Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
কীভাবে চাপ সামলাতে হয়, জানা আছে সাকিবের

খেলা

টিবিএস রিপোর্ট
12 October, 2021, 05:45 pm
Last modified: 12 October, 2021, 05:55 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

কীভাবে চাপ সামলাতে হয়, জানা আছে সাকিবের

কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তোলার দৌড়ে ব্যাটে-বলে অবদান রাখেন সাকিব আল হাসান।
টিবিএস রিপোর্ট
12 October, 2021, 05:45 pm
Last modified: 12 October, 2021, 05:55 pm

৬ বলে প্রয়োজন ৭ রান; লম্বা পথ নয়। কিন্তু এমন সময়ে স্নায়ুযুদ্ধে হেরে যান অনেক ক্রিকেটারই। যেখানে ব্যতিক্রম সাকিব আল হাসান। বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার যেকোনো অবস্থায় দৃঢ়চেতা। আইপিএলের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেটা আবারও প্রমাণ করেছেন তিনি। 

কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তোলার দৌড়ে ব্যাটে-বলে অবদান রেখেছেন সাকিব। কোনো উইকেট না পেলেও বল হাতে ৪ ওভারে ২৪ রান খরচা করা বাঁহাতি এই স্পিনার বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছেন। পরে ১৪ বল বাকি থাকতে ব্যাটিংয়ে নেমে ৬ বলে অপরাজিত ৯ রান করেন তিনি। 

ড্যান ক্রিশ্চিয়ানের করা ২০তম ওভারের প্রথম বলেই স্কুপ শটে চার মেরে জয়ের কাজটি সহজ করে দেন সাকিব। চাপের মুখে দাঁড়িয়ে এমন শট কীভাবে খেলেন? এমন প্রশ্নে বাংলাদেশ অলরাউন্ডার জানিয়েছেন, এমন চাপ সামলানোর দক্ষতা ধীরে ধীরে বাড়িয়ে নিয়েছেন তিনি। দীর্ঘ সময় ধরে খেলার কারণে চাপ সামলানোর সামর্থ্য চলে এসেছে।

সাকিব বলেন, 'চাপ সব সময় থাকে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে এর সঙ্গে মানিয়ে নেওয়া শিখে নিতে হয় আমাদের। কারণ আমি অনেক দিন ধরে খেলছি এবং দীর্ঘদিন ধরে আমার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছি। এই ধরনের চাপ নিয়ন্ত্রণ করার দক্ষতা উন্নত করে নিয়েছি।'

আইপিএলের এবারের আসরের শুরুতে খারাপ সময়ই গেছে কলকাতার। ভারতে অনুষ্ঠিত প্রথম পর্বে হারের বৃত্তে বন্দি ছিল দুইবারের চ্যাম্পিয়নরা। সংযুক্ত আরব আমিরাতে প্রতিটি ম্যাচই তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ ছিল। এই চ্যালেঞ্জ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৩ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা। 

কলকাতা এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর, এমন একটি দলকে কেউ হালকাভাবে নেবে বলে মনে করেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, 'আগের মতো করে একই প্রক্রিয়া অনুসরণ করব। আরব আমিরাতে আসার পর থেকে আমরা নকআইট মেজাজে ছিলাম এবং আমরা ধাপে ধাপে প্রতিটা চ্যাঞ্জ উতরে গেছি। ভালো একটা ব্যাপার হলো কলকাতার ক্যাম্পে আমরা যেভাবে আত্মবিশ্বাস উন্নত করছি, তাতে কোনো দলই আমাদের হালকাভাবে নেবে না।' 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / আইপিএল ২০২১ / কলকাতা নাইট রাইডার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
    ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    ‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল
  • অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
    প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ
  • প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
    সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
অর্থনীতি

ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

4
শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল

5
অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ

6
প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net