Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
ছয় সপ্তাহে চারবার করোনায় আক্রান্ত দিবালা

খেলা

টিবিএস ডেস্ক
29 April, 2020, 03:25 pm
Last modified: 29 April, 2020, 03:45 pm

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই

ছয় সপ্তাহে চারবার করোনায় আক্রান্ত দিবালা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন অনেকেই। কিন্তু জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার সঙ্গে ঘটছে অদ্ভুত ঘটনা।
টিবিএস ডেস্ক
29 April, 2020, 03:25 pm
Last modified: 29 April, 2020, 03:45 pm

গত ছয় সপ্তাহে চারবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। অদ্ভুত শোনালেও এমনই হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন অনেকেই। কিন্তু দিবালার সঙ্গে ঘটছে অদ্ভুত এই ঘটনা।

বারবার সুস্থ হয়ে উঠেও প্রাণঘাতী এই ভাইরাস থেকে রেহাই মিলছে না দিবালার। আর্জন্টাইন এই তারকা ফুটবলারের বান্ধবী ওরিয়ানা সাবাতিনির ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। অবশ্য সাবাতিনি এতবার আক্রান্ত হননি। দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। 

বিশ্বের অনেক সংবাদমাধ্যমই দিবালার চতুর্থবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে। তবে এই খবরটি প্রথম দেয় স্পেনের টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতো। 

গত মাসে করোনায় আক্রান্ত হন দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি। অনেক গুঞ্জনের পর ২১ মার্চ দিবালা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘোষণা দেন, তিনি এবং তার বন্ধবী করোনায় আক্রান্ত হয়েছেন। 

আক্রান্ত হওয়ার ঘোষণায় দিবালা জানিয়েছিলেন, আক্রান্ত হলেও তাদের দুজনের শারীরিক অবস্থা ভালো। ধারণা করা হচ্ছিল ১৫-২০ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তারা। কিন্তু কিছুদিন পর দিবালার বান্ধবী ঘোষণা দেন, দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তারা।

সেই সংখ্যাটা এখন চতুর্থ। স্বভাবতই আর সবার চেয়ে বেশি লড়াই করতে হচ্ছে দিবালাকে। বারবার আক্রান্ত হওয়ায় আর্জন্টাইন ফরোয়ার্ডকে অন্যান্যদের চেয়ে বেশি সতর্কতাও অবলম্বন করতে হচ্ছে। 

জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হন দিবালা। প্রথম ফুটবলার হিসেবে গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হন জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েলে রুগানি। এরপর আক্রান্ত হন মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিও। তৃতীয় হিসেবে তালিকায় যুক্ত হয় দিবালার নাম। রুগানি করোনায় আক্রান্ত হওয়ার পর তুরিনে হোম কোয়ারেন্টিনে চলে যান দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা। 

Related Topics

টপ নিউজ

পাওলো দিবালা / আর্জেন্টিনা / জুভেন্টাস / করোনা আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ
  • চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
    রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ

6
চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
অর্থনীতি

রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net