Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
টেস্ট অবসরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
02 August, 2021, 04:50 pm
Last modified: 02 August, 2021, 07:52 pm

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

টেস্ট অবসরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ

এখন পর্যন্ত টেস্ট অবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি পরিষ্কার করতে আরও সময় নিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
02 August, 2021, 04:50 pm
Last modified: 02 August, 2021, 07:52 pm

এক মাস পরও মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট অবসরের বিষয়টি পরিষ্কার হলো না। এ নিয়ে মাহমুদউল্লাহ বা বিসিবির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি। অস্ট্রেলিয়া সিরিজের আগে সংবাদ সম্মেলনে অবসরের বিষয়টি ওঠার পরও বিষয়টি এড়িয়ে গেলেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে জানালেন, শিগগিরই টেস্ট অবসর নিয়ে বিস্তারিত জানাবেন তিনি। 

গত মাসে জিম্বাবুয়ে সফরে ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে নিজের কার্যকারিতা প্রমাণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। একে দলের দুঃসময়, এর সঙ্গে নিজের ফেরার পর্ব; কিন্তু চাপের বোঝা মাথায় নিয়েও ১৫০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সবখানে যখন তার বীরোচিত ফেরার গল্প লেখা হচ্ছিল, তখন টেস্ট থেকে তার বিদায় নেওয়ার বিষয়টি সবখানে ছড়িয়ে পড়ে। 

টিম মিটিংয়ে টেস্ট অবসরের বিষয়টি জানান মাহমুদউল্লাহ। সে সময় নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের এক ক্রিকেটার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন রিয়াদ ভাই। আমাদের কোনো ধারণাই ছিল না। উনি টিম মিটিংয়ে হঠাৎ বলে ওঠেন, টেস্ট থেকে অবসর নেবেন। উনি বলেন, "এটাই হবে আমার শেষ টেস্ট। এরপর আর টেস্ট খেলতে চাই না আমি।"

টেস্টের শেষ দিন মাঠে নামার সময় পুরো দল মাহমুদউল্লাহকে 'গার্ড অব অনার' দেয়। টিভি ধারাভাষ্যকাররা জানান, টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর জাতীয় দলের অনেক ক্রিকেটার টেস্ট অবসরের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহমুদউল্লাহকে শুভ কামনা জানান। 

যদিও এখন পর্যন্ত টেস্ট অবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাহমুদউল্লাহ। বিষয়টি পরিষ্কার করতে আরও সময় নিলেন তিনি। সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, 'একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে, আমার চিন্তায় এখন শুধু এই সিরিজটাই। এ বিষয়ে হয়তো আমি অতি শিগগিরই আপনাদের বিস্তারিত জানাতে পারব।'

জিম্বাবুয়ে সফরের আগে গত বছরের ফেব্রুয়ারিতে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেন মাহমুদউল্লাহ। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে নাসিম শাহর হ্যাটট্রিক বলে অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ দেন তিনি। এর আগে প্রথম ইনিংসে করেন ২৫ রান। তার আগে ৮ ইনিংসে হাফ সেঞ্চুরি ছিল না তার। 

সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাহমুদউল্লাহকে সাদা বলের ক্রিকেট মনোযোগ দিতে বলা হয়। জিম্বাবুয়ে সফরের ঘোষিত টেস্ট দলেও ছিলেন না তিনি। তবে দল ঘোষণার দুদিন পরই টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় তাকে। আর ফিরেই সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / টেস্ট অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net