Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলো কানাডা

খেলা

টিবিএস ডেস্ক
23 March, 2020, 02:30 pm
Last modified: 23 March, 2020, 02:39 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য তেল সরবরাহকারী হয়ে উঠতে পারে কানাডা
  • মার্কিন শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায় স্বীকার করলেন ভারতীয় নাগরিক
  • কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলো কানাডা

করোনাভাইরাস আতঙ্কে ঝুলে আছে টোকিও অলিম্পিকের ভাগ্য। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরটি সময় মতো শুরু হবে নাকি পিছিয়ে যাবে, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি।
টিবিএস ডেস্ক
23 March, 2020, 02:30 pm
Last modified: 23 March, 2020, 02:39 pm

টোকিও অলিম্পিক সময় মতো শুরু হোক আর না হোক; দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়ে ফেলেছে কানাডা। করোনাভাইরাস সতর্কতায় টোকিও অলিম্পিকে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডিয়ান অলিম্পিক কমিটি।

প্রথম দেশ হিসেবে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলো কানাডা। করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় টোকিও অলিম্পিকে দল পাঠানোর মতো ঝুঁকি নিতে চায় না কানাডিয়ান অলিম্পিক কমিটি।

করোনাভাইরাস আতঙ্কে ঝুলে আছে টোকিও অলিম্পিকের ভাগ্য। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরটি সময় মতো শুরু হবে নাকি পিছিয়ে যাবে, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চার সপ্তাহ সময় নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। কিন্তু কানাডা এ বিষয়ে অপেক্ষায় থাকতে চায় না। 

আগামী জুলাইয়ে টোকিও অলিম্পিকে অংশ না নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে জানিয়ে দিয়েছে কানাডিয়ান অলিম্পিক কমিটি ও প্যারালিম্পিক কমিটি। 

টোকিও অলিম্পিকে অংশ না নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেও নিশ্চিত করেছে টিম কানাডা। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে টিম কানাডা টুইট করে লিখেছে, 'কোভিড-১৯ ভাইরাসের ঝুঁকির কারণে গ্রীস্মকালীন অলিম্পিকে ক্রীড়াবিদ পাঠাবে না টিম কানাডা।'

আরেকটি টুইটে টিম কানাডা লিখেছে, 'পারফরম্যান্স, রেকর্ড ও মেডেলের চেয়ে এটা বড় ব্যাপার। এটা বৃহত্তর কোনও কিছুর অংশ হওয়ার বিষয়।'

কানাডার অলিম্পিক কমিটি ও প্যারালিম্পিক কমিটি যৌথ এক বিবৃতিতে বলেছে, 'এই গেমসকে সামনে রেখে অনুশীলন করাটা আমাদের অ্যাথলেটদের জন্য নিরাপদ নয়। এখন অনুশীলন করা মানে অ্যাথলেটদের পরিবার, কানাডার বড় জনগোষ্ঠীর স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। সব কানাডীয়কে যেসব মানতে বলা হয়েছে, এটা তার বিরুদ্ধে যায়।'

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতো জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও সন্দীহান পূর্বনির্ধারিত সময়ে অলিম্পিক শুরু হওয়া নিয়ে। তবে স্থগিত হলেও অলিম্পিক যে বাতিল হবে না, এই ব্যাপারে আশাবাদী জাপানের প্রধানমন্ত্রী। আগামী ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা। 

Related Topics

গ্রীষ্মকালীন অলিম্পিক / টোকিও অলিম্পিক / কানাডা / নাম প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য তেল সরবরাহকারী হয়ে উঠতে পারে কানাডা
  • মার্কিন শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায় স্বীকার করলেন ভারতীয় নাগরিক
  • কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net