Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ঝড়ের মধ্যেই ওমান গেল বাংলাদেশ ক্রিকেট দল

খেলা

টিবিএস রিপোর্ট
04 October, 2021, 12:30 am
Last modified: 04 October, 2021, 11:56 am

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাঝেই হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
  • শুক্রবার ওমানে পারমাণবিক আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান: আরাগচি

ঝড়ের মধ্যেই ওমান গেল বাংলাদেশ ক্রিকেট দল

ক্রিকেটাররা বিমানবন্দরে যাওয়ার মাঝপথে খবর পান, ওমানে ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইট পিছিয়ে গেছে। এমন খবরে ফিরে যাচ্ছিলেন তারা। কিন্তু কয়েক মিনিট পরই খবর আসে, নির্ধারিত সময়েই ছাড়বে তাদের বিমান। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি।  
টিবিএস রিপোর্ট
04 October, 2021, 12:30 am
Last modified: 04 October, 2021, 11:56 am
ওমান যাত্রার আগে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

১০টা ৪৫ মিনিটে ওমানের বিমান, সেই হিসেব মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। কিন্তু মাঝপথে খবর পান, ওমানে ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইট পিছিয়ে গেছে। এমন খবরে ফিরে যাচ্ছিলেন ক্রিকেটাররা। কিন্তু কয়েক মিনিট পরই খবর আসে, নির্ধারিত সময়েই ছাড়বে তাদের বিমান। 

এরপর আবারও বিমানবন্দরের উদ্দেশে রওনা করেন ক্রিকেটাররা। এরপরও নির্ধারিত সময়ে বিমানে চড়া হয়নি তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর ওমানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। মাহমুদউল্লাহ-মুশফিকদের বহনকারী বিমানটি রোববার রাত ১টা ৩০ মিনিটে বিমানবন্দর ছেড়ে গেছে। আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ৯ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন।

মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। কিছু দূর যাওয়ার পর ফ্লাইট পিছিয়ে যাওয়ার খবরে ফিরে যাচ্ছিলেন তারা। বাংলাদেশ দলের যাওয়া নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয় ঘূর্ণিঝড় 'শাহিন'- এর কারণে মাসকাট আন্তর্জাতিক বিমান বন্দরের সব ফ্লাইট স্থগিতের ঘোষণায়। 

বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে উজাড় করে দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, 'আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন। জাতি হিসেবে আমাদের বড় সুযোগ বিশ্বকাপে ভালো করার। আমরা যেভাবে গত সিরিজগুলো খেলেছি সেভাবে দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।'

'আমরা চেষ্টা করব 'কোয়ালিফায়ার রাউন্ডে' ঠিকভাবে উতরে মূল পর্বে যেতে। যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায় সেই চেষ্টা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আগের রেকর্ড ভালো না। এবার চেষ্টা থাকবে সেই বাধা ভাঙার।' যোগ করেন মাহমুদউল্লাহ। 

অধিনায়কত্ব প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'আলহামদুলিল্লাহ ভালো অনুভব করছি। এটি সম্মানের বিষয়। আমি সম্মানিতবোধ করছি। একই সঙ্গে এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। সবাই মিলে চেষ্টা করব এবং সবাই যেন নিজেদের দায়িত্বটা ভাগ করে নিতে পারি, আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি।'

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছেন মাহমুদউল্লাহরা। ওমানে চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে একদিনের কোয়ারেন্টিন করে ১১ অক্টোবর অনুশীলন করবে মাহমুদউল্লাহর দল। ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন ওমানে ফিরে যাবে বাংলাদেশ। 

প্রথম পর্বে মাঠে নামার আগে ১৬ অক্টোবর এক বেলা অনুশীলন করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল পর্বের টিকেট মিললে ২২ অক্টোবর আরব আমিরাতে যাবেন মাহমুদউল্লাহরা। 

সেখানে একদিনের রুম কোয়ারেন্টিন করে ২৪ অক্টোবর থেকে সুপার টুয়েলভের মিশন শুরু করবে বাংলাদেশ। ২৫ অক্টোবর শারজাহতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৭ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে প্রথম রাউন্ডে 'এ' গ্রুপের রানার্সআপ দলের। ৩ নভেম্বর দুবাইতে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। বাংলাদেশের সব ম্যাচ দুবাই ও শারজাহতে। জৈব-সুরক্ষা বলয়ে বিশ্বকাপ আয়োজন করা হলেও পাঁচদিন পরপরই সবার করোনা পরীক্ষা করানো হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / ওমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাঝেই হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
  • শুক্রবার ওমানে পারমাণবিক আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান: আরাগচি

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net