm

দারুণ ছন্দে এগোচ্ছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা পাঁচ জয়ের মাঝে চ্যাম্পিয়ন্স লিগেও একটি ম্যাচ জেতে স্প্যানিশ জায়ান্টরা। দারুণ ছন্দে থাকা দলটিই বছরের শেষ দিনে ড্র করে মাঠ ছেড়েছে। বুধবার রাতে এলচের মাঠে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। পাঁচ ম্যাচ পর পয়েন্ট হারালেও মন খারাপ হয়নি রিয়ালের কোচ জিনেদিন জিদানের। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসি এই কোচ।

এই ম্যাচ জিতে কিছু সময়ের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদকে ধরার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু ঘরের মাঠের এলচের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে দিয়েগো সিমিওনের দল। দুই ম্যাচ বেশি খেলা রিয়াল ১০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। 

এলচের বিপক্ষে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও ম্যাচের ফল নিয়ে অবশ্য খুশি নন জিদান। ম্যাচ শেষে ফরাসি কিংবদন্তি বলেন, 'আমার অনুভূতি ভালো নয় কারণ ম্যাচে আমরা সুযোগ পেয়েছিলাম। সুযোগ কাজে লাগিয়ে আমরা ম্যাচটি শেষ করতে পারিনি। তারা ম্যাচে ফিরে এসেছিল এবং ম্যাচ কঠিন হয়ে ওঠে।'

আত্মবিশ্বাসের ঘাটতির কারণে রিয়াল ড্র নিয়ে মাঠ ছেড়েছে, এমন বলা হলেও এর সঙ্গে একমত নন জিদান। রিয়াল বস বলেন, 'আমার মনে হয় না এটা আত্মবিশ্বাসের ব্যাপার। কারণ আমরা জানতাম কী কারণে আমরা মাঠে নেমেছি। দ্বিতীয় গোলটি পাওয়া জরুরী ছিল কিন্তু আমরা আদায় করে নিতে পারিনি। তারা ম্যাচে ফিরলেও আমরা পারিনি। তবে আমাদের সুযোগও ছিল।'

রিয়াল মাদ্রিদের জার্সিতে মার্সেলোর সময়টা ভালো যাচ্ছে না। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের ফর্ম নিয়ে কথা তুলে যাচ্ছেন অনেকেই। কিন্তু এলচের বিপক্ষে মার্সেলোকে মাঠে নামিয়ে সন্তুষ্ট জিদান। বাকি খেলোয়াড়দের পারফরম্যান্সেও খুশি তিনি, 'মার্সেলোর পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। অন্যরা এবং কম সময়ের জন্য খেলা খেলোয়াড়দের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট।' 

Related Topics

রিয়াল মাদ্রিদ / জিনেদিন জিদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net