Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
জাহানারা-নাহিদাদের মাঠে ফেরার আনন্দ

খেলা

টিবিএস রিপোর্ট
10 August, 2020, 06:45 pm
Last modified: 10 August, 2020, 06:50 pm

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, রুল জারি হাইকোর্টের
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 

জাহানারা-নাহিদাদের মাঠে ফেরার আনন্দ

ঈদের ছুটির পর শনিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার একক অনুশীলনের সঙ্গী হলেন জাতীয় নারী দলের ক্রিকেটাররাও। সোমবার মিরপুরে একক অনুশীলন করেছেন জাহানারা ও নাহিদা।
টিবিএস রিপোর্ট
10 August, 2020, 06:45 pm
Last modified: 10 August, 2020, 06:50 pm

ঈদের আগে থেকেই একক অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের ছেলে ক্রিকেটাররা। শুরুতে ১০ জন থাকলেও বর্তমানে ২৭ জন ক্রিকেটার দেশের পাঁচটি ভেন্যুতে আলাদা আলাদা সময়ে অনুশীলন করছেন। ঈদের ছুটির পর শনিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার একক অনুশীলনের সঙ্গী হলেন জাতীয় নারী দলের ক্রিকেটাররাও। 

সোমবার থেকে মিরপুরে একক অনুশীলন শুরু করেছেন দুজন নারী ক্রিকেটার। বিসিবির সূচিতে চারজন থাকলেও শুধু জাহানারা আলম ও নাহিদা আক্তার অনুশীলনে এসেছেন। এদিন রানিং ও জিম করেছেন এই দুই বোলার। 

এতোদিন পর মাঠে ফিরে স্বভাবতই সবার মতো রোমাঞ্চিত এই দুই নারী ক্রিকেটার। রানিংয়ের পাশাপাশি তিন ওভার বোলিং করেছেন জাহানারা। চেনা পরিবেশে ফিরে বোলিং করতে পেরে তৃপ্ত ডানহাতি এই বোলার।

জাহানারা বলেন, 'শান্তি লাগছে। অনেক বেশি তৃপ্তি হচ্ছে। অনেক দিন পর বোলিং করতে পেরেছি। পত্রিকায়-টিভিতে দেখেছি পুরুষ দলের অনেকেই প্রথম দিনে খুবই অস্বস্তি অনুভব করেছে, বলগুলো ডাবল দেখছে, মাথা ঘোড়াচ্ছিল। কিন্তু আমার তেমনটা মনে হয়নি। আমি ওদের অবস্থা দেখে ভয় পাচ্ছিলাম যে, তাদের এই অবস্থা হলে আমাদের মেয়েদের কী হবে!'

মিরপুরে ফিরতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন জাহানারা। অনুশীলনের সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে জাহানারা বলেন, 'আমি অনেক ভালো অনুভব করেছি। অনেকদিন পর বোলিং করলাম, মিরপুরের মাঠে হাঁটলাম। দীর্ঘদিন পর এমন অনুভূতি, সত্যিই অসাধারণ। ধন্যবাদ বিসিবিকে। আমাদেরকে বলতেও হয়নি। বিসিবি নিজ উদ্যোগেই আমাদের অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে।'

সূচি অনুযায়ী আরও দুদিন অনুশীলন আছে নারী ক্রিকেটারদের। প্রথম সপ্তাহে জাহানারাদের তিন ওভার করে বোলিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরু থেকেই অনুশীলন শুরু করায় বোলিংসহ অন্যান্য কাজে কোনো সমস্যা হচ্ছে না বলে জানালেন জাহানারা।

২০১১ থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলে আসা এই ক্রিকেটার বলেন, 'আমি ৫ আগস্ট ঢাকা ফিরে ৬ ও ৭ আগস্ট অনুশীলন শুরু করেছি। শ্যামলি একাডেমিতে ক্যাচিংয়ের পাশাপাশি ব্যাটিং অনুশীলন করেছি। আমি এতোটা দারুণ ফিল্ডিং করেছি, ওখানকার কোচ তো দেখে বলেই ফেললেন, তোমাকে দেখে মনে হচ্ছে না পাঁচ মাস ধরে তুমি ক্রিকেটের বাইরে। মনে হচ্ছে হয়তো এক সপ্তাহ বাইরে ছিলে।'  

জাহানারার মতো মাঠে ফেরার আনন্দ কাজ করছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারেরও। অনুশীলনের পর ২০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'অনেকদিন পর মাঠে আসতে পেরে খুবই ভালো লাগছে। দীর্ঘ পাঁচ মাস পর আমরা মাঠে এলাম। জিম করেছি, বোলিং করেছি। যদিও একটু কষ্ট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।

করোনাভাইরাসের কারণে মাঠে না আসতে পারলেও ছেলে ক্রিকেটারদের মতো নিজেদের প্রস্তুত রাখতে কাজ করে গেছেন নারী ক্রিকেটারা। বিশেষ করে মানসিক দিক থেকে নিজেদের ভালোভাবে প্রস্তুত রেখেছেন তারা। 

মনোবিদ আলী খানের ক্লাস থেকে পাওয়া শিক্ষা কাজে লাগবে জানিয়ে নাহিদা বলেন, 'কিছুদিন আগে আমরা স্পোর্টস সাইকোলজিক্যাল কিছু সেশন করেছি। ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। কীভাবে আমরা মানসিকভাবে শক্ত হব বা নিজেকে কীভাবে প্রস্তুত রাখব, বুঝেছি। আমরা জানি না পরিস্থিতি কী হবে ও কখন ঠিক হবে। তো কীভাবে নিজেকে প্রস্তুত রাখা যায় ওেই সেশনে অনেক কিছু শিখতে পেরেছি।'

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেটার / জাহানারা আলম / নাহিদা আক্তার / করোনা পরবর্তী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, রুল জারি হাইকোর্টের
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net