Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা এ সপ্তাহেই

খেলা

টিবিএস ডেস্ক
06 July, 2020, 08:35 pm
Last modified: 06 July, 2020, 08:42 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা এ সপ্তাহেই

টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করতে পারে বিসিসিআই; এমন খবর বেশ পুরনো। সেই খবরটিই নতুন করে চাওড় হচ্ছে।
টিবিএস ডেস্ক
06 July, 2020, 08:35 pm
Last modified: 06 July, 2020, 08:42 pm

করোনাভাইরাসের প্রকোপে বদলে গেছে অনেক কিছুই। একে একে স্থগিত হয়েছে বৈশ্বিক অনেক খেলাধুলা, এসেছে নতুন নিয়ম। ক্রিকেটেও সমানভাবে এর প্রভাব পড়েছে। প্রায় সব সিরিজ-টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও ছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হতে চলেছে।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপটি স্থগিত হতে যাচ্ছে। এ সপ্তাহেই স্থগিতের ঘোষণা আসবে বলে জানিয়েছে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবামাধ্যম টেলিগ্রাফ ও সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এ সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ ও অন্যান্য বিষয় নিয়ে গত মাসে সভা করে আইসিসি। গত ১০ জুনের সভা শেষে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছে তারা। এ জন্য আরও এক মাস অপেক্ষা করা হবে, এরপর সিদ্ধান্ত। আইসিসির সভার পর এক মাস পূর্ণ হতে বাকি আর তিনদিন। 

এ সময়ে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে সব ধরনের আলোচনা করেছে আইসিসি। কিন্তু অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সহজ ও নিরাপদ তেমন উপায় মেলেনি। যে কারণে এ বছর বিশ্বকাপ আয়োজন না করার কথা ভাবছে আইসিসি। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আগামী ১৮ থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার আলোচনায় বসবে আইসিসি। এদিনই স্থগিতের ঘোষণা দেওয়া হতে পারে। তবে বিশ্বকাপের নতুন দিনক্ষণ নাও জানানো হতে পারে। অস্ট্রেলিয়া ২০২১ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায়। কিন্তু ২০২১ সালে ভারতে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এ কারণে এবারের বিশ্বকাপটি দুই বছর পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড; এমন খবর বেশ পুরনো। সেই খবরটিই নতুন করে চাওড় হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে আইপিএলের এবারের আসর।

Related Topics

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ / আইসিসি / স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net