Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
টি-টোয়েন্টিতেও বড় হারে শুরু

খেলা

টিবিএস রিপোর্ট
28 March, 2021, 10:55 am
Last modified: 28 March, 2021, 11:24 am

Related News

  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’
  • সর্বোচ্চ রান তুলেও বড় হার বাংলাদেশের

টি-টোয়েন্টিতেও বড় হারে শুরু

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, দলে জয়ের ক্ষুধা তীব্র। কিন্তু তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে সেটার প্রতিফলন দেখা গেল না।
টিবিএস রিপোর্ট
28 March, 2021, 10:55 am
Last modified: 28 March, 2021, 11:24 am
দলের দুঃসময়ে ৪৫ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তেমন লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। ৫০ ওভারের ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, দলে জয়ের ক্ষুধা তীব্র। কিন্তু তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে সেটার প্রতিফলন দেখা গেল না। উল্টো ডেভন কনওয়ে ও উইল ইয়ংয়ের ব্যাটিংয়ে দর্শক হয়ে থাকলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাতে আরও একটি ম্যাচে বড় হারের স্বাদ নিতে হলো বাংলাদেশকে। 

হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের অভিষেকের ম্যাচে অসহায় থেকে গেছে মাহমুদউল্লাহর দল। নিউজিল্যান্ড সফরে বাস্তবতা এমন হয়ে উঠেছে যেন হারই অমোঘ নিয়তি বাংলাদেশের। 

সেডন পার্কে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে কনওয়ে ও ইয়ংয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ৩১০ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। কনওয়ে ৯২ ও ইয়ং ৫৩ রান করেন। জবাবে কিউই লেগ স্পিনার ইশ সোদির ঘূর্ণিতে ১৪৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দলের ৬ জন ব্যাটসম্যান দুই অঙ্কেও পৌঁছাতে পারেনননি। এর মধ্যে দুজন খুলতে পারেননি রানেই খাতাই।

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় হতাশার। দলীয় ২০ রানে ফিরে যান সফরে নিজের ছায়া হয়ে থাকা লিটন দাস। কিউই পেসার টিম সাউদির বলে ক্যাচ তুলে ফেরেন ডানহাতি এই ওপেনার। নাঈম শেখ ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ২৭ রান করে থামেন তরুণ এই ওপেনার। 

এরপর ইশ সোদির শিকারে পরিণত হয়ে সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন দ্রুতই ফিরেছেন। কিউই লেগ স্পিনারকে সামলে দলের বিপদে ব্যাট চালাতে পারেননি তারা। অধিনায়ক মাহমুদউল্লাহও সোদির শিকার, ১১ রান করে ফেরেন তিনি। ব্যতিক্রম কেবল আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

আফিফ ৩৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৫ রান করেন। সাইফউদ্দিন ৩টি চার ও একটি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন। সোদি একাই তুলে নেন ৪ উইকেট। এ ছাড়া লকি ফার্গুসন ২টি এবং টিম সাউদি ও হামিশ বেনেট একটি করে উইকেট পান। 

এরআগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন। অথচ বল হাতে দারুণ শুরু ছিল বাংলাদেশের। অভিষিক্ত স্পিনার নাসুম আহমেদ ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার অ্যালেন ফিনকে ফিরিয়ে দেন। শুরুতেই উইকেট হারানোর চাপ কাটিয়ে মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে যখন উইকেটে থিতু হয়ে ওঠেন, তখন আবারও আঘাত হানেন নাসুম।

এবার তার শিকার ৩৫ রান করা গাপটিল। কিন্তু নাসুম পারলেও অন্যরা দলের হয়ে অবদান রাখতে পারেননি। তৃতীয় জুটিতে ৯৫ রান যোগ করেন কনওয়ে ও ইয়ং। এই জুটিতে ১৬.৫ ওভারে ১৫৩ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। ইয়ং ৩০ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫৩ রান করে আউট হন। কিন্তু কনওয়ে ঝড় চলে শেষ পর্যন্ত। 

বাঁহাতি এই ব্যাটসম্যান ৫২ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ৯২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। শেষের দিকে বেশি বল না পেলেও ব্যাট হাতে ঝড় তুলতে সমস্যা হয়নি গ্লেন ফিলিপসের। ১০ বলে ৩টি চার ও একটি ছক্কায় হার না মানা ২৪ রান করেন তিনি। ৩০ রান খরচায় ২ উইকেট নেন নাসুম। বাকি উইকেটটি আরেক স্পিনার মাহেদী হাসানের শিকার। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / প্রথম টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’
  • সর্বোচ্চ রান তুলেও বড় হার বাংলাদেশের

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net