Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু ধোনির দলের

খেলা

টিবিএস ডেস্ক
20 September, 2020, 01:00 am
Last modified: 20 September, 2020, 01:10 am

Related News

  • আইপিএলে নিজের শেষ ম্যাচে উইকেটশূন্য মুস্তাফিজ, হারলো চেন্নাই
  • ফর্মে ফিরলেন মুস্তাফিজ, হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সহজ জয়
  • ‘আইপিএলে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে’
  • ‘মুস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকে আইপিএলের অনেক ক্রিকেটার শিখতে পারে’
  • আইপিএলে আর চার ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ

চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু ধোনির দলের

গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিয়েই যেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করলো চেন্নাই সুপার কিংস। যাদের কাছে হারাতে হয়েছিল শিরোপা, সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল মিশন শুরু করলো মহেন্দ্র সিং ধোনির দল।
টিবিএস ডেস্ক
20 September, 2020, 01:00 am
Last modified: 20 September, 2020, 01:10 am

গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিয়েই যেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করলো চেন্নাই সুপার কিংস। গত আসরে যাদের কাছে হারাতে হয়েছিল শিরোপা, সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল মিশন শুরু করলো মহেন্দ্র সিং ধোনির দল।   

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে মুম্বাইকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা মুম্বাইয়ের কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। ৯ উইকেটে ১৬২ রান তোলে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। 

জবাবে শুরুটা ভালো না হলেও দলকে দিক হারাতে দেননি ফাফ ডু প্লেসি ও ম্যাচ সেরা আম্বতি রাইডু। এরপর শেষের দিকে স্যাম কারেনের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের খুব কাছে পৌঁছে যায় যায় চেন্নাই। বাকি কাজটুকু সেরেছেন তিন নম্বরে নেমে অপরাজিত থাকা ডু প্লেসি। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ৬ রানেই দুই ওপেনার শেন ওয়াটসন ও মুরালি বিজয়কে হারায় চেন্নাই। শুরুটা এলোমেলো হলেও দলকে তা বুঝতে দেননি ডু প্লেসি ও রাইডু। এই দুই ব্যাটসম্যান ১১৫ রানের জুটি গড়েন। ম্যাচ সেরা আম্বতি ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭১ রান করেন। 

এরপর রবীন্দ্র জাদেজা দ্রুত ফিরলে উইকেটে আসেন স্যাম কারেন। ডু প্লেসিকে এক পাশে রেখে তাণ্ডব শুরু করেন ইংলিশ এই ক্রিকেটার। ৬ বলে ১৮ রান করেন তিনি। এরপর ধোনি উইকেটে গেলেও ডু প্লেসি একাই বাকি কাজটুকু সেরে নেন। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৪ বলে ৬টি চারে ৫৮ রানে অপরাজিত থাকেন। বুমরাহ, বোল্ট, প্যাটিনসনরা একটি করে উইকেট নেন। 

এরআগে ব্যাটিং করা মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন সৌরভ তিওয়ারি। এ ছাড়া অধিনায়ক রোহিত শর্মা ১২, কুইন্টন ডি কক ৩৩, সুর্য কুমার যাদব ১৭, হার্দিক পাণ্ডিয়া ১৪ ও কাইরন পোলার্ড ১৮ রান করেন। চেন্নাইয়ের লুঙ্গি এনগিডি ৩ এবং দীপক চাহার ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর:

মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৬২/৯ (রোহিত ১২, ডি কক ৩৩, সুর্য কুমার ১৭, সৌরভ তিওয়ারি ৪২, হার্দিক ১৪ ও পোলার্ড ১৮; এনগিডি ৩/৩৮, চাহার ২/৩২, জাদেজা ২/৪২)।

চেন্নাই সুপার কিংস: ১৯.২ ওভারে ১৬৫/৫ (ডু প্লেসি ৫৮*, রাইডু ৭১, কারেন ১৮; বোল্ট ১/২৩, প্যাটিনসন ১/২৭, বুমরাহ ১/৪৩)।

ফল: চেন্নাই ৫ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: আম্বতি রাইডু (চেন্নাই)।

Related Topics

টপ নিউজ

আইপিএল ২০২০ / চেন্নাই সুপার কিংস / মহেন্দ্র সিং ধোনি / উদ্বোধনী ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • আইপিএলে নিজের শেষ ম্যাচে উইকেটশূন্য মুস্তাফিজ, হারলো চেন্নাই
  • ফর্মে ফিরলেন মুস্তাফিজ, হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সহজ জয়
  • ‘আইপিএলে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে’
  • ‘মুস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকে আইপিএলের অনেক ক্রিকেটার শিখতে পারে’
  • আইপিএলে আর চার ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net