Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
চিকিৎসা নিতে আবার লন্ডন যাওয়া লাগতে পারে তামিমের

খেলা

টিবিএস রিপোর্ট
02 August, 2020, 06:05 pm
Last modified: 02 August, 2020, 06:21 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

চিকিৎসা নিতে আবার লন্ডন যাওয়া লাগতে পারে তামিমের

লন্ডনে বেশ কিছু পরীক্ষা করিয়ে শনিবার দেশে ফিরেছেন তামিম ইকবাল। যদিও তিনি এখনও সমস্যা জানতে পারেননি। পরীক্ষার রিপোর্ট পেতে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগবে বলে জানিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
02 August, 2020, 06:05 pm
Last modified: 02 August, 2020, 06:21 pm
জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে তামিম ইকবাল (বামে)। ছবি: বিসিবি

গত ৩ মাস ধরে পেটের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। দেশে চিকিৎসক দেখিয়েও সমস্যা পুরোপুরি নির্ণয় হয়নি। ব্যথাও বেড়েছিল আগের চেয়ে। যে কারণে উন্নত চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডন গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানে বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে তার। পরীক্ষা করিয়ে শনিবার দেশে ফিরেছেন তামিম।

যদিও এখনও সমস্যা জানতে পারেননি তামিম। পরীক্ষার রিপোর্ট পেতে ৭ থেকে ১০ দিনের মতো লাগবে বলে জানিয়েছেন তিনি। এরপর বোঝা যাবে তার পেটের সমস্যাটা কতটা গুরুতর। স্বাভাবিক কোনো সমস্যা হলে দেশেই চিকিৎসা করাবেন তিনি। কিন্তু অস্ত্রোপচার লাগলে আবার লন্ডন যাওয়া লাগতে পারে অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনারের। 

দেশে ফিরে নিজের চিকিৎসার অগ্রগতি নিয়ে তামিম বলেন, 'লন্ডনে অনেকগুলো টেস্ট করিয়েছি। প্রতিটা টেস্ট অনেক সময় নিয়ে করা হয়েছে। টেস্টের রিপোর্ট আসতে ৭-১০ দিন সময় লেগে যাবে। তাই ডাক্তারই দেশে ফেরার পরামর্শ দেন। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা যদি মনে করেন ওষুধ খেয়েই সেরে যাবে, তাহলে অনলাইনে পরামর্শ দেবেন। কিন্তু সার্জারি প্রয়োজন হলে আবার লন্ডন যেতে হবে আমাকে।'

পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই সমস্যার ধরন সম্পর্কে ধারণা নিতে চেয়েছিলেন তামিম। কিন্তু রিপোর্ট না পাওয়া পর্যন্ত চিকিৎসকরা কিছু বলতে চাননি। এ কারণে রিপোর্টের অপেক্ষা করা ছাড়া উপায় নেই বলে জানান ওয়ানডে অধিনায়ক। 

৩ মাস আগে হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা অনুভব করেন তামিম। শুরুতে বিষয়টি পাত্তা দেননি তিনি। বাংলাদেশ ওপেনার ভেবেছিলেন ফুড পয়জনিং থেকে এমন হতে পারে। কিন্তু কিছুদিন পর আবারও ব্যথা শুরু হয়। গত কয়েক সপ্তাহে ব্যথার পরিমাণ আরও বাড়ে। 

অনেক সময় ১২ ঘণ্টা পর্যন্তও থেকেছে ব্যথা। এ কারণেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম। দেশে চিকিৎসা করিয়ে সমস্যা নির্ণয় না হওয়ায় লন্ডনের এক চিকিৎসকের কাছ থেকে আগে থেকেই অনলাইনে নিয়মিত পরামর্শ নিচ্ছিলেন তামিম। সেই চিকিৎসকের পরামর্শেই লন্ডনে যান তিনি।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ওয়ানডে অধিনায়ক / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net