Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
কিউইদের লজ্জায় ডুবিয়ে বাংলাদেশের দাপুটে জয়

খেলা

টিবিএস রিপোর্ট
01 September, 2021, 06:35 pm
Last modified: 01 September, 2021, 08:09 pm

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • শেষ দুই ম্যাচের দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য

কিউইদের লজ্জায় ডুবিয়ে বাংলাদেশের দাপুটে জয়

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। আগের ১০টি ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
01 September, 2021, 06:35 pm
Last modified: 01 September, 2021, 08:09 pm
দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন মুশফিক ও অধিনায়ক মাহমুদউল্লাহ, সঙ্গে কিউই অধিনায়ক টম ল্যাথাম। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

বাংলাদেশের স্পিনের বিপক্ষে শুরুতেই দিশেহারা নিউজিল্যান্ড। পরে তোপ দাগলেন পেসাররাও। তাতে সফরকারীদেরে ইনিংস হলো সংক্ষিপ্ততম, চললো আসা যাওয়ার মিছিল। বাংলাদেশের লক্ষ্যও তাই বড় হয়নি। যে লক্ষ্য পাড়ি দিতে নেমে শুরুতে ছন্নছাড়া অবস্থা হলেও জয় তুলে নিতে সমস্যা হলো না মাহমুদউল্লাহ রিয়াদের দল। দাপুটে এক জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। আগের ১০টি ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচটি আগামী ৩ সেপ্টেম্বর মিরপুরে বিকাল ৪টায় শুরু হবে।  

টস জিতে আগে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলিংয়ের সামনে সামান্যতম লড়াইও করতে পারেনি কিউইরা। শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৬.৫ ওভারে ৬০ রানে অলআউট করে দেয় ঘরের মাঠের দলটি। 

টি-টোয়েন্টিতে এটাই কিউইদের সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও ৬০ রানে অলআউট হয়েছিল তারা। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন স্কোর ওয়েস্ট ইন্ডিজের। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়েছিল ক্যারিবীয়রা।  

কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে তাদের ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে অলআউট করেছিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ওটাই ছিল কোনো দলের করা সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫, সেটা নেমে এলো ৬০ রানে। 

জবাবে খারাপ শুরু হলেও তাতে বেশি প্রভাব পড়েনি। দেখেশুনে খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ছোট লক্ষ্য পাড়ি দিতেও অবশ্য ১৫ ওভার ব্যাটিং করতে হয় বাংলাদেশকে, উইকেটও যায় ৩টি। সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন  ম্যাচ সেরা সাকিব। লো স্কোরিং ম্যাচটি মাত্র আড়াই ঘণ্টাতেই শেষ হয়ে গেছে।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ভালো শুরু করতে পারেনি। দ্বিতীয় ওভারেই ছোবল বসান অভিষিক্ত কোল ম্যাকনকি। ডানহাতি এই অফ স্পিনার নাঈম শেখকে ফিরিয়ে দেন। পরের ওভারে লিটন কুমার দাসকে সাজঘর দেখিয়ে দেন কিউই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। 

৭ রানের মধ্যে ২ উইকেট হারানো দলকে পথ দেখাতে শুরু করেন সাকিব আল হাসান ও দুই সিরিজ পর দলে ফেরা মুশফিকুর রহিম। তৃতীয় উইকেট জুটিতে ৩০ রান যোগ করেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। দেখেশুনে খেলতে থাকা সাকিবকে ফেরান আরেক অভিষিক্ত রাচিন রবীন্দ্র। ফেরার আগে ৩৩ বলে ২টি চারে ২৫ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সেরেছেন মুশফিক ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ১৬ ও মাহমুদউল্লাহ ১৪ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র ও কোল ম্যাকনকি একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড পুরো ইনিংসে ধুঁকেছে। শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান ও নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে শুরুতেই দিকহারা হয়ে পড়ে সফরকারীরা। মাঝে টম ল্যাথাম ও হেনরি নিকোলস প্রতিরোধ গড়লেও তা দীর্ঘ হয়নি। ল্যাথামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। 

এরপর আরেকটি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। পরে উইকেট উৎসবে যোগ দেন টপাটপ ৩টি উইকেট তুলে নেওয়া মুস্তাফিজর রহমান। তাতে অল্পতেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। 

নিউজিল্যান্ডের মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন। টম ল্যাথাম ও হেনরি নিকোলস ১৮ রান করে করেন। বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। ২.৫ ওভারে ১৩ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট নেন মুস্তাফিজ। দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। একটি উইকেট নেন শেখ মেহেদী হাসান।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড / টি-টোয়েন্টি সিরিজ / দাপুটে জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • শেষ দুই ম্যাচের দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net