Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
জর্ডানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের বড় হার

খেলা

টিবিএস রিপোর্ট
19 September, 2021, 07:25 pm
Last modified: 19 September, 2021, 07:26 pm

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি
  • বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান: আসিফ নজরুল
  • জর্ডানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড; সম্পদ ও কার্যালয় বাজেয়াপ্ত
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের

জর্ডানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের বড় হার

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৪ ধাপ এগিয়ে জর্ডান। মাঠের লড়াইয়েও দুই দলের ব্যবধান ছিল স্পষ্ট। 
টিবিএস রিপোর্ট
19 September, 2021, 07:25 pm
Last modified: 19 September, 2021, 07:26 pm

শক্তিতে জর্ডানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশের মেয়েরা; সেটা অজানা কিছু নয়। তবু ভালো প্রস্তুতি হওয়ায় নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী। কিন্তু মাঠের লড়াইয়ে প্রত্যয়ী বাংলাদেশের দেখা মিললো না। মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে মেনে নিতে হলো বড় হার। 

রোববার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে 'জি' গ্রুপের ম্যাচে জর্ডানের বিপক্ষে ৫-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামবেন সাবিনা-কৃষ্ণারা। 

জর্ডানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান বুঝতে শুধু র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালেই চলবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৪ ধাপ এগিয়ে জর্ডান। বর্তমানে ৬৩ নম্বরে আছে তারা, বাংলাদেশের অবস্থান সেখানে ১৩৭ নম্বরে। মাঠের লড়াইয়েও দুই দলের ব্যবধান ছিল স্পষ্ট। 

৩৫তম মিনিটে এগিয়ে যায় জর্ডান। দলের হয়ে প্রথম গোলটি করেন শাহনাজ জেবরিন। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে জর্ডান, এই গোলটি করেন বানাজাইদ আল বিতার।

দ্বিতীয়ার্ধে আরও তোপের মুখে পড়তে হয় বাংলাদেশ। এক মাইশা জিয়াদ জেবারাহর কাছেই অসহায় হয়ে পড়েন সাবিনা-কৃষ্ণারা। মাত্র ১৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৬২, ৬৭ ও ৭৭তম মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন জর্ডান অধিনায়ক।

সর্বশেষ ২০১৪ সালে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে খেলেছে বাংলাদেশ। দেশের মাটিতে হলেও সেই অভিজ্ঞতা মোটেও মনে রাখার মতো হয়নি বাংলাদেশের। তিনটি ম্যাচেই বড় ব্যবধানে হার মানে ঘরের মাঠের দলটি। থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোলের হারে শুরু হয়। এরপর ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপিন্সের বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল / এএফসি এশিয়ান কাপ বাছাই / জর্ডান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি
  • বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান: আসিফ নজরুল
  • জর্ডানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড; সম্পদ ও কার্যালয় বাজেয়াপ্ত
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net