Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
চলে গেলেন ডিন জোন্স

খেলা

টিবিএস ডেস্ক
24 September, 2020, 05:10 pm
Last modified: 24 September, 2020, 06:55 pm

Related News

  • মৃত ভাইয়ের স্মরণে ইতালির হয়ে খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নস
  • ‘ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে’
  • একই গাড়িতে থাকলেও বেঁচে গেছে সাইমন্ডসের দুই কুকুর
  • গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন অ্যান্ড্রু সাইমন্ডস
  • ‘আজ ম্যাচের জন্য তৈরি হওয়াটা খুব কঠিন ছিল’

চলে গেলেন ডিন জোন্স

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ে মারা যান তিনি। খেলোয়াড়ি জীবন শেষে দীর্ঘদিন ধরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে আসছিলেন তিনি।
টিবিএস ডেস্ক
24 September, 2020, 05:10 pm
Last modified: 24 September, 2020, 06:55 pm

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যে নিয়মিত হয়েছিলেন তিনি। বড় বড় টুর্নামেন্টে মাইক্রোফোন হাতে দেখা মিলতো ৫৯ বছর বয়সে পরপারে পাড়ি জমানো জোন্সের। 

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। এ জন্য ভারতের মুম্বাইতে অবস্থান করছিলেন তিনি। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জোন্সের মৃত্যুর খবর প্রকাশ করেছে।

জোন্সের মৃত্যুর খবরে স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, 'আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং কঠিন এই সময়ে তাদের পাশে থাকছি।'

অজি সাবেক এই ব্যাটসম্যানের মুত্যুর খবর জানিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, 'ডিন জোন্সের মৃত্যুর খবরে খুবই খারাপ লাগলো। ক্রিকেট মাঠের সঙ্গে দারুণ এই মানুষটির নিবিড় এক সম্পর্ক ছিল। শান্তিতে থাকুন।'

১৯৮৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। বিশ্বজয়ী এই দলের অন্যতম সদস্য ছিলেন ডিন জোন্স। কিংবদন্তি এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার জার্সিতে যাত্রা শুরু করেন ১৯৮৪ সালে। খেলেছেন ১৯৯৪ পর্যন্ত। 

১০ বছরে অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট এবং ১৬৪টি টেস্ট খেলেছেন সাবেক এই ব্যাটসম্যান। টেস্ট ১১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরিসহ ৪৬.৫৫ গড়ে ৩ হাজার ৬৩১ রান করেছেন জোন্স। ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরিসহ ৪৪.৬১ গড়ে ৬ হাজার ৬৮ রান আছে তার নামের পাশে। 

১৯৮৬ সালে ভারত সফরে যায় অস্ট্রেলিয়া। এই সফরে জোন্সের ব্যাটিংয়ের কারণে দ্বিতীয়বারের মতো টাই দেখে টেস্ট ক্রিকেট। বিখ্যাত সেই চেন্নাই টেস্টে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ বাঁচান তিনি। ২০১৯ সালে অস্ট্রেলীয় ক্রিকেটের 'হল অব ফেমে' জায়গা দেওয়া হয় ডিন জোন্সকে।

Related Topics

টপ নিউজ

ডিন জোন্স / অস্ট্রেলিয়ান ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • মৃত ভাইয়ের স্মরণে ইতালির হয়ে খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নস
  • ‘ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে’
  • একই গাড়িতে থাকলেও বেঁচে গেছে সাইমন্ডসের দুই কুকুর
  • গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন অ্যান্ড্রু সাইমন্ডস
  • ‘আজ ম্যাচের জন্য তৈরি হওয়াটা খুব কঠিন ছিল’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net