Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
কলকাতার একাদশে উপেক্ষিতই থেকে যাচ্ছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
23 September, 2021, 07:45 pm
Last modified: 23 September, 2021, 07:46 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

কলকাতার একাদশে উপেক্ষিতই থেকে যাচ্ছেন সাকিব

এবারের আইপিএলে কলকাতা ৮টি ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে সাকিব কেবল তিনটি ম্যাচের একাদশে ছিলেন।
টিবিএস রিপোর্ট
23 September, 2021, 07:45 pm
Last modified: 23 September, 2021, 07:46 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরেকটি ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের আজকের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। উইনিং কম্বিনেশন ধরে রাখতে আগের একাদশ নিয়েই মাঠে নামছে কলকাতা। 

আবু ধাবিতে আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জিতেছে কলকাতা। টসে জিতে মুম্বাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মর্গান। 

এবারের আইপিএলে কলকাতা ৮টি ম্যাচ খেলে ফেলেছে, জয় পেয়েছে তিনটিতে। এর মধ্যে সাকিব কেবল তিনটি ম্যাচের একাদশে ছিলেন। গত মে মাসে স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে ৩ ম্যাচ খেলা সাকিব ৩৮ রান ও ২টি উইকেট নিয়েছিলেন। 

মূলত পারফরম্যান্সের কারণেই তখন একাদশে জায়গা পাননি বাংলাদেশের বাঁহাতি এই অলউন্ডার। জাতীয় দলে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় দ্বিতীয় দফায় শুরুর ম্যাচেও তাকে বিবেচনা করা হয়নি। আর এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ফ্র্যাঞ্চাইজিটি। 

কলকাতা একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও প্রসিদ কৃষ্ণ।

মুম্বাই একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষান, কাইরন পোলার্ড, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, ও জাসপ্রিত বুমরাহ।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / আইপিএল ২০২১ / কলকাতা নাইট রাইডার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net