Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
গাঙ্গুলীদের বিরুদ্ধে ১ হাজার কোটি রুপির মামলা

খেলা

টিবিএস ডেস্ক
05 May, 2021, 06:20 pm
Last modified: 05 May, 2021, 06:26 pm

Related News

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা ঝুলে আছে: আইনমন্ত্রী
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

গাঙ্গুলীদের বিরুদ্ধে ১ হাজার কোটি রুপির মামলা

মামলাতে উল্লেখ করা হয়েছে সৌরভ গাঙ্গুলীর কথা। তার ওপরই সব দায় বর্তানোর মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, জনস্বার্থ মামলার এই ১ হাজার কোটি রুপি যেন করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসায় ব্যয় করেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।
টিবিএস ডেস্ক
05 May, 2021, 06:20 pm
Last modified: 05 May, 2021, 06:26 pm

করোনাভাইরাসের প্রকোপে ভারতের প্রতিটি সেক্টরে প্রভাব পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে বন্ধ করে দিতে হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এতে দুই-আড়াই হাজার কোটি রুপির মতো লোকসান গুনতে হবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসি)। 

কঠিন সময়ই পার করতে হচ্ছে সভাপতি সৌরভ গাঙ্গুলীসহ বিসিসিআইয়ের সবাইকে। এর মধ্যে আরও বিপদ বাড়লো। ১ হাজার কোটি রুপির জনস্বার্থ মামলার ঝামেলায় পড়ে গেছেন গাঙ্গুলীরা। মামলাটি হয়েছে বোর্ডের বিরুদ্ধেই। কিন্তু সভাপতি হওয়ায় এ নিয়ে ঝামেলা তৈরি হলে সেটার বেগ গাঙ্গুলীকেই বেশি পোহাতে হবে। 

বন্দনা শাহ নামের একজন আইনজীবী মুম্বাই হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন। মামলাতে তিনি উল্লেখ করেছেন, প্রতিদিনই লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে মারা যাচ্ছেন কয়েক হাজার। অক্সিজেনের জন্য হাহাকার চলছে, মিলছে না আইসিইউ। এমন সময়ে বিসিসিআই কর্মকর্তারা কীভাবে আইপিএল চালিয়ে যাচ্ছিলেন, এমন প্রশ্ন তুলে মামলা করেছেন বন্দনা শাহ। এমনকি বিসিসিআই কর্মকর্তাদের জাতির কাছে মাফ চাইতেও বলা হয়েছে মামলায়। 

মামলাতে উল্লেখ করা হয়েছে বিসিসিআই সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলীর কথা। তার ওপরই সব দায় বর্তানোর মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, জনস্বার্থ মামলার এই ১ হাজার কোটি রুপি যেন করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসায় ব্যয় করেন সৌরভ গাঙ্গুলী। আইসিইউ তৈরি, অক্সিজেন সরবরাহ বাড়ানো, ওষুধ ও টিকার পেছনে এই টাকা ব্যয় করার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। 

বিসিসিআই কর্মকর্তাদের রীতিমতো ধুয়ে দিয়েছেন বন্দনা শাহ। মামলা দায়ের করা এই আইনজীবী বলেছেন, 'বিসিসিআই ও এই সংস্থাটির কর্মকর্তারা বেজায় অহংকারী। ব্যাপারটা এমন, যেন তাদের কোনো কিছুতেই কিছু যায়-এসে না। করোনাভাইরাসে হাজার হাজার মানুষ যখন চরম কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বিসিসিআইয়ের কর্তারা তখন চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গেছেন।'

'এটা রীতিমতো মানবিক আচরণের বিরোধী। বিসিসিআই কর্তাদের মধ্যে সামান্য দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা থাকলে তারা করোনা মোকাবেলায় মাঠে নামতেন। তাদের এখন করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন সুবিধা তৈরিতে ১ হাজার কোটি রুপি ব্যয় করতে হবে। একই সঙ্গে তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।'

Related Topics

টপ নিউজ

সৌরভ গাঙ্গুলী / বিসিসিআই / মামলা / আইপিএল ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা ঝুলে আছে: আইনমন্ত্রী
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net