Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
টিম হোটেলে মুস্তাফিজ, কলকাতা শিবিরেই থাকছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
09 October, 2021, 09:20 pm
Last modified: 09 October, 2021, 09:24 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

টিম হোটেলে মুস্তাফিজ, কলকাতা শিবিরেই থাকছেন সাকিব

প্লে-অফ নিশ্চিত হওয়ায় কলকাতার নাইট রাইডার্স শিবিরেই রয়ে গেছেন সাকিব আল হাসান। ৬ অক্টোবর পর্যন্ত অনাপত্তিপত্র থাকলেও সেটা বাড়িয়ে নিয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট
09 October, 2021, 09:20 pm
Last modified: 09 October, 2021, 09:24 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হয়ে গেছে। আগের সূচি অনুযায়ী দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আজই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু আইসিসি সূচিতে পরিবর্তন আনায় কাল আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। একদিন পরে যাওয়ায় কোয়ারেন্টিন করে অনুশীলনের সুযোগ মিলবে না, সরাসরি ম্যাচ খেলতে হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের।

বেশ আগে থেকেই আরব আমিরাতে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বাংলাদেশের এই দুই ক্রিকেটার আইপিএল খেলতে গত মাসের মাঝামাঝি আরব আমিরাতে যান। এরই মধ্যে আইপিএল সফর শেষ হয়ে গেছে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের। 

প্লে-অফে উঠতে না পারায় আইপিএলের দলটি ছেড়ে আরব আমিরাতে বাংলাদেশের টিম হোটেলে গিয়ে পৌঁছেছেন মুস্তাফিজ। কাল দল পৌঁছালে যোগ দেবেন তিনি। তবে প্লে-অফ নিশ্চিত হওয়ায় কলকাতার নাইট রাইডার্স শিবিরেই রয়ে গেছেন সাকিব। ৬ অক্টোবর পর্যন্ত অনাপত্তিপত্র থাকলেও সেটা বাড়িয়ে নিয়েছেন তিনি।

এলিমিনেটর ম্যাচে আগামী ১১ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। এই ম্যাচ খেলতে কলকাতার সঙ্গেই আছেন বাংলাদেশ অলরাউন্ডার। আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে কলকাতা ফাইনালে উঠলে সাকিবও দলের সঙ্গে থাকবেন। সেক্ষেত্রে সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। 

শেষের কয়েকটা ম্যাচ বাদ দলে আইপিএলে দারুণ সময় কেটেছে মুস্তাফিজের। বাংলাদেশের বাঁহাতি এই পেসার রাজস্থানের হয়ে ১৪ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। অবদান রেখেও দলকে প্লে-অফে তুলতে পারেননি তিনি। আইপিএলের দলটি ছেড়ে এসে নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করেছেন মুস্তাফিজ। 

রাজস্থানের স্কোয়াডের একটি ছবি পোস্ট করে নিজের ফেসবুক পেজ থেকে মুস্তাফিজ লিখেছেন, 'আমরা এভাবে টুর্নামেন্ট শেষ করতে চাইনি। দুর্ভাগ্যবশত, আমরা আমাদের ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জন্য এটা স্মরণীয় টুর্নামেন্ট হয়ে থাকবে। কারণ আমি দল ও ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। নিঃশর্ত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পরবর্তী সময় পর্যন্ত বিদায়।'

রোববার ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। ওমানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) বিমান ছাড়ার কথা। যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় সোমবার অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। রোববার গিয়ে সোমবার কোয়ারেন্টিন করে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবারও ওমান ফিরবে বাংলাদেশ। ১৬ অক্টোবর অনুশীলনের পর ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মুস্তাফিজুর রহমান / আইপিএল ২০২১ / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net