Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
ডিপাইকে কেনার সামর্থ্য বার্সেলোনার নেই

খেলা

টিবিএস ডেস্ক
16 September, 2020, 06:30 pm
Last modified: 16 September, 2020, 06:38 pm

Related News

  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
  • ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
  • জাভির নাটকীয় ‘ইউ-টার্ন’, থাকছেন বার্সেলোনাতেই

ডিপাইকে কেনার সামর্থ্য বার্সেলোনার নেই

সাবেক শিষ্য মেমফিস ডিপাইকে নিজের ক্লাবে ভেড়ানোর লক্ষ্য ছিল রোনাল্ড কোম্যানের। কিন্তু বাস্তবতার নিরিখে সেই সুযোগ দেখছেন না বার্সার নতুন বস।
টিবিএস ডেস্ক
16 September, 2020, 06:30 pm
Last modified: 16 September, 2020, 06:38 pm

মেমফিস ডিপাইকে দলে ভেড়াতে পারে বার্সেলোনা- এমন গুঞ্জন বেশ আগের। গত কয়েকদিনে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। কিন্তু এক কথায় বিষয়টি থামিয়ে দিলেন বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান। অলিম্পিক লিওঁ অধিনায়ককে কেনার সামর্থ্য বার্সার নেই বলে জানিয়েছেন তিনি।

ডিপাইকে কিনতে হলে আগে বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে জানিয়েছেন কোম্যান। একই কথা বলেছেন অলিম্পিক লিওঁর সভাপতি জ্যাঁ-মিচেল উলাসও। তিনি মনে করেন, করোনাভাইরাসের কারণে আর্থিক সঙ্কটে থাকা বার্সেলোনার সামর্থ্য নেই নেদারল্যান্ডস ফরোয়ার্ডকে কেনার। 

নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন কোম্যান। ২০১৮ সাল থেকে কোচিং করানোয় ডিপাইকে কাছ থেকেই দেখেছেন তিনি। এ কারণে সাবেক শিষ্যকে নিজের ক্লাবে ভেড়ানোর লক্ষ্য ছিল তার। কিন্তু বাস্তবতার নিরিখে সেই সুযোগ দেখছেন না কোম্যান। 

ডিপাইকে কেনার ব্যাপারে বার্সেলোনার কী ভাবছে? এমন প্রশ্ন করা হয়েছিল কোম্যানকে। জবাবে ফক্স স্পোর্টস নেদারল্যান্ডসকে বার্সার নতুন বস বলেন, 'ডিপাইকে কেনার জন্য বার্সেলোনাকে আগে খেলোয়াড় বিক্রি করতে হবে।'

বার্সা ছেড়ে সেভিয়ায় পাড়ি জমিয়েছেন ইভান রাকিটিচ। আর্তুরো ভিদালের ইন্টার মিলানে যাওয়া চূড়ান্ত হয়ে গেছে। এ ছাড়া গত মৌসুমে ট্রফিহীন থাকায় নতুন মৌসুমে দলের শক্তি বাড়াতে চায় বার্সা। এ কারণে বেশ কয়েকজনের ওপর নজর রেখেছে কাতালান ক্লাবটি। 

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, লিভারপুলের ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডামকে কেনার চেষ্টায় আছে বার্সা। স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকেও বায়ার্ন মিউনিখ থেকে ফিরিয়ে আনার ইচ্ছা আছে বার্সার। স্প্যানিশ এই সেন্ট্রাল মিডফিল্ডার বায়ার্নে যাওয়ার আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেন। 

নতুন খেলোয়াড় কেনার লক্ষ্য থাকলেও আপাতত তা নিয়ে ভাবছেন না বার্সা বস। কারণ প্রাক মৌসুম প্রস্তুতিতে অংশ নেওয়া খেলোয়াড়দের নিয়ে নতুন মৌসুম শুরু করতে হবে বলে মনে করেন তিনি। 

কোম্যান বলেন, 'নতুন মৌসুম সামনে রেখে আমরা কাজ করছি। মনে হয়, দলের এই খেলোয়াড়দের নিয়েই আমরা মৌসুম শুরু করব।' আগামী ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২০-২১ মৌসুম শুরু করবে বার্সেলোনা।

Related Topics

টপ নিউজ

মেমফিস ডিপাই / বার্সেলোনা / স্প্যানিশ ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
  • ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
  • জাভির নাটকীয় ‘ইউ-টার্ন’, থাকছেন বার্সেলোনাতেই

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net