Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
জিম্বাবুয়েতে সালমা-জাহানারাদের হোয়াইটওয়াশ আনন্দ

খেলা

টিবিএস রিপোর্ট
15 November, 2021, 06:20 pm
Last modified: 15 November, 2021, 06:20 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

জিম্বাবুয়েতে সালমা-জাহানারাদের হোয়াইটওয়াশ আনন্দ

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ব্যবধানটা আরও বড়, ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচেও সেই ধারা ধরে রাখল বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
15 November, 2021, 06:20 pm
Last modified: 15 November, 2021, 06:20 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বাছাই পর্বের আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন সালমা-জাহানারারা। তিন ম্যাচেই দাপট দেখা গেছে বাংলাদেশের মেয়েদের। প্রথম দুই ওয়ানডে দিয়ে সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ তৃতীয় জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল।

সোমবার বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ব্যবধানটা আরও বড়, ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচেও সেই ধারা ধরে রাখল বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে পুরো ইনিংসজুড়ে ধুঁকেছে। নাহিদা আক্তার, অভিষিক্ত ফারিহা তৃষ্ণা ও রুমানা আহমেদের বোলিং তোপে মাত্র ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ওপেনার মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়তুলে নেয় বাংলাদেশ। 

যদিও ছোট লক্ষ্যে শুরুটা খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ৩২ রানে ওপেনার নুজহাত তাসনিয়াকে হারায় সফরকারীরা। ফেরার আগে ১০ রান করেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা নিগার সুলতানা জ্যোতিও রান পাননি। ১২ রান করে থামেন তিনি। 

জয়ের খুব কাছে থাকতে আউট হন ১ রান করা সোবহানা মোস্তারী। তবে এক পাশ আগলে শুরু থেকে দলের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত খেলেন মুর্শিদা। ৪৮ বলে ৫টি চারে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। জিম্বাবুয়ের নমভেলো সিবান্দা, এসথার এমবোফানা ও লরিন ফিরি একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা জিম্বাবুয়েকে একাই পথ ভুলিয়ে দেন নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনার ১০ ওভারে মাত্র ২১ রান খরচায় ৫টি উইকেট নেন। অভিষেক ম্যাচ খেলতে নামা ফারিহা এবং রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন। 

জিম্বাবুয়ের শারনে মেয়ার্স ছাড়া কেউই রান করতে পারেননি। ৭২ রানের মধ্যেই মেয়ার্সই করেন ৩৯ রান। জিম্বাবুয়ের বাকি ব্যাটাররা উইকেটে গেছেন আর ফিরেছেন। কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। তাদের ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / মেয়েদের ক্রিকেট / হোয়াইটওয়াশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net